আগমনী বার্তা
যেহেতু উত্তর অঞ্চলের দিকে থাকি, তাই এখানে শীতের আগমনী বার্তা অন্যান্য অঞ্চলের থেকে বেশ আগেই বোঝা যায়। গিন্নি প্রতিনিয়ত সকালবেলা হাঁটতে যায়; ওর কাছ থেকে মাঝে মাঝেই শুনি, সকালবেলা নাকি বেশ ভালোই কুয়াশা পড়ে। যদিও এভাবে বিগত সময়ে স্বচক্ষে কখনো দেখার সৌভাগ্য হয়নি, তাই ভাবছিলাম স্বচক্ষে গিয়ে এমন আবহাওয়া উপভোগ করব।
ভিডিও লিংক
সত্যি বলতে গেলে, এমনিতেই নিজের কাজ শেষ করে প্রতিনিয়ত রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়। তার ভিতরে একদম ভোরবেলা ওঠা আমার জন্য বেশ কষ্টদায়ক। তারপরেও সেদিন সব কষ্ট অতিক্রম করে চেষ্টা করেছি এমন মুহূর্ত স্বচক্ষে দেখার জন্য।
এক কথায় অসাধারণ! হিমশীতল ঠান্ডা বাতাস, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, কৃষিজীবী লোকজনের জীবিকার তাগিদে ছোটাছুটি, আর তার ভিতরে এমন উন্মুক্ত পরিবেশে নিজের বিচরণ, সব মিলিয়ে অবর্ণনীয় অনুভূতি।
কখন যে সারারাত না ঘুমানোর ক্লান্তি উধাও হয়ে গিয়েছিল, তা বুঝে উঠতেই পারিনি। ভীষণ সতেজ ও ফুরফুরে হয়ে গিয়েছিল মেজাজটা। মুহূর্তেই ডুবে গিয়েছিলাম নির্মল প্রকৃতির মাঝে। মনে হচ্ছিল যেন নিজের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার ঘটছে।
এই আবহাওয়া যে শীতের আগমনী বার্তা, তা বুঝতে আর বাকি নেই। উত্তরাঞ্চলে প্রচুর শীত পড়ে, যারা এই অঞ্চলে থাকেন, তারা সেটা খুব ভালোভাবেই জানেন।
যাইহোক, তারপরেও সবাইকে এই মুহূর্তটা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ করে দিলাম এবং অগ্রিম শীতের শুভেচ্ছা জানালাম।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আপনাদের দিকে তো দেখছি এখনই কুয়াশা পড়ে। কুয়াশাচ্ছন্ন সকালে ঘুরাঘুরি করার মজাই আলাদা। সেই অনুভূতিটা একেবারে স্পেশাল। ভিডিওটা দারুণ হয়েছে ভাই। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।