THE DIARY GAME: 04/09/2020 আমার আজকের দিনলিপি।
শুভ সকাল, আজ সকাল ৬ টার সময় ঘুম থেকে উঠেছি যদিও শরির টা খুব একটা ভালো না। তার পরেও সকাল এ ঘুম থেকে ওঠে মুখহাত ধুয়ে ফ্রেশ হয়ে বাড়ির পাশেই এদিক সেদিক ঘুরাঘুরি হাটাহাটি করলাম। তারপর বাড়ির আঙ্গিনায় এমনিতেই কিছুক্ষণ বসে রইলাম।
তারপর আমি সকাল ৮:১৬ মিনিটে সকালের নাস্তা শেষ করলাম। সকালের নাস্তা শেষ করে বাড়িতেই কিছুক্ষণ বসে রইলাম। তারপর বাড়ির পাশে একটা দোকানে গিয়ে বন্ধুদের সাথে কিছু সময় কাটালাম। এবং সবার সাথে বসে রইলাম তারপর বাড়িতে চলে গেলাম।
সবচেয় অভাগ করার বিষয় হলো আজ কে আমার শরিল টা খারাব বলে আমার একটা বন্ধু আমাকে দেখতে এসেছে । আমি আমার বন্ধুর সাথে অনেক হাসি ঠাট্টা করলাম। দুপুরে বন্ধুকে নিয়ে খাবার খেলাম। দুপুরের খাবার শেষ করে আমার রুমে গিয়ে বসলাম। তারপর বন্ধুকে বিদায় দিয়ে আমি রুমে এসে শুয়ে রইলাম।
কিছুক্ষণ পর
যখন আমি শুয়ে আছি তখন আমার ছোট ভাই প্লাস বন্ধু আমাদের বাড়িতে আসলো। এবং আমাকে জোর করে বাজারে নিয়ে গেলো। বাজারে গিয়ে একটি চায়ের দোকানে বসলাম। তারপর দুজন মিলে চা খেলাম। তারপর কিছুক্ষণ গল্প করলাম। অনেক ভালো সময় কাটালাম।
ক্যাপশন : চা খাওয়ার সময়।
তারপর আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে টুকটাক কাজ ছিলো সেটা শেষ করলাম। আমাদের বাড়ির পাশেই যমুনার শাখা নদী সেখানে বিকেলে নৌকা প্রতিযোগিতা হবে। তো আমি তাড়াতাড়ি বাড়ির কাজ শেষ করলাম।
তারপর বিকেলে বাড়ি থেকে বের হলাম নৌকা প্রতিযোগিতা দেখতে যাওয়ার জন্য। প্রতিবেশী কয়েকজন ছেলে এবং আমার কিছু বন্ধুকে সাথে নিয়ে গেলাম নদীর পারে। সেখানে গিয়ে নৌকা প্রতিযোগিতা উপভোগ করলাম। শরীর খারাপ থাকা সত্বেও সবার সাথে ভালোই আনন্দ উল্লাস করলাম। নৌকা প্রতিযোগিতা দেখা শেষ করে সন্ধ্যার সময় বাড়িতে আসলাম।
এদিকে নৌকা প্রতিযোগিতা উপলক্ষে রাতে খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়েছে। তো গ্রামের সবাইকে দাওয়াত দিয়েছে আমাকেও যেতে বলেছে।
তো আমি ফ্রেশ হয়ে বাড়ি থেকে বের হয়ে খিচুড়ির আয়োজনে অংশগ্রহণ করলাম। সবার সাথে আনন্দের সাথে খিচুড়ি খেলাম। সেখানে টুকটাক কাজও করেছি। তারপর রাত ৮ টার দিকে বাড়ি চলে আসলাম।
বাড়িতে এসে জামাকাপড় ছেড়ে দুই গ্লাস পানি খেয়ে আমার রুমে গেলাম। তারপর শুয়ে থেকে মোবাইলটা নিয়ে লিখালিখি শুরু করলাম।
You have presented your post in a very beautiful way.I hope you have a good day by the grace of God.I hope you will get good support by posting like this.I hope you will vote for @steemcurator01 in your post soon.