গত সন্ধ্যার মুহূর্ত।
যেহেতু গতকাল দীর্ঘদিন পরে শহরে গিয়েছিলাম মায়ের সঙ্গে দেখা করার জন্য, তাই সেখানে গিয়ে মোটামুটি সারাদিন বেশ ভালোই সময় কাটিয়েছিলাম। তাছাড়া সন্ধ্যাবেলা কিছু পরিচিত ছোট ভাইয়ের সঙ্গে দেখা করার কথা ছিল, সেই পর্বটিও বেশ ভালোভাবেই সম্পন্ন করেছিলাম।
যেহেতু দীর্ঘদিন পরে ওদের সঙ্গে দেখা হয়েছিল, তাই নিজের মাঝে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। এ শহরে দীর্ঘ ৩০ বছরেরও অধিক সময় থেকেছি, তাই বলতে গেলে ওদের সঙ্গে সম্পর্ক ছিল বেশ দৃঢ়।
যদিও এখন পথের দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, তারপরও টুকটাক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয়। তবে এটাও সত্য, ওরাও ওদের পারিবারিক ও কর্মজীবন নিয়ে ভীষণ ব্যস্ত।
গতকাল সন্ধ্যাবেলা দীর্ঘদিন পরে যখন ওদের সঙ্গে দেখা হয়েছিল, তখন মুহূর্তেই যেন আমরা আবারও শৈশবের স্মৃতি খুঁজে বেড়াচ্ছিলাম। তাই হয়তো সবাই খোশগল্পে মেতে উঠতে বাধ্য হয়েছিলাম।
সময় গড়ায়, জীবনগুলো পরিবর্তিত হয়ে যায়, তাছাড়া সম্পর্কগুলোতেও কিছুটা ভাটা পড়ে। তবে সব কিছুর ঊর্ধ্বে গিয়েও যখন এমনভাবে দেখা হয়, তখন সেই মুহূর্তগুলো রঙিন হয়ে উঠতে বাধ্য।
এ যাত্রায় আমি সকলের কাছে কৃতজ্ঞ — তারা আমার ডাকে সাড়া দিয়েছিল বিধায় গত সন্ধ্যায় এমন একটি মুহূর্ত কাটানো সম্ভব হয়েছিল; তাছাড়া কোনভাবেই সম্ভব হতো না। সবার মঙ্গল হোক — এই প্রত্যাশা প্রতিনিয়ত করি, ভালো থাকুক সবাই নিজ নিজ অবস্থানে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
পরিচিত ভাই ব্রাদারদের সাথে মাঝেমধ্যে এভাবে সময় কাটাতে পারলে খুবই ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে আপনারা এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন ভাই। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কৃতজ্ঞতা ভাই, আমার অনুভূতি বুঝতে পারার জন্য। এটা সত্য সময়টা বেশ দারুণ কেটেছিল।