আমার স্বরচিত ভালোবাসার কবিতা -- "তুমি আছো বলে"
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ভালোবাসার কবিতা "তুমি আছো বলে ":
বন্ধুরা,আজ আবার হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি একটি কবিতা পোস্ট শেয়ার করবো।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন মতুন নানান অনুভূতি নিয়ে কবিতা শেয়ার করতে।কবিতা লিখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি কবিতা আবৃত্তি করতেও আমার ভীষণ ভালো লাগে।কবিতা লেখা সহজ বিষয় নয়।তবে প্রতিনিয়ত চেষ্টা করলে কবিতা লেখা ধীরে ধীরে আরো ভালো হয়।তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কবিতা শেয়ার করতে।আপনাদের অনুপ্রেরণায় নিত্য নতুন কবিতা আমি শেয়ার করে থাকি।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমি খুব বেশী অনুপ্রাণিত হই।
আজ শেয়ার করে নেবো একটি ভালোবাসার কবিতা।কবিতা লেখা যেমন সহজ বিষয় নয়।তেমনি আমি একজন কবিও নই।তবে সব সময় চেষ্টা করি নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।আজকের কবিতাটিও কিন্তু একটি ভালোবাসার কবিতা।ভালোবাসা হলো পবিত্র একটি বিষয়। এই ভালোবাসা যেকোনো নারী কিংবা পুরুষ উভয়ের ই মাঝে বিদ্যমান থাকে।কেউ প্রকাশ করে আবার কেউ করেনা।তবে পবিত্র ভালোবাসাকে পবিত্র রাখা আমাদের ই কর্তব্য।ভালোবাসার মানুষটি পাশে থাকলে সকল বাঁধাকেই জয় করা যায়।আর জীবন ও হয় সুন্দর। আগামী দিনগুলো ও সুখে শান্তিতে কাটে।সব সময় আমাদের উচিত ভালোবাসাগুলোর যত্ন করা।ভালোবাসার যত্ন করলে ভালোবাসা আরো দ্রুত বৃদ্ধি পায়।আজকের কবিতাটি কিছু ভালোবাসার অনুভুতি দিয়ে লেখা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আসুন কবিতাটি আবৃত্তি করি----
আমার স্বরচিত কবিতা-"তুমি আছো বলে"
লেখা-শিমুল আক্তার
তুমি আছো বলে তাই
অগনিত স্বপ্ন আমি দুচোখে সাজাই
তুমি এলে কাছে
জীবন আমার ধন্য হলো তেমায় পেয়ে পাশে।
চলার পথে কতো বাঁধা
ছিল আমার পথে
তোমায় পেয়ে হেঁটে গিয়েছি
দিব্যি হেসে খেলে।
শত বাঁধা পেরিয়ে এলাম
তোমার নিয়ে সাথে
সুদিন এলো দ্বারে আমার
তোমায় পাশে পেয়ে।
দুজন হলাম শুধু দুজনার
অনেক বেশী আপন
রবো দুজন শুধু দুজনার
মনের মতোন করে।
দুঃখ-কষ্ট সয়ে যাবো
একই সাথে দুজন
শত আঘাতে ছুটবে না তো
আমাদের এই বাঁধন।
আজ আর নয়।আশাকরি আমার লেখা আজকের এই ভালোবাসার কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার কোন নতুন কবিতা নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আপনার লেখা আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতার সবগুলো লাইনের মধ্যে। আপনি সব সময় খুব সুন্দর কবিতা লিখে থাকেন।