একাকিত্ব
ভীষণ বিরক্তিকর সময় যাচ্ছে, ক্রমাগত বৃষ্টিতে গৃহবন্দী জীবন, একটু যে স্বাভাবিকভাবে পায়চারি করব তারও সুযোগ নেই। স্ক্রিনে নজর রাখতে রাখতে চোখের নিচে কালি, কিংবা পিডিএফ পড়তে পড়তে তীব্র মাথাব্যথা। তাছাড়া অনিদ্রা, তা তো আর নতুন নয়।
হাজারো কথার ভিড়ে, আমারও কথা থেকে যায়। আপাতত বড্ড একাকিত্ব অনুভব করছি।
গত দুদিন ধরে একদম টানা বৃষ্টি, ঝরেই যাচ্ছে আর ঝরেই যাচ্ছে। হঠাৎ এমন নিম্নচাপের কারণে জনজীবন যেন অতিষ্ঠ হয়ে গিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষজনের কাছে, এমন আবহাওয়া অনেকটা অভিশাপের মতো।
ওদের আসলে বাড়িতে পিকনিক হয় না, হয় না মাছ-ডিম ভাজা খিচুড়ি কিংবা কষানো মাংস। কাজই তো পাচ্ছে না, তার ভেতরে শিরশিরে ঠান্ডা বাতাস, মানে একদম জরাজীর্ণ অবস্থা।
এ শহরে আসলে অভিযোগের শেষ নেই। আমার অভিযোগ একটু আলাদা — একটু প্রশান্তি দরকার মানসিকভাবে, একটু পায়চারি করা দরকার অনেকটা নিজের মতো করে। আমার চাওয়া ঠিক এতোটুকুই।
প্রতিনিয়ত যে জীবনটা যায়, তা থেকে হঠাৎ করেই এই বিষয়গুলোর বিচ্যুতি ঘটেছে, তাই হয়তো একাকিত্ব জাপটে ধরেছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
অতিরিক্ত বৃষ্টি হলে বাসা থেকে বের হওয়া যায় না এবং বাসায় থাকতে থাকতে আসলেই বিরক্ত লাগে। আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে গতকালকে। প্রায় ৪ ঘন্টা জুম বৃষ্টি হয়েছে এবং চারিদিকে পানি আটকে ছিলো। তবে আজকে বৃষ্টি হয়নি। যাইহোক সারাদেশের বৃষ্টি কমে যাক,সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার অনুভূতি বুঝতে পারার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই। আসলেই সময়টা ভীষণ বিরক্তিকর যাচ্ছে, এই বৃষ্টির দিনে।