সতেজ খুঁজতে একটু আগ্রহ ও চেষ্টা দরকার

in আমার বাংলা ব্লগ5 years ago

আজকে যে বিষয়টা নিয়ে আমি লেখার চেষ্টা করবো, সেটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত । আমি ঠিক চেষ্টা করি এই ভাবেই প্রতিনিয়ত আমার কাজগুলো করার জন্য এবং যেহেতু আমার মতামত আমি এখানে শেয়ার করছি। অন্যের কাছে আমার মতামত গ্রহণযোগ্য নাও হতে পারে,তবে আবার অনেকের কাছে আমার মতামত ভালোও লাগতে পারে।


বাজার করার ক্ষেত্রে আমি একটু চেষ্টা করি খুব রুট লেভেল থেকে খুব কাছ থেকে দেখেশুনে বাজার করতে। কারণ এটা করতে আমার ভালো লাগে । আর শহরের বাজার থেকে খুব একটা বেশি বাজার করিনা, কারন সেখানকার বাজারের পণ্য নিয়ে আমি খুব উদ্বিগ্ন থাকি। কারণ যেভাবে ফরমালিনে সয়লাব হয়ে যাচ্ছে সেটাই আসলে মূলত চিন্তার বিষয় হয়ে থাকে । এজন্য একটু কষ্ট করে আমি চেষ্টা করি গ্রামীণ পর্যায় থেকে ভালোভাবে বাজার করার জন্য। যদিও তামার কিছুটা কষ্ট হয় এবং কিছুটা সময় লাগে । তবে দিন শেষে যখন সঠিক পণ্য কিনতে পারি, তখন নিজের ভিতরে একটা ভালো আত্মবিশ্বাস ও ভালোলাগা বোধ কাজ করে ।
গতকাল যখন আমি, শহরের কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছি। তখন একটা জায়গায় গিয়ে দেখলাম কিছু গ্রামীণ লোকজন তাদের জমির কিছু সবজি নিয়ে রাস্তার পাশে বসে আছে বিক্রি করার জন্য। বিষয়টা আমাকে অনেকটা আকৃষ্ট করেছে । তাই আমি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে, গাড়ি থেকে নেমে তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি দেখেশুনে কিছু সবজি কেনার জন্য । সত্যি বলতে কি, যখন আমি তাদের কাছে গিয়েছি এবং তাদের ব্যবহার ও অন্যান্য ব্যবসায়িক আচরণ দেখে আমি কিছুটা অবাক হয়েছি কারণ তারা আমার সঙ্গে খুব ভদ্রভাবে কথা বলেছে এবং তারা আমাকে খুব সহজে বাজার করতে সহযোগিতা করেছে এবং তাদের কাছে আমি খুব সস্তায় ভালো জিনিস কিনতে পেরেছি । যাইহোক আমার হয়তো সামান্য কিছু টাকা দিয়ে তাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে । এটাই আমার দিনশেষে ভালো লাগার একটা কেন্দ্রবিন্দু হতে পারে । যাইহোক আমি মনে করি,সতেজ সবজি বা বাজার পন্য খোঁজার জন্য একটু কষ্ট করতে হয়, একটু আগ্রহের দরকার হয়, একটু চেষ্টার দরকার হয় ।
Screenshot_20210604-155132_Gallery-01.jpeg

20210604_221432-01.jpeg

20210502_165209-01.jpeg

20210502_165222-01.jpeg

20210502_165235-01.jpeg

20210502_165249-01.jpeg
ফটোগ্রাফি নিজস্ব। ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এ২০ ।ধন্যবাদ ।

Sort:  
 5 years ago 

আমিও সময় পেলে মাঠে কৃষকদের কাছ থেকে টাটকা শাক সবজি কিনে আনি । আমাদের বারাসাতের কৃষকদের অধিকাংশই গরীব মুসলমান, কিন্তু খুবই সৎ আর সহজ সরল তাঁদের জীবন যাত্রা । তাঁদের ব্যবহারও খুবই ভদ্র ।

 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি জেনে খুশি হলাম যে , আপনিও আমার মতো প্রান্তিক মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেন।

 5 years ago 

খুবই সুন্দর লিখেছেন। আসলেই শহরের বাজারগুলোতে টাটকা সবজি পাওয়া যায়না, সব শুকিয়ে যায়. আমাদের এদিকে এখন করোনা মহামারীর সময়ে বাজারে তেমন যাওয়া হয় না, রাস্তায় ভ্যানে করে যখন আসে তখন কিনে নেই. মাঝে মাঝে গ্রামের দিকে গেলে তখন একমাত্র টাটকা সবজি পাই এবং কিনে আনি বেশি করে.

 5 years ago 

ধন্যবাদ আপনার অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করার জন্য।

কথাটা কিন্তু খাঁটি

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60911.74
ETH 1565.41
USDT 1.00
SBD 0.47