Fruit photography

in CCS3 years ago

IMG20231017215348.jpg

IMG20231017215343.jpg

IMG20231017215337.jpg

বর্তমানে এমন একটা সময় এসে(যুগ এসে গেছে) পড়লো যেখানে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে করেনা!ফোনে কল দিয়ে খোঁজ নেয়না!আগ্রহ বাড়িয়ে দেখা করার জন্য কেউ জোর করেনা।একসাথে বসে আগের মতো আড্ডা দেয়না।আগ বাড়িয়ে কেউ মেসেজ দেয়না! আত্নীয়স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্খীদের প্রতি অনিহা দূরত্ব ক্রমশই বেড়েই চল
সবার মধ্যেই কেমন জানি একঘেয়েমি বা ইগো টাইপের মনমানসিকতা বিরাজ করছে। আমি ছোটবেলা থেকে একরকমই আছি, মাটি কামড়ে হাঁটি। লোভ লালসা নেই বললে চলে! মায়ের রান্না প্রিয় খাবার,ইসলামকে ভালোবাসে বড়দের সম্মান করে ছোটকে স্নেহ করে সাদামাটা যুবক হয়েই বাঁচি।
আমাকে ঘিরে থাকা সবকিছুই কেমন সাধারণ, অতি সাধারণ। যেগুলোর সাথে ওঠবস আমার আজন্মকাল ধরে। সবকিছু মিলিয়ে চিরচেনা সেই পুরোনো ঘুন ধরা আমিটাই। আমিতো আমাকে চিনি, নিজের সীমাবদ্ধতা সম্পর্কে খুব ভালো করে জানি।
আমার ভিতরে আমি সাদামাটা একজন মানুষ দেখি।কেউ শালা বললে দুলাভাই বলে চলে আসি।কারো প্রতি আমার কোন রাগ নেই, ক্ষোভ নেই,হিংসা নেই,ঘৃণা নেই দলাদলি নেই।
কেউ মনে করে সবসময় হাসিখুশি থাকা মানুষ, কেউ বলে আমি গম্ভীর প্রকৃতির। কেউ দেখে আমি শান্তশিষ্ট, কারো কাছে মিশুক মানুষ। আমাকে কেউ চেনে না আমি আসলে হাস্যজ্বল সাদামাটা মানুষ।
আমার না থাকা জুড়ে কারো একবেলা মন খারাপ হয়নি।কেউ চিরকাল থাকতে চায়নি।কারো হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে হাঁটা হয়নি।চোখাচোখি হয়নি আমার কখনো একটা আপন মানুষ হয়নি।
আমি যা আঁকড়ে ধরে বাঁচতে চাই খুব অদ্ভুত হলেও সেসব প্রত্যেকটা জিনিসের সাথে আমার আকাশ সমান দূরত্ব জন্মায়। আমি আজ অবদি কারো কাছে নিজের অভিমানের গুরুত্ব দেখিনি।
কখনোই বিশেষ কোনো অনুভূতি আমায় ছুঁয়ে যায়নি। কখনো কেউ বলেওনি তুমি আমার ভালোবাসার মতো করে ভালোবাসতে জানা প্রথম ও অদ্বিতীয় মানুষ।
অস্বীকার করছি না,অবসরে হাবিজাবি লিখে ফেলি!
আমি জানি লেখায় পেট ভরে না, পোশাক আশাক মিলে না, অসুখে ঔষধ হয় না। তবে মন ভরে লেখা সঙ্গ দেয় স্বস্তি দেয় শান্তি দেয় মস্তিষ্ক পরিস্কার রাখে!
নিজেকে নিয়ে দুকলম লিখে টাঙিয়ে রাখলাম দেয়ালে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 61744.80
ETH 1651.51
USDT 1.00
SBD 0.42