আমার প্রিয় কয়েকটি ফুলের ফটোগ্রাফি 🌼📸 || @shopon700 [১০% লাজুক খ্যাঁকের জন্য]
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি সময় পেলেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফটোগ্রাফি করতে পছন্দ করি। এখন যেহেতু শীতকাল তাই চারপাশে বিভিন্ন রকমের ফুল দেখতে পাওয়া যায়। শীতকালে ফুলে ফুলে ভরে থাকে ফুলের বাগান। ফুলের বাগানের ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাই আমি বিভিন্ন ফুলের বাগানে ঘুরে ঘুরে কিছু ফুলের ফটোগ্রাফি করেছি। তাই আজ আমি আমার প্রিয় কয়েকটি ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার প্রিয় এই ফুলগুলোর ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।
📸আমার প্রিয় কয়েকটি ফুলের ফটোগ্রাফি🥀:
🌼কালাঞ্চো ফুল🌼:
Cemera: Oppo-A12.
Location
Cemera: Oppo-A12.
Location
👆কালাঞ্চো ফুল আমার খুবই ভালো লাগে। এই ফুলটি খুব কম দেখতে পাওয়া যায়। এই ফুলের অপরূপ সৌন্দর্য অন্যান্য ফুলের চেয়ে কোন অংশে কম নয়। সৌন্দর্যের দিক থেকে এই ফুলটি আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন বিভিন্ন ফুলের বাগানে ঘুরে ঘুরে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি করছিলাম তখন আমি এই ফুল দেখতে পেয়েছিলাম। তাই আমি এই কালাঞ্চো ফুলের ফটোগ্রাফি করেছি। আশা করছি কালাঞ্চো ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লেগেছে।
🌼জিনিয়া ফুল🌼:
Cemera: Oppo-A12.
Location
Cemera: Oppo-A12.
Location
Cemera: Oppo-A12.
Location
👆আমার আরও একটি প্রিয় ফুল হলো জিনিয়া ফুল। জিনিয়া ফুল আমার অনেক ভালো লাগে। জিনিয়া ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এছাড়াও জিনিয়া ফুলের প্রজাতিতেও ভিন্নতা রয়েছে। তবে প্রত্যেকটি রঙের ও প্রত্যেকটি প্রজাতির জিনিয়া ফুল দেখতে অনেক সুন্দর। জিনিয়া ফুলের অপরূপ সৌন্দর্য আমার খুবই ভালো লাগে। তাই আমি জিনিয়া ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি জিনিয়া ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।
🥀গোলাপ ফুল🌹:
Cemera: Oppo-A12.
Location
Cemera: Oppo-A12.
Location
Cemera: Oppo-A12.
Location
👆গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই রয়েছে। প্রত্যেকেই গোলাপ ফুল পছন্দ করে। গোলাপ ফুল তার অপরূপ সৌন্দর্যের জন্য সকলের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। সকলের পছন্দের ফুলের তালিকায় শীর্ষে রয়েছে গোলাপ ফুলের নাম। অন্যান্য ফুলের চেয়ে গোলাপ ফুলের সৌন্দর্যের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়। গোলাপ ফুলের অপরূপ সৌন্দর্য মানুষকে অনেক বেশি আকৃষ্ট করে। গোলাপ ফুলের পাপড়িগুলো দেখলে মন প্রশান্তিতে ভরে ওঠে। গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে প্রত্যেকটি রংয়ের গোলাপ ফুলই অনেক সুন্দর। এর মধ্য থেকে সাদা গোলাপ ও লাল গোলাপ আমার বেশি ভালো লাগে। তাই আমি আমার প্রিয় গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার করা গোলাপ ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।
🌼সিলভিয়া ফুল🌼:
Cemera: Oppo-A12.
Location
Cemera: Oppo-A12.
Location
👆সিলভিয়া ফুল তার অপরূপ সৌন্দর্যের জন্য পুরো বিশ্বের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। লাল রঙের সিলভিয়া ফুল দেখতে অনেক সুন্দর। অফিস, আদালত বা বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে লাল সিলভিয়া ফুল দেখতে খুবই ভালো লাগে। এছাড়াও বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে লাল সিলভিয়া ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাল সিলভিয়া ফুলের বাগান দেখতে অনেক সুন্দর লাগে। আমি যখন ফটোগ্রাফি করার উদ্দেশ্যে লাল সিলভিয়া ফুলের বাগানে গিয়েছিলাম তখন এই ফুলের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। তাই আমি লাল সিলভিয়া ফুলের ফটোগ্রাফি করেছি ও আপনাদের সাথে শেয়ার করলাম।
🌼ক্যালেন্ডুলা ফুল🌼:
Cemera: Oppo-A12.
Location
Cemera: Oppo-A12.
Location
Cemera: Oppo-A12.
Location
👆সৌন্দর্যে ভরা একটি ফুল হলো ক্যালেন্ডুলা ফুল। ক্যালেন্ডুলা ফুলের অপরূপ সৌন্দর্য সকলের কাছেই ভালো লাগে। ক্যালেন্ডুলা ফুলের পাপড়ি গুলো দেখতে অনেক সুন্দর। ক্যালেন্ডুলা ফুল মূলত শীতকালীন ফুল। শীতকালে এই ফুল দেখতে পাওয়া যায়। শীতকালীন ফুলের তালিকায় শীর্ষে রয়েছে ক্যালেন্ডুলা ফুলের নাম। ফুলের বাগানগুলোতে গেলে বিভিন্ন রঙের ক্যালেন্ডুলা ফুল দেখতে পাওয়া যায়। এই ফুল বাগানের সৌন্দর্য বাড়িয়ে তোলে। ক্যালেন্ডুলা ফুলের অপরূপ সৌন্দর্য মানুষকে আকর্ষিত করে। এছাড়া এই ক্যালেন্ডুলা ফুল বাগানের শোভা বৃদ্ধিতে ভূমিকা রাখে। ক্যালেন্ডুলা ফুলের অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে আমি এই ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।
বিভিন্ন ফুলের ফটোগ্রাফি করতে যেহেতু আমার ভালো লাগে তাই আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই অপরূপ সৌন্দর্যে ভরা সুন্দর ফুলগুলোর ফটোগ্রাফি করেছি। বিভিন্ন ফুলের অপরূপ সৌন্দর্য আমি আমার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছি। আশা করছি আমার মোবাইল ফোন দিয়ে তোলা বিভিন্ন ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে।
বেশ নতুন কিছু ফুলের ছবি দেখলাম । তবে ফুলগুলো এতটাই কালারফুল যে চোখ ধাঁধিয়ে যায়।কিন্তু কালার গুলো কেন জানিনা সেচুরেশন বেশী বলে মনে হচ্ছে। একটু কালার কারেকশন করলে মনে হয় ভাল হতো। পরেরবার চেষ্টা করে দেখবেন। ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ ভাইয়া। ❣️
খুবই চমৎকার হয়েছে ভাই আপনার ফুলের ফটোগ্রাফি গুলো। সবগুলো ফুলই অনেক সুন্দর দেখাচ্ছে। আপনার পোষ্টের মাধ্যমে বেশ কয়েকটি নতুন নতুন ফুলের সঙ্গে পরিচয় হয়ে গেল। ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 🌹🥀🌹🥀
ক্যালেন্ডুলা ও সিলভিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে । তবে সবগুলো ফুলের ফটোগ্রাফি সুন্দর ছিল । নতুন কয়েকটি ফুলের সাথে পরিচিত হতে পারলাম আপনার মাধ্যমে । ধন্যবাদ
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 💗💗💗💖
আপনার ফটোগ্রাফিগুলো দেখলাম আর মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ছবি ক্যাপচার করেছেন। সাথে ফুলের অনেক তথ্য সংযুক্ত করেছেন। আপনার দেওয়া তথ্য থেকে অনেক কিছু নতুন ভাবে জানতে পারলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ♥️♥️