DIY পোস্ট - ❣️ " ঘরের দেয়ালকে আরো আকর্ষনীয় করে তোলে ওয়ালমেট"

in আমার বাংলা ব্লগ8 months ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ঘরের দেয়ালকে আকর্ষনীয় করে তোলে ওয়ালমেটঃ


9338.jpg

9339.jpg

9331.jpg

9329.jpg

9323.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি ডাই পোস্ট। আমাদের ঘরের দেয়ালকে আরো আকর্ষনীয় করে তুলতে একটি সুন্দর ওয়ালমেটের জুড়ি নেই।কিন্তু এই ওয়ালমেট দিয়ে ঘর সাজাতে গিয়ে আমরা যখন মার্কেটে কোন ওয়ালমেট কিনতে যাই তখন অনেক সময় ই দাম বেশী বলে না নিয়েই ফিরে আসি।কিন্তু হাতের কাজ গুলো কতটা সময় সাপেক্ষ বিষয় তা কিন্তু নিজে এখন বাসায় তৈরি করে বেশ বুঝতে পারি।এই কাজ গুলো যেমন সময়ের ব্যাপার তেমনি কোন কোন সময় একটু বেশী কষ্টের ও।তবে তৈরি করে নেয়ার পর যখন অফ হোয়াইট দেয়ালটাতে ওয়ালমেটটি ঝুলিয়ে রাখি,বিশ্বাস করেন মনটা তখন অনেক বেশি ভালো লাগে।নিজে এতোটা সময় ব্যয় করে যখন জিনিসটা দেখি তখন চোখ অন্য দিকে ফেরাতে মন চায় না।আজকের এই সুন্দর ওয়ালমেটটি আপনাদের মাঝে শেয়ার করে নিতে পেরে আরো বেশী ভালো লাগছে।নিজের সৃজনশীলতাকে তুলে ধরতে সব সময়ই আমার ভীষণ ভালো লাগে।আপনাদের কাছে ভালো লাগলে তবেই সার্থকতা আমার।আসুন আগে দেখি এই সুন্দর ওয়ালমেটটি তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছিল ----

প্রয়োজনীয় উপকরনঃ

১.রঙিন কাগজ
২.গ্লু
৩.কার্ড বোর্ড
৪.কেঁচি
৫.পেন্সিল

9292.jpg

9317.jpg

ধাপ-১


9294.jpg

9296.jpg

প্রথমে আমি কাগজ টুকরো টুকরো করে নিলাম। তিন টুকরো কাগজকে কোনাকুনি ভাজ করে কেটে নিলাম।

ধাপ-২


9297.jpg

9298.jpg

এরপর পেন্সিল দিয়ে এঁকে নিয়ে আমি কেটে নিলাম।

ধাপ-৩


9299.jpg

একই ভাবে আমি সব গুলো কাগজের ফুল কেটে নিলাম।

ধাপ-৪


9302.jpg

এবার আমি গ্লু দিয়ে ফুল লাগিয়ে নিলাম।

ধাপ-৫


9304.jpg

এরপর আমি চিকন করে কাগজ কেটে নিয়ে পেচিয়ে গোল গোল শেপ করে নিলাম।

ধাপ-৬


9310.jpg

এরপর আমি ফুলের মাঝে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৭


9311.jpg

9312.jpg

এবার কালো কাগজ চিকন চিকন করে কেটে স্টিক তৈরি করে নিলাম।

ধাপ-৮


9313.jpg

এবার গ্লু দিয়ে স্টিক গুলো লাগিয়ে নিলাম।

ধাপ-৯


9314.jpg

এবার দুই রঙের কাগজ কেটে পাতা তৈরি করে নিলাম। আর কিছু ডাল ও তৈরি করে নিলাম।

ধাপ-১০


9316.jpg

এরপর ডালের মধ্যে পাতা গুলো গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-১১


9320.jpg

এবার শক্ত কাগজের টুকরোটিকে গ্লু দিয়ে নীচের অংশে লাগিয়ে নিলাম।

ধাপ-১২


9321.jpg

9323.jpg

এরপর পাতার ডাল গুলো লাগিয়ে নিয়ে পাতার ডালের উপর ফুল গুলো লাগিয়ে নিলাম।ব্যস,তৈরি হয়ে গেলো আমার আজকের এই সুন্দর ওয়ালমেটটি।আপনাদের কাছে কেমন লাগলো?? অবশ্যই কমেন্ট করে জানাবেন।

উপস্থাপনা


9341.jpg

9338.jpg

9331.jpg

9329.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Sort:  
 7 months ago 

আজকে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ফুলের ওয়ালমেট গুলো যখন ঘরের দেয়ালে লাগানো হয় তখন কিন্তু সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। আর রঙিন কাগজের ওয়ালমেট গুলো এমনিতে অসাধারণ হয়।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় লাগলেও তৈরি করা পর দেখতে বেশ ভালই লাগে। খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। এটা ঠিক ঘরের দেয়ালকে আরো আকর্ষণীয় করে তোলে ওয়ালমেট এই ধরনের ওয়ালমেট গুলো ঝুলিয়ে রাখলে ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে। ভালো লাগলো দেখে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59571.00
ETH 1563.34
USDT 1.00
SBD 0.42