"পারফেক্ট ভাবে কাচ্চি বিরিয়ানি আজ আবার রান্না করলাম"
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
পারফেক্ট ভাবে কাচ্চি বিরিয়ানি আজ আবার রান্না করলামঃ
বন্ধুরা,আজ আবার হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেব লাইফ স্টাইল পোস্ট। যেকোনো রান্না প্রতিনিয়ত চেষ্টা করলে তা যেমন পারফেক্ট হয়।ঠিক তেমনি যেকোনো কাজ প্রতিনিয়ত করতে করতে একদিন সেই কাজে দক্ষতা অর্জন করা সম্ভব হয়।আজ প্রায় অনেক দিন কাচ্চি বিরিয়ানি রান্না করতে করতে এই রেসিপিটি আরো বেশী পারফেক্ট ভাবে যেমন রান্না করতে পারছি ঠিক তেমনি এই রেসিপিটি রান্না করতেও সহজ ও সময় কম লাগছে।
আমার বড় ভাইয়ার মেয়ে আমার বাসায় বেড়াতে এসেছে।তাই ভাইয়ের মেয়েকে বললাম কি রান্না করবো পোলাও নাকি কাচ্চি?? কিন্তু সে কিছুতেই এসব রিচ ফুড খাবে না।আমি বললাম,তা কি হয় নাকি।বাসায় ডায়েট করবে কিন্তু বেড়াতে গেলে ডায়েট অফ রাখবে।আমি জানি ওর বিরিয়ানি পছন্দ। তাই বললাম,আজ তোমাকে কাচ্চি রান্না করে দিব।তাই আর দেরী না করে সকালে ছেলেকে স্কুলে দিয়ে এসে নাস্তা তৈরি করে সবাইকে দিলাম নিজে ও করে নিলাম।আগেই আমি মাংস ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম তাই আর দেরী হয়নি।আমি চাল নিয়েছি এক কেজি আর মাংস নিয়েছি দেড় কেজি।মাংস আমি সব রকমের মসলা ও টক দই দিয়ে মেখে রেখেছিলাম।তাই রান্নার পর মাংস সফট ও জুসি হয়েছিল খেতে।মসলা সবটাই মাংস মেনিরেট করে রাখাতে ভেতরে প্রবেশ করেছিল।আর কাচ্চিটা খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল।
আমি আমার ভাইয়ার মেয়েকে ও আমার ছেলেকে প্রথমে দিলাম খাওয়ার জন্য।ওরা দুজনই ভীষণ প্রশংসা করলো খেয়ে।এরপর আমি ও আম্মু বসলাম খেতে।যদিও আমরা দুজন ই খুব সামান্য নিয়েছি।কারন আমরা ডায়েটে আছি।এতো সুস্বাদু খাবার দেখলে মাঝে মাঝেই ডায়েট ভাঙ্গতে মন চায়।কিন্তু আমরা দুজনই খুব কঠিন মানুষ এদিক থেকে।তাই সামান্য ই খেয়েছি।তবে মাঝে মাঝে অনেক রান্না খেয়ে মনে হয় আমি এতো মজা করে রান্না করতে পারি? অবাক ই হই আসলে।নিজের রান্না খেয়ে নিজেই ফিদা হয়ে যাই।যে মানুষ আমি কোন কিছুই কখনও রান্না করিনি সে আজ কতো কতো রান্না, কতো কতো আইটেমের রান্না নিমিষেই করে ফেলি।এটা সম্ভব হয়েছে চেষ্টার জন্য।চেষ্টা একদিন সব অসাধ্য কে সাধন করতে সাহায্য করে।
আমার মতো এমন পারফেক্ট কাচ্চি বিরিয়ানি আর কে কে করতে পারেন?? অবশ্যই জানাবেন।মাঝে মাঝে ইচ্ছে হয় আপনাদের যদি আমার রান্না করা রেসিপি গুলো খাওয়াতে পারতাম।তবে হয়তো বুঝতে পারতেন সত্যিই দারুন মজার।
পোস্ট বিবরন
| শ্রেণী | লাইফ স্টাইল |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ এখানেই শেষ করছি।আবার হয়ত হাজির হয়ে যাব অন্য কোন পোস্টে ভিন্ন কিছু অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আহা, কাচ্চি বিরিয়ানির নাম শুনলেই তো মনে খাওয়ার একটা নতুন ইচ্ছা জাগ্রত হয়। কারণটা হলো একটাই কাচ্চি বিরিয়ানি আমার অনেক প্রিয়। তবে আপনি খুবই সুন্দরভাবে এবং লোভনীয় ভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠি তাই কোন কাজ বার বার করলে সেই কাজে দক্ষ হয়ে উঠা যায়। যাইহোক বেশ পারফেক্ট হয়েছে আপনার কাচ্চিটি দেখে তাই মানে হচ্ছে। বেশ লোভনীয় লাগছে। লোভ লাগছে দেখে। এমন মজার খাবার রেখে কি আর ডায়েট করা চলে।
আপনি দক্ষ রাঁধুনি। তাইতো দক্ষতার সাথে কাচ্চি রান্না করেছেন আপু। এভাবে যখন মজার মজার খাবার রান্না করা হয় বাসায় তখন খেতেও ভালো লাগে আপু।