ফটোগ্রাফি পোস্ট - " অলকানন্দা ফুলের সাথে শৈশবের স্মৃতি "

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

অলকানন্দা ফুলের সাথে শৈশবের স্মৃতিঃ


20250703_080618.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকের পোস্টটি মূলত ফটোগ্রাফির পোস্ট। তবে আজ একটি ফুল দিয়ে ফটোগ্রাফি পোস্টটি সাজিয়েছি।আমরা সাধারনত ফটোগ্রাফি পোস্ট করলে নানা রঙের নানা রকমের ফুলের ফটোগ্রাফি শেয়ার করে থাকি।আমিও তেমনটাই করি।তবে আজ একটি ফুল দিয়ে ফটোগ্রাফি পোস্টটি সাজিয়েছি।তার কারন এই ফুলটির সাথে আমার শৈশবের অনেক ভালো লাগা কিছু স্মৃতি মিশে আছে। তাই ভাবলাম এই একটি ফুলকে আজ প্রাধান্য দিয়ে এই ফুলটির ফটোগ্রাফি শেয়ার করে নেই।এই ফুলটি আমাদের সবার পরিচিত ফুল।যার নামটি হচ্ছে অলকানন্দা ফুল।এই ফুলটির নাম যে অলকানন্দা ফুল তা কিন্তু আমি অনেক পরে অর্থাৎ বড় হয়ে জেনেছি।এতে অবাক হলেন,আসলে অবাক হওয়ার কিছু নেই।সবকিছু যে আগে আগেই জানতে হবে এমন কোন কথা নেই।আমি না হয় পরেই জানলাম,কি বলেন?

20250703_080751.jpg

20250703_080608.jpg

আমার ছেলেবেলার স্মৃতি জড়িয়ে আছে এই চমৎকার হলুদ রঙের ফুলটির মাঝে।হে বন্ধুরা,আমি যখন স্কুলে পড়ি আমার স্কুলের মাঝখানটাতে গোল শেপ করা একটি সুন্দর ফুলের বাগান ছিল।সেখানে নানা রকমের ফুল গাছ ছিল।সেই সব ফুল রেখে এই অলকানন্দা ফুলটি আমার হৃদয় হরণ করার কারন তো একটি আছে ই।তাই আজ শেয়ার করবো আপনাদের মাঝে।

20250703_080603.jpg

20250703_080736.jpg

আমার স্কুলের মাঝখানটাতে যে চমৎকার ফুলের বাগান ছিল তার একপাশে ছিল টিন সেটের অনেক গুলো ক্লাস রুম।আর অন্য পাশে ছিল চারতলা বিল্ডিং এর ক্লাস রুম।প্রথম শ্রেনী থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ওই টিন শেটেই ক্লাস করতে হবে।আর ক্লাস সিক্স থেকে বিল্ডিং এ।আমার এই অলকানন্দা ফুলের গাছটি ছিল টিন শেটের রুমের গা ঘেষেই।কি চমৎকার ফুল ফুটতো তখন গাছটাতে।সকাল বেলা স্কুলে গিয়ে ফুলগুলো দেখলে মনটা ভরে যেতো।

20250703_080553.jpg

20250703_080731.jpg

কিন্তু মন ভরে গেলেও মানুষের চাওয়ার কিন্তু শেষ নেই।আর অজানা কে জানতে মানুষের খুব আগ্রহ থাকে এটা ই স্বাভাবিক। আর তাইতো আমি তখন ভাবতাম কবে আমি বিল্ডিং এ ক্লাস করতে পারবো।তখন বাগানের ওপাশের দালানটাতে ক্লাস করতে খুব বেশী মরীয়া হয়ে উঠতাম।

20250703_080629.jpg

যাই হোক দেখতে দেখতে পাঁচটি বছর কেটে যায়। আমি সিক্সে টিন শেট রেখে দালানে ক্লাস করতে চলে যাই।সেখানে যাওয়ার পর আমার সেই অলকানন্দা গাছটি আমার চোখের আড়াল হয়ে যায়।চোখের আড়াল হওয়াতে তার প্রতি আমার আরো বেশী মায়া হয়ে যায়। তখন এই বিল্ডিং এ ক্লাস না করে মন চায় ছুটে যাই আমার সেই টিন শেটের গা ঘেষা অলকানন্দা গাছটির কাছে।কিন্তু চাইলে তো আর সব হয় না।সেই থেকে এই ফুলটির প্রতি ভালোবাসা এখন ও রয়ে গেছে মনে।এখনো কোথাও ফুলটি দেখলে সেই পুরোনো স্মৃতিতে হারিয়ে যাই।আমার মতো এমন কেউ কি আছেন?? সত্যি কথা বলতে ছেলেবেলার ভালো লাগা কিংবা মন্দ লাগা মনের মধ্যে দাগ ফেলে রাখে।তা থেকে বের হওয়া যায় না।অলকানন্দা ফুলের সাথে কিছু অনুভূতি শেয়ার করে নিলাম আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে।

আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা বিশ্ববিদ্যালয় ,ঢাকা

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpdnAT5Y3ME3g9xrvFbCY5GoAHxNjZvjLnGYSsx7iHk7Pi8t34WkFdogt6Utq...RbvMUEWeroDKkF34pXrcLgbPfW8g7dZWdauBiUrUpUmyUwu2SvVLdZr8DuNJYEbWtkYaLKuen5R43noLqn9Hs96fuxymUYhMcBwcn1C1TnB94G1ASASC4csTt.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...wY69kxKpSTaaRvAhgoVHcEzSRjLEZbmDtEaYj8HD9yChYS3VBRSshnMyye5aADBsG7A3trLmC6HxuHAMcaRUZSYBbixATWJ57kq7vx1obAwfM1TFTYDCdbDCoo.gif

20250614_202147.jpg

Sort:  
 11 months ago 

আপনার শৈশবের অলকানন্দা ফুল ঘিরে স্মৃতির কথা জেনে বেশ ভালো লাগলো। ফুল সবারই অনেক প্রিয় একটি জিনিস আর বাচ্চা মনে ফুল একটু বেশি মায়া জড়ায়। ভীষণ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে এবং এত সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ।

 11 months ago 

আমাদের শৈশবের স্মৃতি প্রতিনিয়ত আমাদের একটা সুন্দর অনুভূতি দিয়ে থাকে। স্মৃতি মনে পড়লেই যেন মুখে একটা আলাদাই হাসি এবং মনে সুন্দর একটা আবেগ জেগে ওঠে। ভীষণ ভালো লাগলো আপনার শৈশবের এমন সুন্দর একটি পোস্ট পড়ে আর সাথে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো।

 11 months ago 

আমিও অনেক পরে জেনেছি এই ফুলের নাম। আমরা বলতাম মাইক ফুল। মাইকের মতো দেখতে বলে। আর শৈশবের এমন অনেক ছোটখাটো স্মৃতিগুলো যখন মনে পড়ে বেশ ভালো লাগে তখন। কত সুন্দর ছিল সেই শৈশব ।মাঝে মাঝে মনে হয় যদি ফিরে যাওয়া যেতো সেই শৈশবে। যা সম্ভব নয়। বেশ ভালো লাগলো ব্লগটি পড়ে। আর ফটোগ্রাফিগুলোও বেশ সুন্দর করেছেন ।

 11 months ago 

আমি জানতাম না এই ফুলের নাম। অনেকদিন পরে জানতে পেরেছি। অলকানন্দা ফুলের সৌন্দর্য দেখে ভালো লাগে। আপনার এই পোস্ট পড়ে অনেক ভালো লাগলো আপু। ছবিগুলো সুন্দর হয়েছে।

 11 months ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর পোস্ট দেখে খুব ভালই লাগছে৷ আপনার কাছ থেকে এই ফুল সম্পর্কে জানতে পারলাম৷ আগে আমার এই ফুলটি দেখা হয়েছে৷ তবে এর নাম কখনো জানা হয়নি৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60866.94
ETH 1568.75
USDT 1.00
SBD 0.50