আমার স্বরচিত অনুভূতির কবিতা - 🧡 " ফাল্গুন এলো "🧡
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত অনুভূতির কবিতাঃ
কানভা দিয়ে তৈরি
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকের পোস্ট কবিতা দিয়ে সাজিয়েছি।প্রতিনিয়ত আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ একটি অনুভূতির কবিতা লিখে শেয়ার করতে চলে এলাম।কবিতা লিখব কখনো ভাবনাতেই আসেনি।আজ আপনাদের সবার অনুপ্রেরণায় নতুন নতুন অনুভূতি নিয়ে কবিতা লিখে চলেছি।আমার লেখা কবিতা গুলো আপনারা সবাই পড়েন,সুন্দর সুন্দর কমেন্ট করেন বলেই আজ ও লিখে চলেছি।
আমি সব সময় চেষ্টা করি সহজ ও স্বাভাবিক ভাবে কবিতা লেখার।কবিতায় ছন্দ বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়।কবিতায় ছন্দ যেকোনো পাঠককে আকৃষ্ট করে।ছন্দ ময় কবিতা সবারই ভালো লাগে আবৃত্তি করতে।কবিতা হলো মনের অনুভূতি। মনের অনুভূতি যে যেভাবে ফুটিয়ে তুলে কবিতা লিখে সেটাই মূলত কবিতা হয়ে যায়। অবশ্য গদ্য ময় কবিতা ও আছে।যাই হোক আমার আজকের কবিতাটির নাম ফাল্গুন এলো।আমরা সবাই জানি শীতকাল শেষ হয়ে বসন্তের আগমন ঘটেছে।আর এই বসন্তকাল আমার খুব প্রিয় ঋতু।
বসন্তকালের সৌন্দর্যে তাই আমি মুগ্ধ। আমার মুগ্ধতার অনুভূতি নিয়েই আমি আজকের এই কবিতাটি লিখেছি।আমার এই কবিতায় আমি আমার মনের ভালো লাগা অনুভূতি গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।আশাকরি আমার আজকের এই অনুভূতির কবিতা আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আসুন,বন্ধুরা কবিতাটি আবৃত্তি করে আসি--
কবিতার নাম - "ফাল্গুন এলো
লেখা-শিমুল আক্তার
রঙে রঙে ফাল্গুন এলো
প্রকৃতি তাই রঙিন হলো
লাল লাল পলাশ শিমুল
ডালে ডালে ফুটে উঠলো।
কোকিল ডাকে কুহু কুহু
মন মাতানো বাতাস বহে
উতলা হয়ে মন নাচিয়ে
কোকিল ডাকে মিষ্টি সুরে।
ফাল্গুনে আজ আগুন লেগেছে
ভালোবাসার প্রহর গুনে
বাতায়নে বসে প্রহর গুনে
ভালোবাসার মুগ্ধ নয়নে।
রঙে রঙে রঙিন হলো
প্রকৃতি সেজেছে নতুন সাজে
মুগ্ধতাতে দেখছি দুনয়নে
ভালোবাসার আবেগ মিশিয়ে।
বাতাসে আজ ভালোবাসার ঘ্রান
রঙে রঙে রঙিন হলাম
ঝরে পরছে ফাল্গুনের ধারা
প্রকৃতির মাঝে তাই পাগলপারা।
আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | কবিতা |
|---|---|
| ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
ফাল্গুন মাস সত্যি চমৎকার অনেক ধরনের ফুল দেখা যায় এই মাসে। গাছের পাতা পড়ে নতুন পাতা গজায়। আপনি খুবই সুন্দরভাবে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। দারুন কবিতা লিখেছেন আপু। আপনার লেখা ফাল্গুনের এই কবিতাটি আমার কাছে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনার স্বরচিত কবিতা গুলো সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা সত্যি বলেছেন কবিতা লিখলে অনুপ্রেরণা পেলে খুবই ভালো লাগে। সহজ ভাষার কবিতা গুলোই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আপনার স্বরচিত "ফাল্গুন এলো" কবিতার প্রতিটি লাইন অসাধারণ লেগেছে আমার কাছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে ও অভিনন্দন।
আপু আপনি ফাল্গুন নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। এই ঋতু আমার খুব পছন্দের একটি ঋতু। এই ঋতুতে চারিপাশে ফুলে ফুলে ভরে যায়। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
বসন্ত কাল আপনার পছন্দের ঋতু জেনে ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে।
X-promotion
ইতিমধ্যে আমাদের মাঝে ফাল্গুন এসে গেছে অর্থাৎ বসন্ত চলে এসেছে। বসন্ত হলো ঋতু রাজা। এই বসন্তকালে শিমুল পলাশ ফুলে ভরে যায়। গাছ থেকে পাতা ঝরে পড়ে দেখতে অপূর্ব সুন্দর লাগে। আপনার লেখা কবিতা আমার কাছে খুব ভালো লেগেছে আপু। সহজ ভাষায় দারুন কবিতা লিখেছেন। ফাল্গুনের প্রতিটি ক্ষণ ভালো লাগে। কবিতা পড়ে ফাল্গুনের দিনগুলো উপলব্ধি করছিলাম। খুবই ভালো লাগলো আপু।
অনেক ধন্যবাদ দিদি মতামত তুলে ধরার জন্য।
এত সুন্দর অনুভূতি নিয়ে আপনি আজকের কবিতা লিখেছেন দেখে ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর অনুভূতি গুলো নিয়ে কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আপনার আজকের কবিতাটা যতই পড়ছিলাম খুব ভালো লাগছিল। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন পুরো কবিতাটা। আপনার লেখা কবিতার প্রশংসা কিন্তু করতেই হচ্ছে। সত্যি আপনি অনেক সুন্দর কবিতা লিখতে পারেন।
মন্তব্যটি পড়ে ভালো লাগলো আপু।অনেক অভিনন্দন আপনাকে।
প্রকৃতিতে এখন বসন্তের ছোঁয়া এসেছে। বসন্তেও প্রকৃতি খুব সুন্দর ভাবে সেজে ওঠে। আপনি বসন্ত নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। কবিতার নামটাও দারুন ছিল। কবিতার প্রত্যেকটা লাইন পড়ে মনে হল বসন্তের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারছি। এত দারুণ একটা কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপু আপনাকেও।
আপনার লেখা " ফাল্গুন এলো " কবিতাটা আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই কবিতার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ এটা শেয়ার করার জন্য।
ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে।