" বৃষ্টি ভেজা সকালের কিছু ফটোগ্রাফি " 📷

in আমার বাংলা ব্লগ9 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

বৃষ্টিভেজা সকালের কিছু ফটোগ্রাফিঃ


342.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।মোবাইল নষ্ট হয়ে যাওয়ার পর আজ অনেকদিন পর আবার নতুন ফোন দিয়ে আজকের সকালের বৃষ্টি ভেজা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলে এলাম।আজ সকাল থেকেই টিপ টিপ বৃষ্টি পরছে।আকাশ এখনো মেঘে ঢাকা।আজ ছেলের এক্সাম ছিল,তাই এই বৃষ্টিতেই স্কুলে যেতে হয়েছে।নয়তো এমন বৃষ্টি দেখলে আমার একদম বাইরে বের হতে ইচ্ছে করে না।বৃষ্টির দিন গুলোতে ঘরে সময় কাটাতেই বেশী ভালো লাগে।এমন টিপ টিপ বৃষ্টিতে বাইরে বের হলে কাঁদায় বেশ ভোগান্তিতেই পরতে হয়।এরপরেও বৃষ্টির সৌন্দর্য অতুলনীয়।

330.jpg

বৃষ্টির দিনগুলোতে সবচেয়ে ভালো লাগা হলো গাছপালা সব বৃষ্টির পানিতে সতেজ হয়ে উঠে।তখন চারিপাশ ভীষণ আদুরে লাগে।আমিতো এমন সবুজ প্রকৃতির প্রেমে বার বার ডুবে যাই।আজ সকালে বৃষ্টি হওয়াতে ছেলেকে স্কুলে দিয়ে চারপাশটা একটু হেঁটে হেঁটে দেখছিলাম।খুব ভালো লাগছিল তাই বৃষ্টিকে উপেক্ষা করে আমি কিছু ফটোগ্রাফি তুলে নিয়েছিলাম আমার নতুন মেোবাইলটি দিয়ে।

328.jpg

ফুলগাছ গুলোর ফুল আর পাতাতে বৃষ্টির পানির ফোটাতে ভীষণ ভালো লাগছিল।গাছ গুলো যেনো জীবন ফিরে পেয়েছে।আমিও যেনো স্বস্তি পেলাম এই বৃষ্টির আদরে।

341.jpg

প্রতিদিন সকালবেলা আমি ৩০/৪০ মিনিট হাঁটি।কিন্তু আজ বৃষ্টির কারনে হাঁটা আর হয়ে উঠলো না।এরপরেও হেঁটে হেঁটে বৃষ্টি ভেজা কিছু ফটোগ্রাফি আমি ঠিকই করে নিয়েছি।আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আমার মতো আপনাদের কাছেও আজকের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।

329.jpg

373.jpg

বৃষ্টিতে ভিজে ভিজে আমার ফটোগ্রাফি করা দেখে দূর থেকে অনেকেই তাকিয়ে দেখছিল।এই ফটোগ্রাফি গুলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং থেকে করেছি।স্টুডেন্টরা বাস থেকে নেমে আমার ফটোগ্রাফি করা দেখে দেখে যাচ্ছিল।আমি কিন্তু আমার মতো ঘুরে ঘুরে ফটোগ্রাফি গুলো করে নিয়েছিলাম।আরো বেশ কিছু ফটোগ্রাফি আমি করেছিলাম,সেই ফটোগ্রাফি গুলো অন্য কোন পোস্টে শেয়ার করে নেবো।আজ এ পর্যন্তই।

আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Sort:  
 9 months ago 

বৃষ্টি ভেজা সকালের এতো সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। সবগুলো ফটোগ্রাফি দেখে আমি তো এক নজরে তাকিয়ে ছিলাম। বিভিন্ন রকমের সৌন্দর্য ক্যামেরাবন্দি করলে দেখতে খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি সবার মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

আজ সকাল থেকে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

বৃষ্টি ভেজা সকাল আমার খুবই পছন্দের। আর যদি ফুলের সুন্দর দৃশ্য হয় তাহলে তো আমার কাছে আরো বেশি ভালো লাগে। আপনি বৃষ্টি ভেজা সকালের এত চমৎকার দেখতে কিছু ফটোগ্রাফি করেছেন দেখে আমার খুব ভালো লেগেছে। দারুন দারুন দৃশ্যগুলো উপভোগ করতে পেরে আমার খুব ভালো লাগলো।

 9 months ago 

আপু বৃষ্টির সময় অনেকে আবার বাইরে যেতে চাই না। আপনি দেখছি ছেলের এক্সাম এর কারণে বাইরে গেলেন বৃষ্টির সময়। আর সেই সুবাদে চমৎকার ফটোগ্রাফিও করেছেন। আপনার বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।

 9 months ago 

ফুল এমনিতেই অনেক সুন্দর হয়ে থাকে। আর যখন এই বৃষ্টি ভেজা ফুল দেখা হয় তখন এই সৌন্দর্য যেন আরো অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়৷ আজকে যেভাবে আপনি চমৎকার এই ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। এখানে এই ফটোগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার একটি ফটোগ্রাফি দেখতে পেলাম৷ একই সাথে এই ফুলটি আমার অনেক বেশি পছন্দ হওয়ার কারণে এর দিকে আমি অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকলাম৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42