বহুদিন বাদে
গতকাল বহুদিন বাদে মিশুক আর দুর্জয়ের সঙ্গে দেখা হয়েছিল। ওরা আমার থেকে বয়সে কত ছোট সেটা বলা মুশকিল, তবে তাও সেই হিসাব করে ধরলে ১৫ থেকে ১৮ বছরের ছোট তো হবেই।
গ্রামে আসার পর থেকে মূলত সব ধরনের বয়সের লোকজনের সঙ্গে টুকটাক চলাফেরা কিংবা আলাপচারিতা হয়, সেই জায়গা থেকেই ওদের সঙ্গে বিগত সময়ে পরিচয় হয়েছিল।
স্বপ্নবাজ তরুণদের পছন্দ করি, ওরা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারপর থেকেই গতানুগতিক শিক্ষার বাহিরে নতুন কিছু করবে এই চিন্তা ভাবনা ওদের মাথায় ঢুকে গিয়েছে,সেজন্যই আলাপচারিতা একটু দৃঢ় হয়েছিল ।
সরাসরি বলে দিয়েছি, যা বলব স্পষ্ট। যদি তোমাদের পরামর্শ গ্রহণ করতে মন চায়, তাহলে গ্রহণ করিও, না হলে করার দরকার নেই। প্রথমেই ওদের বলেছিলাম তোমাদের দুর্বলতা কিসের প্রতি, ওরা শুরুতেই বলে দিয়েছিল, নিজেরা আত্মনির্ভরশীল হতে চায়।
যখন ওদের ভালোলাগার বিষয়টি জানার চেষ্টা করলাম, তখন ইতিমধ্যেই জানতে পারলাম কৃষির প্রতি ওদের দুর্বলতা আছে। যেহেতু গ্রামীণ অঞ্চলে জন্মগ্রহণ করেছে, তাই এই দুর্বলতা থাকা নিতান্তই স্বাভাবিক।
অতঃপর একটাই পরামর্শ, যেহেতু মাধ্যমিক পাস করেছ, তাই কৃষির উপর যদি কোন প্রশিক্ষণ কিংবা ডিপ্লোমা কোর্স করা যায়, তাহলে একদিক থেকে তোমাদের জন্য ভবিষ্যতে ভালো হবে।
অতঃপর গতকাল দীর্ঘ মাস দুয়েক পরে দেখা, জানতে পারলাম দূর্জয় কৃষি ডিপ্লোমা তে ভর্তি হয়েছে এবং সে তার লক্ষ্যে অটুট। বিষয়টা শোনার পরে যে কি পরিমাণ ভালো লেগেছে, তা আসলে বলার বাহিরে।
ওদের মঙ্গল হোক এই কামনাই করি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আপনি বড় ছোট সবার সাথেই মিশতে পারেন এবং এই ব্যাপারটা সত্যিই খুব ভালো লাগে আমার। আপনি সত্যিই মিশুক প্রকৃতির মানুষ। যাইহোক আপনারা বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন। ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আমার অনুভূতি বুঝতে পারার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই। শুভেচ্ছা রইল।