মাদকাসক্তি যুবসমাজ ধ্বংসের কারণ ||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে লিখব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেওয়া যাক।

মাদকাসক্তি যুবসমাজ ধ্বংসের কারণ:

cigarette-5223759_1280.jpg

source


সময় যত যাচ্ছে সবকিছুই বদলে যাচ্ছে। এখন ছোট ছোট কিশোর ছেলেরাও মাদকাসক্তিতে জীবন শেষ করে দিচ্ছে। স্কুল কলেজের ছোট ছোট ছেলেরাও এখন নেশাগ্রস্ত হয়ে পড়ছে। আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলের বাচ্চারা এই বিষয়গুলো খুব একটা জানতোই না। আর এখন ছোট ছোট বাচ্চাদেরকে যখন নেশা করতে দেখি তখন খুবই খারাপ লাগে। আর তাদের বাবা মায়ের কথা ভেবে আরও বেশি কষ্ট হয়।

গ্রাম অঞ্চলেও এখন নেশার প্রভাব অনেক লক্ষ্য করা যায়। মাদকাসক্ত হয়ে অনেক মেধাবী ছাত্র নিজের জীবন শেষ করে ফেলে। পড়াশুনায় অমনোযোগী হয়ে যায়। মাদকাসক্তি একটি সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করে দেয়। মাদকাসক্তির কারণে একটি সুন্দর ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যায়। আর সেই বাবা-মা হতাশায় ভুগতে ভুগতে তিলে তিলে শেষ হয়ে যায়।

মাদকাসক্তি যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে করে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে এই মাদকাসক্তি থেকে দূরে রাখা সত্যিই অনেক কঠিন হয়ে পড়েছে। জানিনা ভবিষ্যতে আরো কি হবে। তবে বর্তমানে যে অবস্থা এসে দাঁড়িয়েছে তাতে বোঝা যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম খুবই ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে। এখন খুব সহজেই নেশা দ্রব্য গুলো কিনতে পাওয়া যায়। আর সবকিছুই এখন মনে হয় যেন হাতের নাগালে।

যতদিন পর্যন্ত নেশা দ্রব্যগুলো হাতের নাগাল থেকে দূরে সরানো না যাবে ততদিন পর্যন্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনিশ্চয়তায় বড় হবে। মাদকাসক্তি তাদের ভবিষ্যৎ শেষ করে দিবে। মাদকাসক্তির কারণে একটি সুন্দর জীবন শেষ হয়ে যাবে। বর্তমান সময়ে মাদকাসক্তি খুবই মারাত্মক প্রভাব ফেলছে। আর এই প্রভাব ভবিষ্যতে একটি শিশুর জীবনেকেও প্রভাবিত করবে।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Sort:  
 8 months ago 

আপনার পোস্ট পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আসলে মাদকাসক্তি একমাত্র আমাদের যুব সমাজ ধ্বংসের কারণ। তবে এটা থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বেশ ভালো লিখেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59796.72
ETH 1546.60
USDT 1.00
SBD 0.42