" জীবনকে সহজ ও সুন্দর করতে কিছু টিপস "

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

জীবনকে সহজ ও সুন্দর করতে কিছু টিপসঃ


152.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নিব একটি জেনারেল রাইটিং পোস্ট।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে।আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য।জীবন সুন্দর ও সুপ্রতিষ্ঠিত তখনই হয় যখন জীবনটাকে সুন্দর করে সাজানো যায়।আর তাই মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জীবনকে সহজ ও সুন্দর করে সাজানো। আজকের এমন কিছু টিপস থাকবে লেখায় যাতে করে জীবন সহজ ও সুন্দর হয়।

প্রথমত,আমি মনে করি জীবনের সৌন্দর্যকে ধরে রাখা।নিজেকে রোগমুক্ত রাখা ভীষণ জরুরী।আমরা যদি নিরোগ না থাকি তবে কিন্তু জীবনটাকে উপভোগ করতে পারবো না।তাই সবার আগে আমাদেরকে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে।সুস্থ মানুষ সুস্থ মানসিকতা নিয়ে আমাদের জীবনকে চালিত করতে হবে সবার আগে।সুস্থ দেহ নিয়ে আমাদের কে সর্বপ্রথম এগিয়ে যেতে হবে সামনের দিকে।

এরপর জীবনকে সহজ ও সুন্দর করতে আমাদের নিজেদের লক্ষ্য নির্ধারন করে এগিয়ে যেতে হবে।কে কি আকাশ কুসুম স্বপ্ন দেখে তা নিয়ে নিজের লক্ষ্য থেকে সরে গেলে চলবে না।এক্ষেত্রে নিজের লক্ষ্যে পৌঁছাতে আত্মবিশ্বাসী হতে হবে।

এরপরের ধাপটি ভীষণ গুরুত্বপূর্ণ।অন্যের প্রতি নির্ভরশীল না হওয়া।নিজের উপর নিজের বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে।পর নির্ভরশীল হলে নিজের প্রতি আস্থা কমতে থাকে।এটা নিজের জীবনের জন্য মোটেও সুখকর নয়।তাই সব সময় নিজের প্রতি নিজের বিশ্বাস রেখে এগিয়ে গেলে জীবনে কোন একটা কিছু অন্য কারো চেয়ে কম বা বেশী হলেও নিজের জীবন সহজ ও সুন্দর হবে।

এরপর আকাশ কুসুম স্বপ্ন না দেখা।অর্থাৎ আমাদের স্বপ্ন গুলো দেখতে হবে আমাদের সীমার মধ্যে।বড় বড় অনেক স্বপ্ন দেখে পূরণ না হলে আঘাত পেতে হবে।এতে করে জীবন দুর্বিষহ হয়ে যাবে।তাই আমাদের স্বপ্ন দেখতে হবে আমাদের সামর্থ্যের মধ্যে।আর এতে করে স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা আছে।আর এতে করে আমাদের জীবন সহজ ও সুন্দর হবে।

জীবনকে সহজ ও সুন্দর করার জন্য এই কিছু টিপস ফলো করলে জীবনে আর পেছনের দিকে তাকাতে হবে না।জীবন হবে সহজ আর সুখ আসবে জীবনে।মানব জীবন বড়ই সুন্দর হয় যদি ঝামেলাবিহীনভাবে জীবন কে চালিয়ে নেয়া যায়।উপরের টিপস গুলো ফলো করলে আর কোন ঝামেলা হবে না জীবনে।জীবন হবে সহজ ও সুন্দর।আশাকরি আমার আজকের এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে।ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে খুব গর্ববোধ হয় ।

53.png

54.jpg

55.gif

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60967.19
ETH 1644.05
USDT 1.00
SBD 0.42