গতকালের বিকাল
সবকিছুর পরিবর্তন হয়, শুধুমাত্র স্মৃতিগুলো আগের মতোই থেকে যায়। যেখানে আপনার শৈশব - কৈশোর কেটেছে কিংবা যে জায়গাটার প্রতি আপনার প্রচুর পিছুটান, সেখানে যদি দীর্ঘদিন পরে হঠাৎ করে যাওয়ার চেষ্টা করেন , তাহলে দেখবেন হঠাৎ করেই সবকিছু যেন আপনার কাছে নতুন লাগছে।
এটাই বাস্তব, সবকিছু সর্বদা আগের মতো থাকবে না, এটাই তো স্বাভাবিক। সময়ের পরিবর্তনে যেমন আপনার জীবনে নানা রকম পরিবর্তন চলে এসেছে, তেমনটা ঠিক পারিপার্শ্বিক অবস্থাতেও।
এই চিরন্তন সত্যগুলোর মাঝেই ফেলে আসা জীবনের স্মৃতি গুলো বারবার উঁকি দেওয়ার চেষ্টা করে, তখনই যেন ভিতরটা বড্ড আবেগপ্রবণ হয়ে যায়। তবে বাস্তবতার নির্মম পরিহাসে, বারবার পরাজিত হতে হয় নিজেদের।
গতকাল বিকালে ঠিক, ফেলে আসা জীবনের সুপরিচিত এক জায়গায় হঠাৎ করেই উঁকি দিয়েছিলাম, এটা সত্য কোন কিছুই সেখানে আর আগের মতো নেই, নেই পরিচিত মুখগুলোর কোলাহল, নেই আগের মতো চারপাশের অবস্থা, শুধুই যেন স্মৃতিগুলো চোখের সামনে সাদৃশ্য ।
তবে এতো কিছুর পরেও মজার ব্যাপার হচ্ছে, যেখানটাতে গিয়েছিলাম, তার ঠিক খানিকটা অদূরেই অতীত জীবনের এক বন্ধু, নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। যেটা দেখে বেশ ভালো লাগা কাজ করছিল নিজের মাঝে।
অতঃপর ওর সঙ্গে দীর্ঘদিন পরে দেখা হওয়ার সুবাদে, খানিকটা গল্প গুজব করে, অতীতের স্মৃতিগুলোকে যেন একটু হলেও বাঁচিয়ে রাখার চেষ্টা করলাম। সব মিলিয়ে বলতে গেলে, গতকাল পড়ন্ত বেলায় মোটামুটি সময়টা ভালোই কেটেছিল।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল, হোক সেটা জীবন কিংবা অন্য কোন স্থান । আপনার জীবনের অতীতে ফেলে আসা সেই স্থানগুলির মধ্য হতে একটি জায়গায় গিয়েছিলেন জেনে ভালো লাগলো। সেই সাথে আপনার বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল এটা শুনে আরো ভালো লাগলো।
আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
যেসব জায়গায় আমাদের শৈশব - কৈশোর কেটেছে, সেসব জায়গায় গিয়ে সময় কাটাতে আমার এখনও খুব ভালো লাগে। কারণ মুহূর্তের মধ্যেই পুরনো স্মৃতি গুলো চোখের সামনে ভেসে উঠে। যাইহোক বিকেলে মোটামুটি ভালোই সময় কাটিয়েছেন। তাছাড়া পুরনো বন্ধুর সাথেও দেখা হয়েছে দেখছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য ভাই, স্বল্প সময়ের জন্য হলেও মুহূর্তটা বেশ ভালো ছিল।