💜💙 অনুভূতির কবিতা || স্বরচিত একগুচ্ছ অনুকবিতা || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ বিকাল সবাইকে


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7a8UwW2hDYVVK5D2edUiB19EGH3W4dFTZe8PqXrvnHRKvJacfCkKPG3KsLz4z3Nem2yJ16znjuEbaZrkDmcXwxoLi.jpeg

সোর্স

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (3).png

আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও কবিতা লিখে শেয়ার করছি। তবে আজ অনু কবিতা শেয়ার করার চেষ্টা করছি।

বেশ কিছুদিন থেকেই দেখছি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই অনু কবিতা লিখে শেয়ার করছেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধেয় @rme দাদাকে ও প্রতিনিয়ত দেখছি বেশ কিছুদিন আগে থেকেই অনু কবিতা শেয়ার করে আসছেন।দাদার লেখা অনুকবিতাগুলো সব সময়ই আমার ভীষণ ভালো লাগে।আমি খুবই অনুপ্রাণিত হই।

আর তাই আজ এক গুচ্ছ অনুকবিতা এই কমিউনিটিতে আমি শেয়ার করতে চলে এলাম।আর আপনাদের অনেকের অনুপ্রেরণা পাই।যা কিনা আমাকে আজ আবার অনুকবিতা শেয়ার করার উৎসাহ জুগিয়েছে। তাইতো আজ নতুন অনুকবিতা নিয়ে হাজির হলাম।আশাকরি আপনাদের কাছে আমার লেখা অনুকবিতাগুলো ভালো লাগবে।আশাকরি আমার লেখা অনুকবিতাগুলো পড়ে আপনাদের সুচিন্তিত মতামত তুলে ধরবেন।আপনাদের অনুপ্রেরণায় বড় কোন কবি হতে না পারলেও সুন্দর সুন্দর কবিতা আরো লিখে শেয়ার করার অনুপ্রেরণা পাবো।

আমার আজকের অনুকবিতাগুলো অনুভূতি দিয়ে লেখা।দেশ ও প্রিয় মানুষটিকে নিয়ে মনের মাঝে কতোই না আবেগ, অনুভূতি আমাদের মাঝে বিরাজ করে।তার ই বহিঃপ্রকাশ আমার আজকের অনুকবিতায় দেখতে পাবেন।আশাকরি কবিতাগুলো পড়ে মন্তব্য করবেন কেমন লিখেছি।আপনাদের অনুপ্রেরণাতেই লেখার আগ্রহ আমি প্রতিনিয়ত খুঁজে পাই।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

একগুচ্ছ অনুকবিতাঃ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif

অনুকবিতা --১



দুঃখের নিশি কাটিয়া গেলো
সুখের দিবা আসিলো না ফিরে
আশায় রহিয়াছি তোমারি তরে
আছি বসিয়া নদীর কূলে।
আসিলো গেলো কতো জনা
না দেখিলাম তোমারে প্রিয়
তাকিয়া থাকিতে চোখ দুটি মোর
হইয়াছে আজি আঁধার কালো।

অনুকবিতা -- ২



ভালোবেসে তোমারে হারাইয়াছি নিজেরে
তোমারি আঁখিপানে রহিয়াছি চাহিয়া
কতো দিবস ও রজনী বসিয়া
কাটিয়াছে আমার নিদ্রাহীন রজনী।

অপেক্ষার প্রহর কাটিবে যেদিন
দেখিবে আসিয়া নেই যে আমি
পারিবে কি সেদিন নিজেরে বুঝাইতে
হারিয়া ফেলিয়া আমারে চিরদিন।

অনুকবিতা -- ৩



মেঠো পথ ধরে হেঁটে হেঁটে
ছুটে চলেছি আমি শেষে
সারি সারি গাছ ফসলের মাঠ
মাটির মিষ্টি গন্ধ নিয়ে।

পাখির কলতান পাকা ফসলের মাঠ
উতলা করে মনকে অবশেষে
নিজেকে হারিয়ে পাই খুঁজে পাই
বাংলার এই সবুজ প্রান্তে।

অনুকবিতা -- ৪



কেটে গেলো দিন কেটে গেলো রাত
তোমার ভাবনায় বসে বসে
কখন তুমি আসবে কাছে
বলবে আমায় ভালোবাসি।
কতো কথা জমে আছে
মনের কোনে আপন মনে
আসবে তুমি বলবো কথা
সারাবেলা দুজন বসে।

HfhigaP72YBd6w1Kgyw9eMoDygDx869D1PKa6jG8D9C9MQ5rA8UuUvaGRermEeDs8YYv1jb4TX4QUAAbRoaAJFmmUaGZUojU1gWvH66zbc...wdYfZe5zwHZgv7fSFyfX5YWvwFGCJXq8EuycKeaUaXARJjpb61mUGxLAjp1XsJ6PQbzF28Bu6LQTgryC3MSekzsBvnPpE3TAcMAMTMQbf9uvFuTHezySGMDKr6.png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের একগুচ্ছ অনুকবিতা গুলো আপনাদের কাছে ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (2).png

Sort:  
 3 years ago 
 3 years ago 

খুবই সুন্দর সুন্দর অনুকবিতা লিখেছেন। সত্যিই আপনার এই কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

 3 years ago 

বাহ্ আপু অনুভূতির দারুন একগুচ্ছ অনু কবিতা পড়ে বেশ ভালো লাগলো। অনু কবিতাগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64828.59
ETH 1882.16
USDT 1.00
SBD 0.38