আমার স্বরচিত আবেগের কবিতা -- ❤️❤️ " বাবার ভালোবাসা "

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আবেগের কবিতা "বাবার ভালোবাসা"


7208.jpg

সোর্স

বন্ধুরা,আজ এসেছি নতুন একটি কবিতা নিয়ে।আজ মনের আবেগ নিয়ে একটি কবিতা লিখেছি।তাই আপনাদের মাঝে শেয়ার করে নেবো।কবিতা লেখা সহজ বিষয় নয়।শুধু চেষ্টা করছি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার।আপনাদের ভালোবাসা পেয়ে প্রতিনিয়ত চেষ্টা অব্যাহত রেখে চলেছি।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

আজ আমি আবেগের একটি কবিতা লিখে শেয়ার করছি।আমার আজকের কবিতার নাম -"বাবার ভালোবাসা"।বাবার ভালোবাসা আসলে কোনকিছুতেই পাওয়া যায় না।আজ বাবাকে হারিয়ে সেটাই অনুভব করছি।কতো কিছু দিয়েই আমাদের জীবন এগিয়ে যাচ্ছে।দিন গুলো নানা রঙে, নানা ভাবে কেটে যাচ্ছে।কিন্তু মনের মধ্যে থাকা বাবার ভালোবাসা কোনকিছুতেই যেনো ফিরে পাচ্ছিনা।আমার পৃথিবীর একটি অংশ যেনো অন্ধকারে ঢেকে গেছে।সেই অন্ধকার জায়গাটা কোন কিছুতেই যেনো আলোকিত করে তুলতে পারছি না।সেই জায়গাটা একমাত্র বাবার ভালোবাসা দিয়েই আলোকিত করা যেতো।আজ বাবা নেই তাই জীবনের চলার পথে সবকিছুর মাঝে থেকেও বাবার ভালোবাসার অসম্পূর্ণতা আমাকে গ্রাস করে নিচ্ছে।

বাবার ভালোবাসা সন্তানের জন্য অমূল্য ধন।যারা মা-বাবা থাকতে বোঝে না,আমি বলবো তাদেরকে পোড়া কপাল।বাবার ভালোবাসা হয়তো ভাবছেন খুঁজে পাবেন অন্য কোন কিছুতে।না,তা পাওয়া যায় না।মনের মধ্যে অতৃপ্ত একটি চাওয়া থেকেই যায় আমৃত্যু।বাবার অভাব কোন কিছু দিয়েই পূরণ করা যায় না বন্ধুরা।আমি আজ তা খুব অনুভব করছি।সেই রকম কিছু অনুভূতি নিয়েই আমার আজকের কবিতাটি লেখা।

আসুন,কবিতাটি আবৃত্তি করে আসি----

আজকের কবিতা- "বাবার ভালোবাসা"


লেখা - শিমুল আক্তার


নানা জায়গায় ঘুরি ফিরি
কতো জনাই ভালোবাসে
তবুও মন বারে বারে
বাবার ভালোবাসা খুঁজে ফিরে।

স্বস্তি পায় না মনটাতে
কান্না ভেজা কন্ঠ বলে
বাবা তুমি ছেড়ে গেলে
দেখিনা তোমায় কতোদিন হয়।

কতো কিছুর মাঝে থেকেও
দুচোখ খোঁজে বারে বারে
বাবা তোমায় দেখিনা কোথাও
কান্নাভেজা দুচোখ মেলে।

মনটা আজ ভীষণ ভাবে
ফাঁকা লাগে তোমায় ভেবে
বাবা বলে ডাকতে গিয়ে
হোঁচট লাগে মনের কোণে।

বাবা তোমার ভালোবাসা
হারিয়ে আজ একলা ঘরে
মনের ব্যথায় চোখ ভিজে যায়
আর পাবো না দেখতে তোমায়।

হারিয়ে যায় জানি যেইজন
ফিরে আর কভু না আসে
হারিয়ে যাওয়া ভালোবাসা
যন্ত্রনা দেয় মনের মাঝে।

150.png

আজ আর নয়।আশাকরি আমার লেখা আজকের এই আবেগের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার কোন নতুন কবিতা নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীকবিতা
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60967.19
ETH 1644.05
USDT 1.00
SBD 0.42