আমার স্বরচিত বিরহের কবিতা -- "স্বপ্নগুলো আজ এলোমেলো"
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত বিরহের কবিতা " স্বপ্নগুলো আজ এলোমেলো ":
বন্ধুরা,আজ আবার হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি একটি কবিতা পোস্ট শেয়ার করবো।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন মতুন নানান অনুভূতি নিয়ে কবিতা শেয়ার করতে।কবিতা লিখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি কবিতা আবৃত্তি করতেও আমার ভীষণ ভালো লাগে।কবিতা লেখা সহজ বিষয় নয়।তবে প্রতিনিয়ত চেষ্টা করলে কবিতা লেখা ধীরে ধীরে আরো ভালো হয়।তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কবিতা শেয়ার করতে।আপনাদের অনুপ্রেরণায় নিত্য নতুন কবিতা আমি শেয়ার করে থাকি।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমি খুব বেশী অনুপ্রেরণিত হই।
বিরহ নিয়ে কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।তাই ভালোবাসার অনুভূতির পাশাপাশি আমি বিরহ নিয়ে ও কবিতা প্রতিনিয়ত লিখে চলেছি।কবিতা লেখা সহজ বিষয় নয়।তাই প্রতিনিয়ত চেষ্টার ফলে আশা করা যায় কিছু একটা লেখা সম্ভব হয়।আমার কবিতা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে আবার ও নতুন কোন কবিতা নিয়ে হাজির হয়ে যাব।
বেশ কয়দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি। এতো ঝিরঝিরে বৃষ্টিতে বাইরে বের হওয়া খুবই কষ্টকর। বাইরে বের হলে কাঁদা আর কাঁদা।এমন ওয়েদারে ঘরে বসে থেকে সুন্দর একটি বিরহের কবিতা আমি আজ লিখে শেয়ার করে নিলাম। আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।আজকের বিরহের কবিতাটির নাম - স্বপ্নগুলো আজ এলোমেলো।আজকের এই কবিতাটিতে প্রিয় মানুষটি পাশে না থেকে যখন জীবন থেকে হারিয়ে যায় তখন আর কোন কিছুতেই যেনো স্বস্তি মিলে না।বসে বসে অতীত স্মৃতিগুলো যখন ভাবনাতে আসে,তখন স্বপ্নগুলো বড্ড এলোমেলো মনে হয়।জীবন থেকে মনে হয় সবকিছু হারিয়ে গেছে।বেঁচে থেকে ও যেনো মরে আছি এমন অনুভূতি কাজ করে মনে।এ ধরনের কিছু অনুভূতি নিয়েই আমি আমার আজকের কবিতাটি শেয়ার করলাম।আপনাদের ভালো লাগলেই আমার স্বার্থকতা।আসুন বন্ধুরা কবিতাটি আবৃত্তি করে আসি --
কবিতা - "স্বপ্নগুলো আজ এলোমেলো"
লেখা - শিমুল আক্তার
হারিয়ে পথ খুঁজে ফিরি আজ ও
পথের দেখা আর নাহি মিলিল
আকাশে মেঘ কালো হয়ে আছে
নামবে অঝরে বাদলধারা।
মনে পরে আজ অতীত ও স্মৃতি
বিরহ ব্যথা মনে উঠেছে জাগি
কি পেয়েছি আর কি বা হারিয়েছি
এলোমেলো ভাবনা আজ কাঁদায় নিরবধি।
সুখ ছিল মনে তুমি ছিলে পাশে
একলা আমি আজ আছি এই পৃথিবীতে
দুঃখরা সাথী হয়েছে আমার
বিরহ ব্যথা বুকে নিয়ে আছি আজ।
স্বপ্নগুলো আছে আজ ও দুচোখ জুড়ে
স্বপ্নপূরণ হবে সাধ নেই আর
মরে গেছে ইচ্ছে গুলো হয়েছি দিশেহারা
তুমিহীনে জীবন আমার বড্ড বেপরোয়া।
জীবন নিয়ে ভাবনারা আজ নিয়েছে ছুটি
দুঃখগুলো সয়ে আজ হয়েছি পরবাসী
সয়েনা আর যাতনা বিরহ ব্যাথার
বেঁচে ও আছি মরে আমি এ ধরায়।
আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | কবিতা |
|---|---|
| ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।
স্বপ্নগুলো আজ এলোমেলো নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের চমৎকার কবিতা পড়ে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার কবি প্রতিভাকে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে যখন আপনার কাছ থেকে এত চমৎকার একটি কবিতা পড়ছিলাম তখন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ কারণ এই কবিতার মধ্যে আপনি যেভাবে এত সুন্দরভাবে লাইনের সামঞ্জস্যতা বজায় রেখেছেন তার পাশাপাশি এখানে আপনার কবি প্রতিভার বহিঃপ্রকাশ খুবই ভালোভাবে ঘটেছে৷