ভাসমান বাজার

in আমার বাংলা ব্লগ8 months ago

জীবনের কাছাকাছি পৌঁছালেই তো,
জীবন সম্পর্কে সঠিক উপলব্ধি করা যায় । এ সম্পর্ক সরাসরি নোবেল প্রফেশনের মানুষদের সঙ্গে। যেখানে কোন মধ্যস্থতাকারী বা সংঘবদ্ধ দালাল চক্র নেই।

নোবেল প্রফেশন- কৃষিকাজ।

2143.jpg

2140.jpg

2139.jpg

2138.jpg

2124.jpg

2123.jpg

2122.jpg

2121.jpg

2120.jpg

2119.jpg

2118.jpg

আপনার দৃষ্টিভঙ্গির সঙ্গে, আমার চিন্তাধারা নাও মিলতে পারে, তাছাড়া মিলতেই হবে এমনটাও কোনো কথা নেই। সুতরাং অহেতুক তর্ক করার চিন্তাভাবনা থেকে বিরত থাকুন ।

যারা প্রকৃত কৃষক, তারা প্রতিনিয়তই অবহেলিত। না পায় ন্যায্য মূল্য, না আছে তাদের দুঃখ দুর্দশার শেষ। তবে যদি একটু ভালো করে দেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন তাদেরকে কেন্দ্র করে পুঁজিবাদীরা নিজেদের আখের ঠিকই গুছিয়ে নিচ্ছে, সেটা কিন্তু ক্রমাগতই। যা একদম প্রকাশ্য।

যেহেতু ব্যাপারটা কৃষকের সঙ্গে হয়, তাই এক্ষেত্রে সবাই চুপচাপ থাকে, তবে একটাবার একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তো, কৃষক যদি মাঠে ফসল না ফলায়, তাহলে মানুষ কি খেয়ে বাঁচবে।

কৃষকদের ফলানো ফসলের সঙ্গে এমন ভাবে সিন্ডিকেট জড়িয়ে যায় , যা আপনি চিন্তা করতেও পারবেন না। নামে মাত্র তাদের কাছ থেকে ফসল কেনা হয়, তারপর কতো হাত ঘুরে যে আপনার কাছে সেই ফসল যায়, সেটা যদি স্বচক্ষে কখনো দেখেন, তাহলে আপনি মুহূর্তেই হতভম্ব হয়ে যাবেন।

প্রতিবাদী সত্তা নিজের ভিতরে লালিত করি, বলতে গেলে প্রতিনিয়ত চর্চা করি, এজন্য খুবই প্রান্তিক অঞ্চলে গিয়ে বাজার করি, যেখানে সম্পর্কটা শুধুই কৃষকদের সঙ্গে হয়, মানে জমি থেকে ফসল নিয়ে আসে তারা, সেসব ফসল-শাকসবজি সরাসরি কিনি।

তাদেরকে যখন সরাসরি পয়সা দেই, তখন আলাদা প্রশান্তি কাজ করে। চাইলে আপনারাও কাজটি করতে পারেন, যদি সুযোগ থাকে।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 8 months ago 

ভাইয়া আপনার কথাগুলোর সাথে আমিও সহমত পোষণ করছি। আসলে কৃষকরা তাদের প্রাপ্য কখনোই পায় না। কষ্ট করে ফসল ফলায় ঠিকই কিন্তু লাভবান হতে পারে না।

 8 months ago 

একদম ঠিক বলেছেন আপু।

 8 months ago 

তাদেরকে যখন সরাসরি পয়সা দেই, তখন আলাদা প্রশান্তি কাজ করে। চাইলে আপনারাও কাজটি করতে পারেন, যদি সুযোগ থাকে।

সুযোগ থাকলে এমনটা সবারই করা উচিত। কারণ এতে করে তারা কিছুটা হলেও ফসলের ভালো দাম পাবে। আসলে আমাদের দেশের কৃষকেরা সবসময়ই অবহেলিত। তাইতো অনেকে কৃষিকাজ ছেড়ে দিয়েছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আমার মতেও সেটাই ভাই। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 61221.02
ETH 1642.72
USDT 1.00
SBD 0.42