আমার স্বরচিত ভালোবাসার কবিতা --💞 "নামটি তোমার "

in আমার বাংলা ব্লগ9 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত ভালোবাসার কবিতাঃ


1805.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ শেয়ার করে নেবো একটি ভালোবাসার কবিতা।কবিতা শুনতে বা পড়তে কার না ভালো লাগে।তবে কবিতা লেখা কিন্তু সহজ বিষয় নয়।কবিতা লেখার জন্য অনুভূতির ভীষণ প্রয়োজন।যার অনুভূতি যত প্রখর সেই মানুষের কবিতা লেখা তত বেশী সুন্দর হয়।আর ভালোবাসার কবিতা গুলো লিখতে হলে আরো বেশী সুন্দর অনুভুতির দরকার হয়।

আজকে আমি শেয়ার করে নেবো একটি ভালোবাসার কবিতা।আজকের কবিতাটির নাম "নামটি তোমার"।এখানে নামটি বলতে প্রিয় মানুষের নামটিকে বোঝানো হয়েছে। ভালোবাসার মানুষটিকে নিয়ে কতো স্বপ্ন,কল্পনা আমরা আমাদের আমাদের মনে সাজিয়ে থাকি।ভালো বাসার মানুষের সাথে কাটানো সময় গুলো খুবই মধুর হয়।দুঃখ এলেও জীবনকে পিছিয়ে না দিয়ে এগিয়ে নিয়ে যায় ভালোবাসার টানে।এমন কিছু সুন্দর অনুভূতি দিয়ে আমি আমার আজকের কবিতা টি লিখেছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

আসুন কবিতাটি আবৃত্তি করে আসি----

আমার স্বরচিত কবিতা-"নামটি তোমার "

লেখা-শিমুল আক্তার


মনের গভীরে নামটি তোমার
লিখেছি বড় যত্নে
মুছে যাবে না নামটি তোমার
থাকবে শয়নে স্বপনে।

ভালোবাসার মিষ্টি মধুর
ছন্দে জীবন কাটে
বেদনা গুলো হয় আনন্দ
তুমি এলে পাশে।

জীবন কাটবে সুখের ভেলায়
মন থাকবে চঞ্চল
দুজন রবো শুধু দুজনায়
আজীবন এক সঙে।

দুঃখ যদি কভু এসে
কড়া নাড়ে দ্বারে
দুজন তাকে অবহেলায়
সরিয়ে দিব দূরে।

জীবনকে করবো রঙিন
ভালোবাসার রঙে
চিরজীবন থাকবো সুখে
তব হাত দুটো ধরে।

150.png

আজ আর নয়।আশাকরি আমার লেখা আজকের এই ভালোবাসার কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার কোন নতুন কবিতা নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীকবিতা
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60139.89
ETH 1573.40
USDT 1.00
SBD 0.42