রেসিপি পোস্ট - " শীতের সবজি দিয়ে মাছ রান্নার রেসিপি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
শীতের সবজি দিয়ে মাছ রান্নার রেসিপিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি রেসিপি পোস্ট।শীত এখনো শহরে বোঝা যাচ্ছে না।কিন্তু শীতের সবজি দিয়ে বাজার সয়লাব।আর আজকাল তো বারো মাস ই সব রকমের সবজি বাজারে পাওয়া যায়।তবে স্বাদের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা তো অবশ্যই লক্ষ্য করা যায়। তবে শীত আসতে বেশী দেরী নেই।আর এই কারনে শীতের সবজি এ সময়ে খেতে একটু বেশী স্বাদের মনে হচ্ছে। তাই আমি শীতের সবজি দিয়ে আজ একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম।রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল।আশাকরি রেসিপিটি আপনাদের কাছে ও ভালো লাগবে।আসুন বন্ধুরা,আগে দেখি এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছিল ---
প্রয়োজনীয় উপকরণঃ
১.পোয়া মাছ- ৫/৬ টুকরো
২.শিম-ইচ্ছে মতো
৩.লবন-আন্দাজ মতো
৪.রসুন ও জিরা পেস্ট - পরিমান মতো
৫.হলুদ ও মরিচের গুঁড়ো - হাফ চামচ ও এক চামচ
৬.ধনিয়া পাতা কুচি - ইচ্ছে মতো
৭.তেল-পরিমান মতো
ধাপ-১
প্রথমে আমি মাছ গুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তাতে সামান্য হলুদ ও মরিচের গুঁড়ো ও পরিমান মতো লবন দিয়ে মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছি।
ধাপ-২
এরপর প্যানে তেল দিয়ে মাছ গুলো ভেজে নিলাম।
ধাপ-৩
এবার চুলায় প্যান বসিয়ে তাতে পরিমান মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। এরপর সব মসলা দিয়ে সামান্য পানি দিয়ে ভুনা করে নিলাম।
ধাপ-৪
মসলা ভুনা হয়ে এলে তাতে শিম গুলো দিয়ে নেড়েচেড়ে মসলার সাথে ভুনা করে নিলাম।
ধাপ-৫
এবার আমি পরিমান মতো পানি দিয়ে শিম সিদ্ধ করে নিলাম।
ধাপ-৬
শিম সিদ্ধ হয়ে এলে ভাজা মাছ দিয়ে কিছু সময় রান্না করে নিলাম।এরপর নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম।
পরিবেশন
আজ আর নয়।আশাকরি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | রেসিপি |
|---|---|
| ফটোগ্রাফির জন্য ডিভাইস | Galaxy A 16 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
শিম আমার খুবই প্রিয় সবজি। আপনি অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল।
শিম,ফুলকপি এবং টমেটো এখন সারাবছরই পাওয়া যায়। আমি তো প্রায়ই এই সবজি গুলো কিনে থাকি। শীতের সবজি এখনও বাজারে উঠেনি। আগামী মাস থেকে শীতের সবজি পাওয়া যাবে বাজারে। যাইহোক রেসিপিটা দারুণ হয়েছে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শীতের সবজি দিয়ে কিছু রেসিপি করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। আজকে আপনি শীতের সবজি দিয়ে মাছের মজার রেসিপি করেছেন। আর শীতের প্রতিটা সবজির মধ্যে আলাদা আলাদা মজা আছে। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।