Natural Photography

in Steem Bangladesh4 years ago

IMG20220819125229.jpg

IMG20220819122610.jpg

IMG20220819115647.jpg

শাপলা আমাদের জাতীয় ফুল। আমার সবচেয়ে বেশি প্রিয় ফুল। যার সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলোর মধ্যে শাপলা একটি। অনেক রঙের শাপলা আমরা দেখতে পারি। যেমন সাদা, লাল,গোলাপি,নীল, বেগুনী, হলুদ ইত্যাদি।এখানে শাপলা এবং পদ্ম দুটি ফুল রয়েছে । এই দুটির মধ্যে পার্থক্য হলো শাপলা ফুল সাধারণত আকারে বড়। এর পাপড়ি গুলো খুব সাদা হয়। অপরদিকে পদ্মফুল আকারে ছোট । পাপড়িগুলো চিকন এবং লালচে রংয়ের হয়ে থাকে। দ্বিতীয় ছবিতে রয়েছে আমার অনেক প্রিয় একটি জায়গা। যেখানে আমি ঘুরতে যেতে অনেক ভালবাসি। আর জায়গাটি হলো আশুরাবিল, নবাবগঞ্জ । শহরের পরিবেশ থেকে দূরে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর একটি জায়গা। বিলের চারিপাশে ঘিরে আছে শালবন। এই বিলের উপর তৈরি শাল কাঠের আঁকাবাঁকা সেতু। যায় নাম শেখ ফজিলাতুন্নেছা সেতু। আমার আঁকাবাঁকা এই সেতুর উপর দিয়ে হেঁটে যেত কেন জানি অনেক ভয় লাগে। কিন্তু তারপরেও এর সৌন্দর্যের জন্য আমি বারবার ওখানে যেতে ভালোবাসি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66230.81
ETH 1940.01
USDT 1.00
SBD 0.38