ভাজাপোড়া খাবারের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

তেলে ভাজা খাবার খুব একটা বেশি আমার খাওয়া হয় না , মূলত এসিডিটির সমস্যার কারণে। তারপরেও সত্যি বলতে গেলে কি, তেলে ভাজা খাবারের প্রতি একটু ভিন্ন রকম দুর্বলতা আমার কাজ করে। আগে যখন শহরের বাসায় থাকতাম, তখন প্রায়ই রেস্টুরেন্টগুলোতে গিয়ে টুকটাক ভাজাপোড়া খেতাম। তবে আপাতত গ্রামের বাড়িতে থাকায় সেই সুযোগ এখন আর নেই।

সেদিন সন্ধ্যাবেলা যখন পার্শ্ববর্তী গ্রামের বাজারে গিয়েছিলাম, তখন মূলত এই ভাজাপোড়ার দোকান দেখেছিলাম। ছোট চিংড়ি দিয়ে পিঁয়াজু, বড় চিংড়ি ফ্রাই, ডিমের চপ ও অন্যান্য লোভনীয় সব ভাজাপোড়া খাবার দেখে নিজেকে সামলিয়ে রাখতে পারিনি।

মুহূর্তেই ভুলে গিয়েছিলাম এসিডিটির কথা, দোকানের সামনে অনেকটা সময় স্থির হয়ে দাঁড়িয়ে ছিলাম, অনেক রকম ভাবনা-চিন্তা মনের মধ্যে উদয় হচ্ছিল, তবে শেষমেষ সব চিন্তা-ভাবনা বাদ দিয়ে, ভাজাপোড়া খাওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে ফেললাম ।

আমার দেখাদেখি আমার পরিবারের সদস্যরাও ভাজাপোড়া খাওয়ার জন্য সম্মতি জানিয়েছিল। দোকানের সামনে দাঁড়িয়ে সবাই মিলে বেশ কিছু আইটেমের ভাজাপোড়া খেয়ে ফেলেছিলাম। যেহেতু দীর্ঘদিন পরে খাচ্ছিলাম, তাই মোটামুটি সবাই মিলে অনেকগুলোই খেয়েছিলাম।

আসলে এই খাবারগুলো মুখরোচক, মোটেও স্বাস্থ্যকর নয়,তবে এতকিছু জানার পরেও মন মানে নি। যেমনটা খেয়েছিলাম, তেমনটা আবার বাড়িতে পার্সেল করে নিয়ে এসেছিলাম।

সব মিলিয়ে বলতে গেলে, সেদিন সন্ধ্যায় বেশ ভালই খাওয়া-দাওয়া হয়েছিল এবং সময়টাও দারুণ কেটেছিল। তবে একটা কথা বলতে চাই, যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছেন, তাদের এই খাবারগুলো না খাওয়াই উত্তম। আমি নিচে লোভনীয় ভাজাপোড়া খাবার গুলোর ছবি দেওয়ার চেষ্টা করছি। আশা করছি, আমার তোলা খাবারের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

20241027_180404-01.jpeg

20241027_180401-01.jpeg

20241027_180351-01.jpeg

20241027_180348-01.jpeg

20241027_180420-01.jpeg

20241027_180356-01.jpeg

20241027_180426-01.jpeg

20241027_180430-01.jpeg

20241027_182825-01.jpeg

20241027_180634-01.jpeg

20241027_182233-01.jpeg

20241027_180520-01.jpeg

লোকেশনঃ ফুলপুকুরিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
ডিভাইসঃ Samsung Galaxy s10

ধন্যবাদ সবাইকে।

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে ভাজাপোড়া খাবারের ফটোগ্রাফি আপনার মোবাইলের ক্যামেরা বন্দি করে শেয়ার করেছেন। আসলে যে কোন ধরনের ভাজাপোড়া খেতে আমি বেশ পছন্দ করি। আমাদের এলাকায় যদি কোন অনুষ্ঠান হয় সেখানে যদি কোন ভাজাপোড়া আসে বেশিরভাগ সময় চিংড়ি ভাজা খেয়ে থাকি আমি। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে পোস্ট লিখে বিবরণ দেওয়ার জন্য।

 2 years ago 

আমার কাছেও চিংড়ি ভাজা খেতে বেশ মজা লেগেছিল ভাই।

 2 years ago 

বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। খাবারগুলো দেখেই লোভ সামলাতে পারছি না। আসলে এই ধরনের ভাজাপোড়া খাবার আমরা সবাই পছন্দ করি।যদিও এই খাবারগুলো মুখরোচক এবং স্বাস্থ্যের জন্য ক্ষতি তারপরও আমরা লোভ সামলাতে পারি না। অসাধারণ ছিল প্রত্যেকটি খাবারের ফটোগ্রাফি।ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা সত্য, যে এই খাবারগুলো আসলেই বেশ লোভনীয়।

 2 years ago 

বাহ দেখে তো লোভ সামলানো যাচ্ছে না দারুন ফটোগ্রাফি। সত্যি বলতে যে যাই বলুক না কেন এমন কিছু খাবার আছে শরীরের খারাপ করলেও লোভ সামলানো যায় না। এমন সব খাবারের পাশ দিয়ে হেটে গেলে না খেয়ে পারা যায় না। এত রাতে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখেছি তবে খেতে খুবই আগ্রহ বেড়ে গেল। অনেক সুন্দর একটি ব্লগ শেয়ার করলেন আপনি আজকে।

 2 years ago 

এমন কিছু খাবার আছে শরীরের খারাপ করলেও লোভ সামলানো যায় না

একদম ঠিক কথা বলেছেন আপু।

 2 years ago 

সব সময় যেহেতু খাওয়া হয় না, তাই মাঝেমধ্যে বেশি খেলেও আমি মনে করি সমস্যা নেই। হা হা হা। এরকম ভাজা পোড়া জাতীয় খাবার গুলো দেখলে কেউই পারে না লোভ সামলিয়ে রাখতে। খাবার গুলো দেখে তো আমার নিজেরই খেয়ে নিতে ইচ্ছে করছে। মজাদার খাবারগুলো তো খেয়েছিলেন সবাই মিলে, এখন আমাদেরও লোভ লাগিয়ে দিলেন। প্রত্যেকটা খাবার দেখেই বুঝতে পারছি অনেক মজাদার ছিল।

 2 years ago 

আশেপাশে ভাজাপোড়া খাবার পেলে খেয়ে নিতে পারেন আপু, তবে পরিমাণে কম খেয়েন।

 2 years ago 

ভাজাপোড়া মুখরোচক খাবার তাই সকলেরই খুব পছন্দের তালিকায় রয়েছে এই ধরনের খাবার গুলো।সবার সাথে রাস্তায় দাঁড়িয়ে সুস্বাদু খাবারের স্বাদ পাওয়া এটা খুবই সুখকর একটা মুহূর্ত।আর সেই মুহূর্তে পেতে গিয়ে যদি একটু শারীরিক সমস্যা হয় হোক না তাতে ক্ষতি কি!!সবমিলিয়ে অসাধারণ মুহূর্ত গুলো দেখে খুবই ভালো লাগলো।🙏💗

 2 years ago 

তেলে ভাজা খাবারের প্রতি সকলেরই আলাদা একটা দুর্বলতা কাজ করে,যদিও এখন সবারই এসিডিটির সমস্যা হয়।আজকে ভাজা পোড়ার ছবি দেখে বেশ লোভ হচ্ছে। ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

কথাটা তো ঠিক ভাই সত্যি এটার প্রতি একটা অন‍্যরকম দূর্বলতা কাজ করে। যদিও আমি অনেক দিন হলো এই ভাজাপোড়া খাই না। তবে এগুলো সামনে দেখলে নিজেকে নিয়ন্ত্রণ করা বেশ মুশকিল। দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

শীতকালে এবং বৃষ্টির দিনে ভাজাপোড়া খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যাইহোক চোখের সামনে এমন মজার মজার ভাজাপোড়া থাকলে কি আর না খেয়ে থাকা যায় নাকি। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে বেশ তৃপ্তি সহকারে ভাজাপোড়া খেয়েছেন সেদিন। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60235.88
ETH 1578.52
USDT 1.00
SBD 0.42