DIY পোস্ট - ❣️ " রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি "
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।তারই ধারাবাহিকতায় আজ শেয়ার করে নেবো একটি ডাই পোস্ট। রঙিন কাগজ দিয়ে নানা রকমের জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে।আজ আমি একটি ওয়ালমেট তৈরি করেছি।আর সেই ওয়ালমেটটি দেয়ালে টানিয়ে ফটোগ্রাফি করেছি,দেখেছেন দেয়ালটা কতোই না চমৎকার লাগছে।এ ধরনের ওয়ালমেট তৈরি করতে করতে সময়ের দরকার হয়।তাই আমি সময় সুযোগ বুঝে ওয়ালমেটটি তৈরি করেছি।আপনাদের কাছে কেমন লাগলো ওয়ালমেটটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন বন্ধুরা আগে দেখি এই ওয়ালমেটটি তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছিল ----
প্রয়োজনীয় উপকরনঃ
১.রঙিন কাগজ
২.গ্লু
৩.রঙ
৪.কার্ড বোর্ড
৫.কেঁচি
ধাপ-১
আমি প্রথমে কার্ড বোর্ডটিকে সাদা রঙ করে নিলাম।
ধাপ-২
এরপর ছোট ছোট করে কিছু কাগজ কেটে নিলাম।
ধাপ-৩
এরপর আমি পাতার শেপ দিয়ে পাতা গুলো কেটে নিলাম।
ধাপ-৪
এবার চার কোনা করে কিছু কাগজ কেটে নিলাম।
ধাপ-৫
এবার পেন্সিল দিয়ে এঁকে নিলাম।
ধাপ-৬
এ পর্যায়ে এসে আমি সব গুলো ফুল তৈরি করে নিলাম।
ধাপ-৭
এবার ফুলের মাঝখানে সাদা রঙ দিয়ে এঁকে নিলাম।
ধাপ-৮
এরপর গ্লু দিয়ে পাতাগুলো লাগিয়ে নিলাম।
ধাপ-৯
এবার ফুলগুলো পাতার ভাজে ভাজে লাগিয়ে নিয়ে আমি আমার ওয়ালমেটটি তৈরি করা শেষ করলাম।
উপস্থাপনা
পোস্ট বিবরন
| শ্রেণী | DIY |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
এই ধরনের হাতের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো করতে এবং দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই diy তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। সুন্দর সুন্দর কালারের রঙিন কাগজ দিয়ে এই সুন্দর diy তৈরি করাতে আমার কাছে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।
অসাধারণ একটি ওয়ালমেট আপনি তৈরি করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে এরকম ওয়ালমেট তৈরি করলে দেখতেও খুবই ভালো লাগে। অনেক কালারফুল একটি ওয়ালমেট তৈরি করেছেন।
এত সুন্দর একটা ডাই তৈরি করেছেন দেখে তো খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগুলো তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর হয়। আর এগুলো ঘরে সাজিয়ে রাখলে তো আরো সুন্দর লাগে। আপনার রঙিন কাগজের কালার টা আরো বেশি সুন্দর। যার কারণে এটি তৈরি করার পর আরো সুন্দর লাগছে। ঘরে সৌন্দর্য বেড়ে যাবে যদি আপনি এটা ঘরে সাজিয়ে রাখেন। অনেক সুন্দর হয় আপনার হাতের কাজগুলো।
ওয়াও আপু আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।