শৈশবের একটি চমৎকার স্মৃতি||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। শীতকালে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে। শীতকাল ঘিরে শৈশবের নানান রকমের স্মৃতি আছে। আর সেই শৈশব স্মৃতি আজকে শেয়ার করবো।
শৈশবের একটি চমৎকার স্মৃতি:
source
শীতকাল মানেই খেলাধুলা আর আড্ডার সময়। শীতকালে যখন বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যায় তখন খেলাধুলারও জমে ওঠে। এই সময় ফসলের মাঠ ফাঁকা হয়ে যায়। ধান কাটার মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই আমাদের খেলাধুলা যেন আরো বেড়ে যেত। বার্ষিক পরীক্ষা শেষ অন্যদিকে খেলার মাঠ একেবারে ফাঁকা সবমিলিয়ে শীতকালটা যেন অন্যরকমের ছিল।
বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই দলবল নিয়ে সারাদিন খেলায় মেতে থাকতাম। সেই সকালে বের হতাম আর ফিরতাম সন্ধ্যায়। খাবার খাওয়ার সময় যেন ছিল না। পড়াশোনার যেমন চাপ ছিল না তেমনি বাড়ি থেকেও তেমন কিছু বলতো না তখন। কারণ বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে। আর পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত একেবারে স্বাধীন ছিলাম।
দলবল নিয়ে মাঠে চলে যেতাম খেলতে। সেই সাথে চলতো বিভিন্ন রকমের পিকনিকের আয়োজন। মাঝে মাঝেই পিকনিক করা হতো। তখন বেশিরভাগ সময় ডিম দিয়ে পিকনিক করতাম। সবার বাড়ি থেকে ডিম, আলু, পেঁয়াজ, মরিচ সবকিছু আনা হতো। আর সাথে আনা হতো অল্প কিছু করে চাল। সব চাল একসাথে করে রান্না করা হতো।
বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে সেই আনন্দের মুহূর্ত গুলো জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। এখনো শৈশবের সেই সুন্দর দিনগুলোর কথা মনে পড়ে। শৈশবের সুন্দর মুহূর্ত গুলোর কথা অনেক মনে পড়ে। শীতকাল এলেই সেই দিনগুলোর স্মৃতি বেশি মনে পড়ে। চোখের সামনে ভেসে উঠে সেই সুন্দর মুহূর্ত গুলোর কথা। এখনো ফিরে যেতে ইচ্ছে করে শৈশবের দিনগুলোতে।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
https://x.com/shopon700/status/1987525387140919638?t=uC19Veq95amzB7JQCx1DfA&s=19
https://x.com/shopon700/status/1987525710651793559?t=lxRe_b5j5VoDCfzUfhXvKA&s=19