" শুক্রবার মানেই যেনো ঈদ অনুভূতি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
শুক্রবার মানেই যেনো ঈদ অনুভূতিঃ
বন্ধুরা,আমাদের দেশে শুক্রবার হচ্ছে ছুটির দিন।আর শুক্রবার হলো মুসলিম উম্মহাদের পবিত্র জুম্মাবার।তাই দুটো মিলেই শুক্রবার যেনো ঈদ ঈদ অনুভূতির জন্ম দেয়।আজকে সেই রকম কিছু অনুভূতি নিয়ে পোস্টটি লেখা শুরু করলাম।যারা বাংলাদেশে বসবাস করেন তারা অনেকেই আমার সাথে সায় দিবেন আশাকরি।কারন শুক্রবার ছুটির দিন হওয়াতে এই দিনে কোন কাজে তেমন তাড়া নেই।বাইরে বের হওয়ার স্কুল,কলেজ,অফিস-আদালত সব বন্ধ হওয়াতে সকলের তাড়া একটু কমই থাকে।এই দিন সবাই ব্যস্ত থাকে ঘরের কাজ,নিজের কাপড় ধোয়ার তাড়া আর জুম্মা নামাজ আদায় করতে যাওয়ার জন্য ব্যস্ত থাকা।সকালটা আলসেমীতে কাটে।এরপর শুরু হয়ে যায় দুপুরের রান্নার ব্যস্ততা।
আজ শুক্রবার তাই ঈদের আমেজ বিরাজ করে সবার মাঝে।স্কুল,সব রকমের বাইরের কাজ বন্ধ থাকাতে সবাই বাড়িতেই থাকেন।তাই গৃহিণীরা এই ছুটির দিনটিতে ভালো মন্দ রান্না করেন।যাতে করে দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করা যায়। কারন খাবার টেবিল হচ্ছে আলোচনা করার একমাত্র মাধ্যম।এখনকার এই ডিজিটাল সময়ে পরিবারের নানা সদস্যকে একসাথে পাওয়া ভীষণ দুষ্কর।কিন্তু ছুটির দিনগুলোতে একইসাথে সবাইকে খাবারের টেবিলে ঠিকই দেখা যায়।কারন ছুটির দিনে ঈদ আনন্দ অনুভূতি কাজ করে বলে ভালো মন্দ অনেক কিছুই রান্না করা হয়।তাই মজার মজার রেসিপি একসাথে বসে সবাই খেয়ে নেয়।একসাথে বসে গল্প করে খাওয়াতে অনেক বেশী আনন্দ সবার মনে বিরাজ করে।
এরপর বিকেলের সময়টাতে সবাই পরিবারের সবার সাথে কোন একটি জায়গায় ঘুরতে বের হয়।বাইরে বের হলে দেখা যায় প্রতিটি জায়গায় মানুষের ভীড়।কারন ছুটির দিনে অনেকেই পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে শহরের নানান জায়গায় ভীড় করে থাকেন।আর এ কারনে ছুটির দিন শুক্রবারকে মনে হয় ঈদের দিন।এ দেশের মানুষ ছুটির দিনে খুব হইচই ও আনন্দ নিয়ে সময় কাটাতে পছন্দ করেন।আমিও চেষ্টা করি শুক্রবার এই ছুটির দিনটিতে ভালো ভালো মজার মজার রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে।আর এটা ও চেষ্টা করি পরিবার পরিজন নিয়ে বাইরে ঘুরতে যেতে।এতে করে সারা সপ্তাহের ক্লান্তি দূর হয়ে যায়।
পরিবারের সকল সদস্যকে নিয়ে ঈদ আনন্দ অনুভূতি কাজ করে মনে।তাই আমিও চেষ্টা করি সপ্তাহ শেষে ছুটির এই দিনটিকে উপভোগ করতে।আমার মতো আপনারা কে কে ঈদ অনুভব করেন ছুটির দিনটিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।আজকের এই বিষয়টি নিয়ে মনের অনুভূতি গুলো লিখে শেয়ার করলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে।
পোস্ট বিবরন
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আজ এখানেই শেষ করছি।আবার হয়ত হাজির হয়ে যাব অন্য কোন পোস্টে ভিন্ন কিছু অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।