নৌকা খেলা দেখতে যাওয়ার মধুর একটি স্মৃতি ||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। নৌকা খেলা দেখতে যাওয়ার খুব চমৎকার একটি স্মৃতি মনের মাঝে এসে গেছে। আর সেই স্মৃতিটাই আজকে লিখব।
নৌকা খেলা দেখতে যাওয়ার মধুর একটি স্মৃতি:
source
নৌকা খেলা হলো গ্রাম বাংলার এক ঐতিহ্য। নৌকা খেলা সচলতা নদী অঞ্চল গুলোতে বেশি হয়। আমাদের বাড়ির পাশে ছোট নদী আছে সেখানে কখনো নৌকা খেলা হয়নি। তবে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটি বড় নদী আছে সেখানেই নৌকা খেলা অনুষ্ঠিত হয়েছিল। নৌকা খেলার আনন্দ আর আয়োজন সবকিছুই ছিল অন্য রকমের। রাস্তার দুই পাশে লাল নীল পতাকা লাগানো হয়েছিল।
যাতে করে রাস্তার পতাকা গুলো দেখে দেখে মানুষ নদীর ঘাটে পৌঁছাতে পারে। সেখানে যাওয়ার পর দেখতে পেয়েছি নদীর ঘাটে বিভিন্ন রকমের পতাকা লাগানো হয়েছে। আর চারপাশ একেবারে রঙিন হয়ে সেজে উঠেছে। মনে হচ্ছিল যেন অন্য একটি জায়গায় চলে এসেছি। একেবারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল নদীর ঘাট।
নদীর ঘাটে পৌঁছানোর কিছুক্ষণ পরেই নৌকা খেলা শুরু হয়ে যায়। তিন দলের নৌকা খেলা ছিল। একে একে সবাই বিজয়ের জন্য লড়তে শুরু করে। অল্প কিছু পার্থক্য ছিল তাদের। তবে এক দলের থেকে আরেক দল যেন একটু পরপর এগিয়ে যাচ্ছিল। আর দর্শকদের মাঝে অন্য রকমের উত্তেজনা কাজ করছিল। দর্শকরা তো আনন্দ নিয়ে সবকিছু উপভোগ করছিল। আর আমিও অনেক আনন্দ করেছিলাম।
আমি যেহেতু বাবার সাথে নৌকা খেলা দেখতে গিয়েছিলাম তাই মজার মজার সব খাবারও খেয়েছিলাম। মজার মজার খাবার খেয়েছি আর বসে বসে নৌকা খেলা দেখেছি। আসলে এরকম আনন্দের মুহূর্ত গুলো অন্য রকমের হয়। এখন অবশ্য নৌকা খেলা খুব একটা দেখা হয় না। তবে আগেকার সময় নৌকা খেলা মাঝে মাঝে অনুষ্ঠিত হতো। আর অনেক ভালো পুরস্কার থাকতো
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
গ্রামে নৌকা খেলা হলে অনেক মানুষ হয়। আপনি দেখছি নৌকা খেলা দেখতে গেলেন। আর পাতাকা দেখে এই নৌকা খেলা ঘাট গুলো ফলো করে। যাইহোক বাবার সাথে খেলা দেখতে গেলেন সেই হিসেবে মজার মজার খাবার খেলেন।