Pet Photography
বিড়াল বরাবরই আমার অনেক প্রিয়। আমি একজন বিড়াল প্রেমী তাই বিড়ালের ছবি তুলতে আমার সবসময় অনেক ভালো লাগে। বিড়ালের মধ্যে এক অনুরণন মাধুর্য্য লুকায় থাকে। যা সকল প্রাণীর মধ্যে থাকে না। বিশেষ করে বিড়ালের চোখ। তাদের চোখের দিকে তাকালে মনে হয় তারা যেন আমাদের অনেক কাছের। আমার মন ভালো করার ওষুধ। মানুষ অনেক কিছুর মধ্যে আসক্ত থাকে। প্রত্যেকটি মানুষ কিছুনা কিছুর মধ্যে আসক্ত থাকে। ঠিক তেমনি আমি বিড়াল এর মধ্যে আসক্ত। যখন আমি মনে করি আমার কথা বলার মতো কেউ নেই , আমি একা মনে করি নিজেকে তখন আমি আমার বিড়ালের সাথে কথা বলতে ভালোবাসি। তারা কথা বলতে পারে না কিন্তু আমার মনে হয় তারা আমার সব কথা বুঝে। তারা আমার কষ্ট অনুভব করে। বিড়াল আমার একাকিত্বের সাথী। তাদের সাথে সময় কাটালে , কথা বললে আমার একাকীত্ব দূর হয়। অনেকেই আছে যারা বিড়াল পছন্দ করেনা কিন্তু আমি বুঝিনা কেন কারণ আমার মনে বিড়ালের মতো মায়াবী প্রাণী আর কেউ নেই। আমাদের নবী সাঃ বিড়াল পালতেন। আর আমার নবীর পালিত পশুকে অপছন্দ করার প্রশ্নেই আসে না।