সহকর্মীর মর্মান্তিক মৃত্যু||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি আমার খুবই কষ্টের একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। মাঝে মাঝে কিছু কথা লিখতে গিয়েও দু চোখে পানি চলে আসে। তেমনি একটি বিষয় নিয়ে আজকে লিখব।
সহকর্মীর মর্মান্তিক মৃত্যু
source
কার মৃত্যু কখন হবে আমরা কেউ জানিনা। মৃত্যু হয়তো আমাদের দুয়ারে এসে দাঁড়িয়ে থাকে কিন্তু আমরা বুঝতে পারি না। গতকাল একজন কাছের মানুষকে হারিয়েছি। গতকাল যেই মানুষটির সাথে দীর্ঘ সময় একসাথে কাজ করেছি সেই মানুষের এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছি না। সড়ক দুর্ঘটনা দিনে দিনে অনেক বেড়ে চলেছে। তবে কিছু কিছু মৃত মেনে নিতেও ভীষণ কষ্ট হয়। বিশেষ করে পরিচিত কারো মৃত্যু মেনে নেওয়া অনেক বেশি কষ্টকর।
গতকাল হঠাৎ করেই খবর পেলাম আমার খুবই পরিচিত একজন মানুষ মৃত্যুবরণ করেছে। দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। বাড়ি ফেরার পথে হঠাৎ করেই রিকশা থেকে পড়ে যায় এরপর সামনে থেকে অটো এসে তার উপর দিয়ে চলে যায়। মাথার এক পাশে একেবারে থেতলে গেছে। চোখের এক পাশের অংশ একেবারে নষ্ট হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে যে মাথার মগজ বের হয়ে গেছে।
কথাগুলো বলতে গিয়েও আমার হৃদয় কেঁপে উঠছে। এরকম মর্মান্তিক মৃত্যুগুলো মেনে নেওয়া খুবই কষ্টকর। যেই মানুষটি সব সময় হাসিখুশি ভাবে ঘুরে বেড়াতো সবার সাথে কথা বলত সেই মানুষটি আজ নেই। তার এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছি না। আমরা যাদের সাথে দীর্ঘ সময় চলাফেরা করি কিংবা কাজ করি সেই মানুষগুলো আমাদের অনেক আপন হয়ে যায়। আর তাদের সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে।
সহকর্মীর এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছি না। এই বৃষ্টির মাঝেও উনাকে এক নজর দেখতে ছুটে চলে গিয়েছিলাম গতকাল রাতেই। আসলে এরকম মৃত্যু গুলো খুবই কষ্টদায়ক। একজন মানুষের স্বাভাবিক মৃত্যু আমরা মেনে নিতে পারি কিন্তু এত কষ্টদায়ক মৃত্যু আসলে মেনে নিতে কষ্ট হয়। আমার তো ভাবতেই দুচোখে পানি চলে আসছে। বিষয়টি সত্যি অনেক দুঃখজনক ছিল।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
https://x.com/shopon700/status/1984567744248103104?t=flob1ql_AEBXHf1hIVFyCg&s=19