আমার স্বরচিত বিরহের কবিতা -- " হারিয়ে যাওয়া তুমি "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত কবিতা "হারিয়ে যাওয়া তুমি "


sad-2182545_1280.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি একটি কবিতা পোস্ট শেয়ার করবো।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন মতুন নানান অনুভূতি নিয়ে কবিতা শেয়ার করতে।কবিতা লিখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি কবিতা আবৃত্তি করতেও আমার ভীষণ ভালো লাগে।কবিতা লেখা সহজ বিষয় নয়।তবে প্রতিনিয়ত চেষ্টা করলে কবিতা লেখা ধীরে ধীরে আরো ভালো হয়।তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কবিতা শেয়ার করতে।আপনাদের অনুপ্রেরণায় নিত্য নতুন কবিতা আমি শেয়ার করে থাকি।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমি খুব বেশী অনুপ্রেরণিত হই।

আজকের কবিতাটি বিরহ অনুভূতি নিয়ে লিখলাম।আজকের কবিতার নাম " হারিয়ে যাওয়া তুমি "।আজকের কবিতায় বিরহ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ভালোবাসার মানুষ হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না।ভালোবাসার অনুভূতি গুলো সব সময় মনে পরে।কোনকিছু করে শান্তি পাওয়া যায় না।মনে পরে অতীত দিনের সেই সুখ অনুভূতি। সুখের দিনগুলো হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না।প্রিয় মানুষ হারিয়ে গেলে মনে কষ্ট ভর করে থাকে।সবকিছু এলোমেলো হয়ে যায়।জীবন থেকে হারিয়ে যায় সুখ অনুভূতি।

আজকের কবিতাটি আসুন আবৃত্তি করে আসি --

কবিতা - " হারিয়ে যাওয়া তুমি "


লেখা - শিমুল আক্তার


বিষন্ন মনে চেয়ে থেকে
আঁধার কালো আকাশ দেখে
কাটে না সময় এই নিরালায়
আনমনে তাই ভাবি বসে।

কি ছিলে তুমি আমার
ভাবনা গুলো আজ এলোমেলো
ভালোবাসার মানুষ হারিয়ে
মন বসে না কোন কাজে।

কতো স্বপ্ন বুনেছি মনে
হারিয়ে গেছে ঝড়ো হাওয়ায়
দিন গিয়ে দিন যায় চলে যায়
স্বপ্নগুলো আজ এলোমেলো।

আঁধার কালো আকাশ জানে
মনে আজ ব্যথার পাহাড়
সমুদ্রের জল ফুরিয়ে গেলেও
অশ্রু থাকে দুচোখ জুড়ে।

হারিয়ে যাওয়া সেদিন গুলো
পাবো না ফিরে আর তো জানি
ব্যথাগুলো মনের মাঝে
দিবানিশি আগুন জ্বলে।

হারিয়ে যাওয়া সেই তুমি আজ
কতদূরে গেছো সরে
ভালোবাসা মিছে মায়া
ভাবনাতে নিয়ে আছি বেঁচে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...FzdR6oBmXFh9tTNfrMbynFFuFVTTxDDD6Akm6QnciMSSFXKpSiM4vxwuDKGhhYgr3tgRYmwZCH3NJMTkXSaCwMH4tNVBmU37aH4N6V4X1BEDXhNsEYULXswg2a.png

আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিকবিতা
ফটোগ্রাফির জন্য ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানবাংলাদেশ

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpdnAT5Y3ME3g9xrvFbCY5GoAHxNjZvjLnGYSsx7iHk7Pi8t34WkFdogt6Utq...RbvMUEWeroDKkF34pXrcLgbPfW8g7dZWdauBiUrUpUmyUwu2SvVLdZr8DuNJYEbWtkYaLKuen5R43noLqn9Hs96fuxymUYhMcBwcn1C1TnB94G1ASASC4csTt.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...wY69kxKpSTaaRvAhgoVHcEzSRjLEZbmDtEaYj8HD9yChYS3VBRSshnMyye5aADBsG7A3trLmC6HxuHAMcaRUZSYBbixATWJ57kq7vx1obAwfM1TFTYDCdbDCoo.gif

20250614_202147.jpg

Sort:  
 last year 

ভালোবাসার মানুষটা হারিয়ে গেলেও ভালোবাসা কখনোই হারায় না আমাদের মনের কোণে ঠিক থেকে যায়। আর সারা জীবন এক অদ্ভুত বেদনা দিয়ে যায়। বেশ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। সুন্দর করে আপনি রচনা করেছেন কবিতাটি।

 last year 

আপু আপনি চমৎকার কবিতা লিখেন। আপনার লেখা বিরহের কবিতা ভালো লাগলো। দারুন ভাবে বিরহের অনুভূতি কবিতার ভাষায় তুলে ধরতে পেরেছেন আপনি। অনেক ভালো লেগেছে কবিতা পড়তে।

 last year 

আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের কবিতাটা লিখেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 last year 

সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62711.75
ETH 1671.51
USDT 1.00
SBD 0.42