জেনারেল রাইটিং -- "জীবন থেকে শিক্ষা "

in আমার বাংলা ব্লগ9 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

জীবন থেকে শিক্ষাঃ


220.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ শেয়ার করে নেবো একটি জেনারেল রাইটিং পোস্ট। আমি প্রতিনিয়ত নানান রকমের বিষয় নিয়ে পোস্ট শেয়ার করে থাকি।আজকের এই জেনারেল রাইটিং বিষয়টি নিয়ে বেশকিছু আলোচনা তুলে ধরবো আশাকরি আপনাদের কাছে আমার আজকের এই বিষয়টি ভালো লাগবে।আসুন শুরু করি ---

জন্মের পর থেকে আমরা পরিবার থেকে নানা ধরনের শিক্ষা গ্রহন করে থাকি।এরপর ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে আমরা নানা ধরনের একাডেমিক শিক্ষা গ্রহন করে থাকি।এই একাডেমিক শিক্ষা আমাদের যতটা না শিখাতে পারে,তার চেয়ে বেশি শিক্ষা আমরা জীবন থেকে পেয়ে থাকি।জীবন আমাদেরকে অনেক কিছু শেখায়।আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের চেয়ে বয়সে বড় যারা তারা আমাদেরকে অনেক বিষয়ে ই পরামর্শ দিয়ে থাকেন।আর সেই বয়স্কদের কথা আমাদের শোনা উচিত।কিন্তু আমরা কেউ ই কিন্তু সেই বিষয়টি গুরুত্ব দিতে চাই না।আমরা ছোট হয়ে ও তখন বুঝতে চাই না তারা তাদের জীবন থেকে এই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।তাদের কথা মেনে চললে আমরা অন্তত খারাপ কিছুর সাথে মুখোমুখি হবো না।

অথচ আমরা আমাদের বড়দের জীবন থেকে নেয়া অভিজ্ঞতাকে কাজে না লাগিয়ে আমরা যেকোনো কাজ করে ফেলি।কোন কোন সময় হয়তো আমরা সফল হই।আবার অনেক সময় ঝামেলায় জড়িয়ে পরি।তখন অনেক বেশী সমস্যায় পরে যাই আমরা।সমস্যা থেকে মুক্তি পেতে অনেক সময়ই আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।এরপর হয়তো আমরা ঝামেলা থেকে মুক্তি পাই জীবনের অনেক বেশী মূল্য দিয়ে।তখন আমরা আমাদের বড়দের কথা না শুনে ভুল করেছি সেটা অনুভব করি প্রতিটি মুহুর্তে।অনেক বেশী ভোগান্তির পর আমরা আমাদের জীবন থেকে শিখে নেই।আর কষ্ট সহ্য করে হলেও সেই শিক্ষাটা অনেক বেশী কার্যকর হয়।এটাই জীবন থেকে শিক্ষা গ্রহন।

ভুল করে হলেও আমরা জীবন থেকে যে শিক্ষা পাই তাই আমাদের জীবন থেকে শিক্ষা গ্রহন।জীবন থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটাই আসল শিক্ষা।যা মোটা মোটা বইয়ের ভাজ থেকেও শিক্ষা গ্রহন করা সম্ভব নয়।জীবন আমাদের একটাই।এই ছোট জীবনে আমরা যদি বড়দের কথা শুনে চলতে পারি তবে অনেক সমস্যা থেকে আমরা মুক্ত পেয়ে সুন্দর জীবন কাটাতে পারি।আমাদের মনে রাখতে হবে জীবন নিয়ে অভিজ্ঞতা বড়দের অনেক বেশী।তাই বড়দের পরামর্শ আমাদের জীবন কে সব রকমের ভুল থেকে মুক্ত রাখতে পারে।তাই চেষ্টা করবো আমরা বড়দের অভিজ্ঞতার আলোকে নিজেদেরকে পরিচালিত করতে।

জীবন আমাদের কে অনেক কিছুই শেখায় যা বড় বড় বই পুস্তক ও শেখাতে পারে না।তাই জীবন থেকে আমরা যে যেই শিক্ষা নেই না কেন তার ফলাফল ভালো ই হবে এটা বিশ্বাস করি।আসুন জীবন কে অর্থবহ করে তুলি। সুন্দর জীবন গড়ে তুলি।আশাকরি আজকের বিষয়টি খুব সুন্দর ভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি।ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে খুব গর্ববোধ হয় ।

53.png

54.jpg

55.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 58423.66
USDT 1.00
ETH 1523.07
SBD 0.42