রেসিপি- লাউ শাকের ডগা দিয়ে মাছের ঝোল ||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে খুবই পছন্দ করি। রান্নাবান্না খুব একটা পারিনা। তবে মাঝে মাঝে নিজের পছন্দের খাবার গুলো তৈরি করার চেষ্টা করি। আজকে খুবই মজার খাবারের রেসিপি শেয়ার করবো। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেওয়া যাক।

লাউ শাকের ডগা দিয়ে মাছের ঝোল

IMG_20251103_170302.jpgCemera: Oppo-A12.


লাউ শাকের ডগা দিয়ে মাছের ঝোল খেতে দারুন লাগে। নরম নরম লাউ শাকের ডগা আর সাথে ছিল দেশি মাছ। এই খাবার খেতে অসাধারণ হয়েছিল। মাছ খেতে সবাই কমবেশি পছন্দ করে। আর মাছের ঝোল যদি একটু ভিন্নভাবে রান্না করা হয় তাহলে খেতে ভালোই লাগে। লাউ শাক দিয়ে মাছ খেতে আমার কাছে বেশ ভালো লাগে। নদীর পাঁচমিশালী কিছু মাছ দিয়ে লাউ শাকের ডগা গুলো রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আমি আমার পছন্দের কিছু মাছ দিয়ে এই লাউশাকের ডগার ঝোল করেছিলাম। খেতেও চমৎকার হয়েছিল। এই খাবারটি খুব সহজভাবে তৈরি করা যায় বলে আমি নিজের মতো করে রান্নাটি করেছি।

প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমাণ
মাছ২০০ গ্রাম
লাউ শাক২৫০ গ্রাম
হলুদের গুঁড়া১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
লবণপরিমাণমতো
জিরা বাটা১/২ চামচ
রসুন১/২ চামচ
পেঁয়াজ কুচি১/২ কাপ
সয়াবিন তেল২ চামচ

IMG_20251103_170334.jpgCemera: Oppo-A12.

IMG20251103141611.jpgCemera: Oppo-A12.


রেসিপি তৈরির ধাপসমূহ নিচে দেওয়া হলো:


↘️ধাপসমূহ:↙️

ধাপ-১

IMG20251103142145.jpgCemera: Oppo-A12.
IMG20251103142238.jpgCemera: Oppo-A12.


লাউ শাকের ডগা দিয়ে মাছের ঝোল করার জন্য প্রথমে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি।

ধাপ-২

IMG20251103142410.jpgCemera: Oppo-A12.
IMG20251103142430.jpgCemera: Oppo-A12.


এবার কিছু বাটা মসলা দেওয়া হয়েছে। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছুই পরিমাণমতো দেওয়া হয়েছে। আর পানি দিয়ে ভুনা করা হয়েছে।

ধাপ-৩

IMG20251103142445.jpgCemera: Oppo-A12.
IMG20251103142510.jpgCemera: Oppo-A12.


এবার মাছগুলো দেওয়া হয়েছে। এরপর মাছগুলো নেড়ে চেড়ে ভুনা করা হয়েছে।

ধাপ-৪

IMG20251103142529.jpgCemera: Oppo-A12.
IMG20251103142815.jpgCemera: Oppo-A12.


কিছু পানি দিয়েছি মাছ ভুনা করার জন্য। কিছুক্ষণ রান্না করার পর ভুনা হয়েছে।

ধাপ-৫

IMG20251103142851.jpgCemera: Oppo-A12.
IMG20251103142908.jpgCemera: Oppo-A12.


লাউ শাকগুলো আগে থেকে পরিষ্কার করা ছিল এরপর গুলোশাকগুলো দেওয়া হয়েছে। আর মিক্স করা হয়েছে।

ধাপ-৬

IMG20251103142919.jpgCemera: Oppo-A12.
IMG20251103143149.jpgCemera: Oppo-A12.


লাউ শাকগুলো সুন্দর করে ভুনা করা হয়েছে। এরপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

শেষ ধাপ:

IMG_20251103_170557.jpgCemera: Oppo-A12.


অল্প কিছুক্ষণ রান্না করার পর এই খাবারটি তৈরি হয়েছে।

পরিবেশন:

IMG_20251103_170227.jpgCemera: Oppo-A12.


লাউ শাকের নরম নরম ডগাগুলো দিয়ে মাছের ঝোল করার কারণে খেতে দুর্দান্ত হয়েছিল। এই খাবারটি খেতে সবাই কমবেশি পছন্দ করে। আমার বাসায় মাঝে মাঝে এরকম লাউ শাকের নরম নরম ডগাগুলো দিয়ে মাছ রান্না করা হয়। যেহেতু রান্নাটা খুব সহজ তাই আমিও মাঝে মাঝে চেষ্টা করি। বিশেষ করে বাসায় যখন একাই থাকা হয় তখন মাঝে মাঝে টুকটাক রান্না করার চেষ্টা করা হয়। এই রেসিপি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 8 months ago 

IMG_20251103_203319.jpg

 8 months ago 

আজকে আপনি মজার একটি রেসিপি করেছেন। লাউ শাকের ডগা এবং মাছ দিয়ে মজার ঝোল রেসিপি করেছেন। তবে এই ধরনের রেসিপি গুলো যে কোন কিছু দিয়ে খেতে বেশ মজা লাগে। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 58423.66
USDT 1.00
ETH 1523.07
SBD 0.42