Flower Photography

in Steem Bangladesh4 years ago

IMG20221020122803.jpg

IMG20221020122714.jpg

"গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা, বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা" এই গানের মাধ্যমে জবার অপরূপ সৌন্দর্য্য আমাদের মধ্যে তুলে ধরা হইছে। আমরা সাধারণত গোলাপ ফুলদিয়ে আমাদের ভালোবাসা প্রকাশ করে থাকি , কিন্তু জবা ফুল দিয়েও যে ভালোবাসা প্রকাশ করা যায় এটাই বুঝানো হইছে। ভালো করে দেখলে বুঝতে পারা যায় যে জবা আসলেই অনেক সুন্দর একটি ফুল একটি প্রকৃত ফুলের সম্পূর্ন গুন এই ফুলের মধ্যে আছে। প্রত্যেকটি ফুলের ভিন্ন যেমন রূপ রয়েছে ঠিক তেমনি অনেক গুণ ও আছে। এই জবা ফুল দিয়ে বিভিন্ন রকমের ঔষুধ তৈরি করা হয় । এছাড়াও চুলের যত্নে আমরা এই ফুল ব্যবহার করে থাকি তাই শুধু রূপের দিক দিয়ে নয় গুনেও এই ফুল অনেক কাজের। মন দিয়ে দেখলে আমরা সকল ফুলের সৌন্দর্য্যকে উপলব্ধি করতে পারবো। ফুল ছাড়া পরিবেশ অসম্পূর্ণ । পরিবেশের সৌন্দর্য রক্ষায় এই ফুলের গুরুত্ব অপরিসীম। কোনো জায়গার সৌন্দর্য বৃদ্ধি করতে বা পরিবেশকে সুন্দর করতে আমরা ফুলের গাছ লাগিয়ে থাকি। এতে করে এই ফুলের সৌন্দর্যে যেমন জায়গাটির সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিক তেমনি সেই ফুলের সুবাসে পরিবেশের মধ্যে সতেজ ভাব খুঁজে পাওয়া যায়। এবং আমাদের মন ভালো হয়ে যায়।

Sort:  
 4 years ago 

অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন ভাই।। সুন্দর ভাবে এই ফুলের বর্ণনা দিয়াছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64366.78
ETH 1799.19
USDT 1.00
SBD 0.39