ঢেঁড়স গাছের ফুলের ফটোগ্রাফি

in Incredible India2 years ago

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো: ঢেঁড়স গাছের ফুলের ফটোগ্রাফি ও উপকারিতা নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:

IMG_20240425_095644.jpg

ঢেঁড়স আমাদের রান্না করার নিত্যদিনের সবজি। ঢেঁড়স চিনে না এমন মানুষ নেই বললেই চলে।ঢেঁড়স সাধারণত গ্রীষ্মকালীন একটি ফল। বর্তমানে গ্রীষ্মকালীন সময় ছাড়াও শীতকালীন সময় ও ঢেঁড়স চাষাবাদ করা হচ্ছে।

কিন্তু শীতকালীন সময়ে বেশি একটা ফলন হয় না। আসলে একটা কথা আছে না যে ফল, যে সময়ের সিজনের জন্য উপযুক্ত। আসলে শুধু ঢেঁড়স না, যে কোন সবজি যে সিজনের জন্য উপযুক্ত সেই সময়ে চাষাবাদ করলে বেশি ফলন হয়ে থাকে।

ঢেঁড়সের ফুল সাধারণত হলুদ বর্ণের মতো দেখতে হয়। বলতে গেলে কিছুটা লাউ গাছের ফুলের মত। ফুলের চারদিক থেকে হলুদ বর্ণের পাপড়ি আর মাঝখানে একটি লাল কলি থাকে।

IMG_20240425_095622.jpg

ঢেঁড়স গাছের ফুলের তেমন কোন সুগন্ধ নেই। তবে ফুল গুলো দেখতে খুব সুন্দর হয়। আমাদের প্রতিষ্ঠানের পিছনে সবজি বাগানে অনেকগুলো ঢেঁড়স গাছের ফুল ফুটেছে। বর্তমানে রোদের তাপমাত্রা অনেক বেশি। রোদের তাপমাত্রা বেশি থাকলে ঢেঁড়স গাছে ফুল অনেক বেশি আসে।

কারণ আমরা সবাই জানি, বৃষ্টি হলে বা আবহাওয়া খারাপ থাকলে যে কোন গাছের ফলন কমে যায়। তবে অন্যান্য গাছের ফুলের তুলনায় ঢেঁড়স গাছের ফুল অনেক কম নষ্ট হয়।

IMG_20240425_095608.jpg

ঢেঁড়স গাছ মোটামুটি অনেক লম্বা হয়ে থাকে। আর ঢেঁড়স ফুলের গায়ে একটু ছোট ছোট কাটা থাকে। যখন ফুল থেকে ঢেঁড়সে পরিণত হয় তখন পুরো ঢেঁড়সের গায়ে একটু ছোট ছোট কাটা হয়। তবে ঢেঁড়স বেশি একটা ফলন হয় না। কারণ একটি গাছে প্রতিটি পাতার ডগায় একটি করে ঢেঁড়স হয়ে থাকে।

আমরা সবাই জানি, যেকোনো সবজি চাষের জন্য দোআঁশ মাটি উত্তম। সেই সাথে যদি মাটি একটু উর্বর হয় তাহলে অনেক বেশি ফলন হয়ে থাকে। ঠিক তেমনি ঢেঁড়স ও দোআঁশ মাটিতে চাষাবাদ করলে বেশি ফলন হয়।

উপকারিতা

IMG_20240425_095559.jpg

ঢেঁড়স অনেকটা পিচ্ছিলের মত। অনেকে খেতে পছন্দ করে, আবার কেউ পছন্দ করে না। কিন্তু ঢেঁড়স আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারি। যারা অনেক স্বাস্থ্যবান রয়েছে তাদের ক্ষেত্রে ঢেঁড়স অনেক ওজন কমায় এবং হাড় শক্তিশালী করে।

এছাড়া ঢেঁড়সের একটি বিশেষ গুণ রয়েছে সেটা হল ক্যান্সার প্রতিরোধে বেশ কার্যকরী।সর্বশেষ আরেকটি কথা না বললে নয়। বর্তমানে আমাদের অনেকেরই অল্প বয়সে ডায়াবেটিস দেখা যাচ্ছে। ঢেঁড়স খেলে ডায়াবেটিস অনেক নিয়ন্ত্রণে থাকে।

অপকারিতা

IMG_20240425_095436.jpg

যেকোনো খাবারের যেমন উপকারিতা রয়েছে ঠিক তেমনি অপকারিতাও রয়েছে। ঠিক তেমনি ঢেঁড়সের ও কিছু অপকারিতা রয়েছে। ঢেঁড়স কার্বোহাইড্রেট সমৃদ্ধ একটি সবজি। অতিরিক্ত ঢেঁড়স খেলে ডায়রিয়া বা গ্যাসের সমস্যা হতে পারে।

একটা কথা আছে না, যে কোন কিছু প্রয়োজনের অতিরিক্ত খেলেই সমস্যা দেখা দিতে পারে। তাই সব সময় যে কোন কিছু খেলে নিয়ন্ত্রণের মধ্যে খাওয়া উচিত। আজকে এই পর্যন্তই ছিল।

ধন্যবাদ

Sort:  
Loading...
 2 years ago 

আজকের পোস্টটিতে আপনি ঢেঁড়সের কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। ফটোগ্রাফিগুলো সত্যিই অসাধারণ হয়েছেন। তার পাশাপাশি আপনি ঢেঁড়সের উপকারীতা সম্পর্কেও আলোচনা করেছেন যেটা সত্যিই তথ্যবহুল। সব মিলিয়ে পোস্টটি অনেক ভালো লাগলো।

 2 years ago 

জ্বী ভাই! ঢেঁড়স আসলেই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঢেঁড়স গাছের ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে পাশাপাশি তার উপকারিতা ও অপকারিতা ও আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ঢেঁড়স খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
আমার পোস্ট পড়ে চমৎকার মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

Your post beautifully captures the essence of the Dhedh Shakh (Ridge Gourd) plant discussing its significance in our daily lives its characteristics benefits and drawbacks. Your detailed descriptions accompanied by the images provide a vivid portrayal of this versatile vegetable and its importance in our culinary and health practices. Additionally your inclusion of both the benefits and potential drawbacks of consuming Dhedh Shakh reflects a balanced perspective ensuring that readers have a comprehensive understanding of the subject. Overall, your post is informative engaging and thoughtfully presented. Well done..

ঢেঁড়স গাছ ও ফুলের ছবি গুলো অসাধারণ হয়েছে ৷ তার পাশাপাশি ঢেঁড়স ফুলের বেশ কিছু বর্ণনাও করেছেন ৷ তাছাড়াও ঢেঁড়স সবজীর ভাজি খেতে বেশ ভালোই লাগে ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

ঢেঁড়স খাওয়া আসলেই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার।
সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বলতে এই হবে গাছের ফুলের ফটোগ্রাফি গুলো সত্যি অসম্ভব সুন্দর হয়েছে।।
অনেকের মত আমিও ঢেঁড়স খেতে অনেক পছন্দ করি, আমার মনে হয় ঢেঁড়স তরকারি দিয়ে খুব দ্রুত খাবার শেষ করা যায়,,,
পরবর্তীতে এরকম সুন্দর ফটোগ্রাফির পোস্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঢেঁড়স আপনার পছন্দের খাবার জেনে খুব ভালো লাগলো। আসলে ঢেঁড়স আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে বেশি উপকার।

সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজকে সুন্দর কিছু ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি উপস্থাপনা কে করেছেন সেইসাথে ঢেঁড়স খাওয়ার উপকারিতা সম্পর্কে এবং অপকারিতা সম্পর্কেও উল্লেখ করেছেন যেটা আমি আগে কিছুটা জানতাম এবং আপনার লেখা পড়ে আরো কিছু জানতে পারলাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

আসলে ঢেঁড়স খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। যদিও আমরা অনেকেই ঢেঁড়স খেতে পছন্দ করি না। কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য ঢেঁড়স খুবই উপকারী।

আমার পোস্ট পড়ে আপনার মূল্যবান মন্তব্য ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59728.22
ETH 1577.34
USDT 1.00
SBD 0.42