“ নতুন আরো একটি বছরে পা দিল $Puss “
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
নতুন আরো একটি বছরে পা দিল $puss:
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আমরা গতকাল প্রায় অনেকদিন পর সবাই হ্যাং আউটে জয়েন হয়েছিলাম আমাদের প্রিয় $puss এর এক বছর পূর্তি উপলক্ষে।সবাই খুব বেশি এনজয় করেছিলাম।আমাদের নিজস্ব কয়েন বলে কথা।আমাদের শ্রদ্ধেয় বড় দাদা যখন পুশ কয়েনের বিষয়ে আমাদেরকে বলেছিলেন,সেই সময়টাতে আমি আসলে পুশ সংগ্রহ করতে পারিনি,শুধুমাত্র কিভাবে করব এই কারণে।তাই অপেক্ষা করেছিলাম কারো মাধ্যমে শেখার জন্য।যদি বিষয়টি জানা থাকতো আমার তবে হয়তো এখন আমার কাছে যে পুশ আছে আরো বেশি সংগ্রহ করতে পারতাম প্রথম দিকে।কারণ কিছু দিনের মধ্যে এই কয়েনের দাম হু হু করে বৃদ্ধি পেয়ে যায়।বেশি দাম হলেও আমি কিছু সংগ্রহ করে রেখেছিলাম।কারণ আমি মনে করি প্রিয় দাদা আমাদের ভালোর জন্যই সবকিছু করছেন।যে মানুষটির চিন্তা চেতনায় শুধুই ইউজারদের নিয়ে থাকে।সেই মানুষটি যাই করুক না কেন চোখ বন্ধ করে যাই করতে বলবে আমাদের সবার তা করা উচিত।আজ তিন বছর ধরে এই কমিউনিটিতে আছি।রোগ-শোক,হাসি-কান্না সবকিছুর মাঝে ও এই কমিউনিটিতে আছি।কখনও ছেড়ে যাইনি।বরং এখানে না এলে কিছু একটা করিনি এমন ফিল হয় মনে।
$puss বিগত এক বছরে নিজের প্রচেষ্টায় ও সক্ষমতায় ধীরে ধীরে একটি ইউটিলিটি কয়েনে পরিণত হয়েছে।এটা কিন্তু এক দিনে সম্ভব হয়নি।$puss এর পেছনে থেকে সবাই যে যার মত চেষ্টা করে গেছে।সামনের দিনগুলোতে ও যাবে।সবাই মিলে এক হয়ে কাজ করে এগিয়ে গেলে যেকোন অসাধ্যকে সাধন্ করা সম্ভব।এরজন্য মনোবল ধরে রাখতে হবে সকলকে।কোনো কিছু কিন্তু সহজে আসে না।এরজন্য দরকার সততা,নিষ্ঠা ও কাজের প্রতি মনোযোগ।ভালো সময় খারাপ সময় দুটোই আসবে।কিন্তু একটি জিনিসকে দাঁড় করাতে হলে স্বার্থপর মন মানসিকতাকে বিসর্জন দিতে হয়।আমি আমার দিক থেকে চেষ্টা করি সৎ থেকে কাজ করার।আমাদের এই পুশ কয়েনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হলে সকলের মধ্যে এমন সততার প্রয়োজন আছে।
পুশের প্রমোশন আর সবার মতো আমিও করে গিয়েছি।তবে আমার মোবাইল নষ্ট হওয়ার পর থেকে আপাতত সম্ভব হচ্ছে না করা।ইনশাআল্লাহ নতুন মোবাইল নেয়া হলে আবার শুরু করবো পুশের সকল কর্মকাণ্ড।আমি মনে প্রাণে চাই আমাদের প্রিয় দাদার প্রিয় পুশ আরো অনেক অনেক দিকে ছড়িয়ে পরুক।সফলতার দ্বার প্রান্তে নিয়ে আসব আমাদের পুশ কয়েনকে সবাই মিলে।এক বছর পার হয়ে নতুন বছরে আরো বেশি এগিয়ে যাক আমাদের প্রিয় কয়েন এই প্রত্যাশায় রইলাম চেয়ে।
কয়েন বিষয়ে কোনও অভিজ্ঞতা আমার ছিলনা।এখন ও তেমন নেই।তবে এটা বলতে পারি প্রিয় দাদার কারণেই চমৎকার একটি কয়েনের সাথে পরিচিত হতে পারলাম।পরিচিত হয়ে কয়েনকে ভালো ও বেসে ফেললাম।তাই দাদা যেভাবে বলবে সেভাবেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাব এই পুশ কয়েনকে আরো সফল দেখতে।সবাই এক সাথে মিলে এই কয়েনকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যেতে চাই।শুধু সময়ের অপেক্ষা।$puss কে ভালোবেসে,থাকি সবাই $puss এর পাশে।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে খুব গর্ববোধ হয় ।
নতুন বছর মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা। Puss আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে। দেখতে দেখতে এক বছর পূর্তি হয়ে গেল আপু। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।