" হঠাৎ করে সেদিন কেনাকাটা করতে যাওয়া "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে এখন ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আজ ভ্রমন পোস্ট শেয়ার করতে চলে এলাম।আশাকরি সঙ্গেই থাকবেন।

হঠাৎ করে সেদিন কেনাকাটা করতে যাওয়াঃ


20250513_203433.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকের ব্লগটি মূলত ভ্রমন বিষয়ক।আমি প্রতিনিয়ত নানান বিষয়ের উপর ব্লগ শেয়ার করে থাকি।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সেদিন হঠাৎ কিছু কেনাকাটা করতে ধানমন্ডি Gentle park মলে গিয়েছিলাম।ধানমণ্ডির এই মলে নিচ তলা ও দোতালাতে নানান রকমের জিনিসপত্র তারা সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে।আপনারা চাইলে একসাথে প্রয়োজনীয় বেশকিছু কাপড়চোপড় এখান থেকে কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন।

20250513_203427.jpg

20250513_203228.jpg

20250513_203416.jpg

20250513_203314.jpg

20250513_203138.jpg

সেদিন আমি সন্ধ্যায় বের হয়েছিলাম।ছেলে আর ছেলের বাবার জন্য কিছু কেনাকাটা করবো বলে।দোকানে গিয়ে দেখলাম প্রায় বেশ কিছু কাপড়ের উপর তাদের ডিসকাউন্ট চলছে।তাই বলে যে অনেক ভীড় তেমন কিন্তু নয়।এখানে কাপড়ের দাম একটু চড়া দামে ই বিক্রি হয়।তাই ডিসকাউন্ট দিলেও তেমন একটা কম মনে হবে না।যাই হোক আমি ঘুরে ঘুরে দোকানের সব প্রোডাক্ট দেখছিলাম।এরপর তিনটা শার্ট নেয়া হলো।ট্রায়াল রুমে ট্রায়াল দিতে দিতেই অনেক সময় লেগে যায়।আর আমি ওই ফাঁকে বেশকিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।তাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।

20250513_204104.jpg

20250513_203811.jpg

এখানে কিন্তু সব কাপড় ও জিনিসের উপর ডিসকাউন্ট নেই।শুধু মাত্র কিছু কিছু প্রোডাক্টে মূল্য ছাড় দেয়া হয়েছে। আমরা শার্ট নিয়েছিলাম তিনটি।যার দাম এসেছিল ৯ হাজার প্লাস।কিন্তু ডিসকাউন্টে আসে ৭ হাজার প্লাস।কিন্তু তারপরেও আপনাদের কাছে দাম কম মনে হবে না।কেননা আমার কাছে ও কম মনে হয়নি।তবে যার পছন্দ তার হয়েছে এটা ই হলো আসল কথা।যাই হোক কেনাকাটা সেরে বাসায় চলে এসেছিলাম।

20250513_212117.jpg

20250513_212003.jpg

কেনাকাটা করার কিছু অনুভূতি আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আজ এ পর্যন্ত ই।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোষ্ট বিবরন


শ্রেনিভ্রমন
প্রয়োজনীয় ডিভাইসSamsung A20
ফটোগ্রাফার@shimulakter
স্থানধানমন্ডি , ঢাকা

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiMraFFoAYbU1qRnWow8VAESPuCj2iAFuxJZaAkWSFYjknC79Yvr3Hvpewov9...XSBuwkeuf4u2HHYnTh42ETSMDeNZAbpP2wAyK5YEzfHuJd77StVXXXQ837mL4eMAcaj2us8MWrck1vwaviyxFGx4fEr1Q8iHWyrxEwCnE9jJJ2Hyh6tTeHJpE.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...CrpaohxYk9uSxNuW6ERRhuynfdVAqK6mT1BA8tgAcayjQX1cVHm5QbPwjtM2hgP6V2up8ZofQcEK1WfKukku6L9y5WSCvQtbjGttHDUxCnEzVLxyuLacBoDE2S.png

20250521_141200.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2VhXb1DmeH6o3MAxQ1xnMnUxrxqBEtic73cQ9XMW9ERzfzNTqQLnKUj71Uj6...P3RxrNBpxmw3gBfm2XLFR8F8jLQ7Sfke91gjLE1c242WuRxKg8pkpRA5WHfdGQPAkcZV8wnNogXTdMbV9Y7TAnoytPF5EeYpsdb773HF3Yp5zwkoRxaGY1riLE.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...PG5e5ksRhVwQ6WiB9zuqR68odrWKECz2xQUXbP2xQHAKk39Qx7Z3qe3QjNn5P9E1B5Fjmsp4SA9KuXEksa47QQenTCKtdUjmFtEQG4zw93A62wi7js5PCbht7X.gif

Sort:  

Congratulations @shimulakter, your post was upvoted by @supportive.

 last year 

photocollage_20255227596354.jpg

 last year 

photocollage_2025522842391.jpg

 last year 

photocollage_20255228116802.jpg

 last year 

photocollage_202552281347287.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.077
BTC 62136.92
ETH 1631.41
USDT 1.00
SBD 0.40