সত্যের অবস্থা কাহিল।
সবাই সত্য শুনতে পছন্দ করে আবার দেখুন না,
সত্য প্রকাশ করতে সবাই, কাচুমাচু করে! আবার সেই সত্য যদি নিজের মতের বিরুদ্ধে যায়, তাহলে তো আবার আন্দোলন শুরু হয়ে যায়।
কি একটা অবস্থা, তাই না ?
গত কয়েকদিন আগে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, একটা সত্য বিষয় সবাই জেনেছিল বুঝেছিল তারপরেও বিষয়টা নিয়ে সবাই চুপ হয়ে গিয়েছিল। শুরুতে সবাই গ্রহণ করেছিল ব্যাপারটা বেশ ভালো ভাবে, তবে যার সঙ্গে ঘটনাটা ঘটেছিল, তার নাম বলতে সবাই নারাজ।
অজানা ভয় এসে মনে হয় সব থামিয়ে দিয়েছিল, কেউ মুখ খুলতে চাচ্ছিল না। যতক্ষণ বিনোদন পাওয়া গিয়েছে ততক্ষণ আনন্দ করেছে, তবে যেই না কে করেছে ঘটনা, এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে, তখন দেখি সবাই চুপ, কেউ আর কথা বলে না। মানে সবাই বোবা পুতুল।
সমাজের এই বিষয়গুলো বড্ড আজব লাগে, বলে সবাই সামাজিক জীব। তবে কতটুকু সামাজিকতা মানুষের ভিতরে আছে, এসব নিয়ে ভাবলে বড্ড গুলিয়ে যাই। মোটেও সামাজিকতা নেই, সবাই শুধু মজা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে।
যখন যে ঝামেলায় পড়ে যাচ্ছে, তখন সবাই দর্শক হয়ে যাচ্ছে কিন্তু ঝামেলা থেকে যে কাউকে উদ্ধার করবে, এমন মানসিকতা কারো নেই। সবগুলো একেকটা ভদ্রতার মুখোশ পড়ে আছে, যতক্ষণ না পর্যন্ত ঝামেলা তার সঙ্গে লাগছে, ততক্ষণ সবাই পিঠ বাঁচিয়ে চলতে পারলে বাঁচে। এই হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা। যা কিনা অপ্রিয় সত্য।
তাছাড়া যারা প্রতিনিয়ত ঝুট ঝামেলা করছে, তাদের মতের বিরুদ্ধে যদি কখনো সত্য চলে যায়, তখন দেখবেন আবার লংকা কান্ড ঘটে যাচ্ছে, সব মিলিয়ে যা তা অবস্থা।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
একেবারে যথার্থ বলেছেন ভাই। আর সেজন্যই তো দিনদিন সত্য চাপা পড়ে যাচ্ছে এবং চারিদিকে মিথ্যার জয়জয়কার। আসলে সমাজের যেকোনো মানুষের সামাজিক সমস্যাকে নিজের সমস্যা মনে করতে হবে এবং সবাই মিলে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। তাহলেই কেবল সত্যের জয় হবে। সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।
ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে ভাই, ধন্যবাদ আপনাকে।