রিকশার শহর

in আমার বাংলা ব্লগ8 months ago

বগুড়া শহরটাকে আমার অন্যান্য শহরের থেকে একটু আলাদা লাগে , বিশেষ করে এ শহরে যানজট লাগে মূলত রিকশার কারণে। একটা বার চিন্তা করে দেখেছেন, এই ছোট্ট সাজানো গোছানো শহরটার অলিতে গলিতে এতো পরিমাণ রিকশা আছে, যা চিন্তার বাইরে।

বিভিন্ন সময় রিকশার কারণেই তীব্র যানজট লেগে যায়, বিশেষ করে মূল শহরের ভিতরে এতো রিকশা গিজগিজ করে, দেখলে মনে হবে পুরো শহরের মানুষ যাতায়াতের জন্য রিকশার উপর নির্ভরশীল।

2347.jpg

2316.jpg

2317.jpg

2315.jpg

2314.jpg

প্রকৃত অর্থেই এটা সত্য কথা, শহরের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা অবস্থা এমনভাবে পরিকল্পিত, যেখানে ব্যক্তিগত গাড়ি কিংবা অন্যান্য পাবলিক যানবাহন যাওয়ার সুযোগ সেভাবে নেই বললেই চলে। তাছাড়া এখন হয়েছে আবার ব্যাটারি চালিত রিক্সা কিংবা অটো, বাকিটা বুঝে নিয়েন।

সব যেন একদম জগাখিচুড়ি, এজন্য এই শহরটার নাম দিয়েছি রিকশার শহর। ভালই লাগে, রিকশার কারণে যানজট লাগে আবার রিকশা ছাড়া সবাই দিশেহারা। মাঝে মাঝে ইচ্ছে করেই পুরো শহরটা তে রিকশায় চড়ে ঘুরি। হয়তো ভালোলাগার জায়গা থেকে।

এই তো গত কয়েকদিন আগে, ব্যক্তিগত কাজে সেই চিরচেনা শহরে গিয়েছিলাম, গিয়ে ইচ্ছে করে রিকশা নিয়ে বেরিয়ে পড়েছিলাম, অনেকটা সময় যানজটে থাকা লেগেছিল, তবে তারপরেও পুরো ভ্রমণটা ছিল রোমাঞ্চকর।

জীবিকার জন্য সবার সেকি ছোটাছুটি, তা হয়তো স্বচক্ষে না দেখলে কেউ বুঝতে পারবে না, তারপরেও কিছু ছবি তুলে ধরলাম, হয়তো একটু হলেও বুঝতে পেরেছেন কেন শহরটার নাম দিয়েছি রিকশার শহর।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 8 months ago 

রিক্সার শহর নামটি দিয়ে আমার মতে ভুল কিছু করেননি । রাস্তায় বর্তমানে যে যানজটের তৈরি হয় তার মূল কারণটা হলো রিক্সা। এত পরিমাণে রিক্সা বেড়েছে শহরগুলোতে যেটা বলে প্রকাশ করার মতো নয়। যাই হোক এই সম্পর্কে লেখা আপনার পোস্টটি পড়ে ভালই লাগলো। তবে কবে যে এই যানজট থেকে নিরসন পাওয়া যাবে সেটা কেবলমাত্র কল্পনা ব্যতীত আর কিছুই নয়।

 8 months ago 

আমার অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

রিকশার শহর নামটা কিন্তু দারুণ হয়েছে ভাই। চারিদিকে তো দেখছি শুধু রিকশা আর রিকশা। রিকশায় চড়তে আমার ভালো লাগে। তবে খালি রাস্তায় রিকশায় চড়তে ভীষণ ভালো লাগে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62380.48
ETH 1661.82
USDT 1.00
SBD 0.42