আমার স্বরচিত কবিতা -- "না বলা কথা "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
স্বরচিত কবিতা "না বলা কথা"
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি কবিতা নিয়ে।কবিতা লিখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি কবিতা আবৃত্তি করতেও ভালো লাগে আমার।তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি কবিতা শেয়ার করতে।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়ে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই কবিতা লিখতে।আজ আমি একটি বিরহের কবিতা নিয়ে হাজির হয়েছি।
বিরহ নিয়ে কবিতা লিখতে আমি একটু বেশী পছন্দ করি।আজ অনেক দিন পর তাই বিরহের কবিতা নিয়ে হাজির হয়েছি।প্রেম,বিরহ যেকোনো অনুভূতি নিয়েই কবিতা লিখলে সেই কবিতা গুলো মনকে স্পর্শ করে।বিরহের কবিতা গুলো আবৃত্তি করলে অনেক বেশি ভালো লাগে।আমার আজকের কবিতার নাম "না বলা কথা "।
সত্যি কথা বলতে আমরা আমাদের প্রিয় মানুষের কাছে অনেক কথাই বলে ফেলি।কিন্তু এরপরেও অনেক না বলা কথা রয়ে যায় মনে।যা বলা হয়ে উঠেনি বলব বলব করেও।কিন্তু একদিন এমন এক সময় আসে যখন প্রিয় মানুষটিকে ছেড়ে অনেক দূরে সরে যেতে হয়।যখন আমরা প্রিয় মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পরি তখন অনেক বেশী করে মনে পরে না বলা কথা গুলোর কথা।তখন চাইলেও আর প্রিয় মানুষটিকে সেই কথাগুলো আর বলা হয়ে উঠে না।তখন আফসোস হয় ভীষণ।এমন কিছু বিরহ অনুভূতি নিয়ে আমি আমার আজকের কবিতাটি লিখে শেয়ার করলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আসুন কবওতাটি আবৃত্তি করে আসি----
আমার স্বরচিত কবিতা-"না বলা কথা"
লেখা-শিমুল আক্তার
না বলা কথা গুলো
মনের মাঝে জমে আছে
বলা হয়নি কথাগুলো
কখনো আর হবেনা বলা।
স্বপ্নের মাঝে ডুবে ছিলাম
তোমার ভালোবাসা পেয়ে
ঝড়ো হাওয়ায় উড়িয়ে নিলো
দু'জনের এই পথচলা।
দুজন ছিলাম অতি আপন
আজ হলাম শুধু অচেনা
মরে গেছে ভালো লাগা
অতীত ভীষণ কষ্ট বাড়ায়।
বর্তমান আজ নীল বেদনায়
কাটে না দিন তোমায় ভেবে
জমে থাকা কথা গুলো
আজ ভীষণ মোরে কাঁদায়।
কষ্ট কে আজ করেছি আপন
কষ্ট আমায় কতো কাঁদাবে
ভালোবেসে হারিয়ে মন
দিবানিশি কষ্ট লাগে।
আজ আর নয়।আশাকরি আমার লেখা আজকের এই বিরহের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার কোন নতুন কবিতা নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।