DIY পোস্ট - ❣️ " ক্লে দিয়ে গ্রামীণ পরিবেশের আর্ট “

in আমার বাংলা ব্লগ10 months ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে দিয়ে গ্রামীণ পরিবেশের আর্টঃ


IMG_1210.jpeg

IMG_1200.jpeg

IMG_1208.jpeg

বন্ধুরা,আমি আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করছি একটি ডাই পোস্ট।আমি সব সময় চেষ্টা করি ক্লে দিয়ে কিছু তৈরি করতে।সময় সুযোগ তেমন হয়না।তবে যখন সময় পাই তখন নিজের পছন্দের কাজ গুলো করার চেষ্টা করি।আমি গ্রামীণ পরিবেশ ভীষণ পছন্দ করি।গ্রামীণ প্রকৃতি আমাকে মুগ্ধ করে সব সময়।গাছ,পুকুর,ঘর,ঘরের সামনের দিকে ফুলের গাছ এসব কিছুই মনকে নাড়া দেয়।তাই আজ ভাবলাম গ্রামীণ পরিবেশের ডাই প্রোজেক্ট আজ শেয়ার করে নেব।যেমন ভাবনা তেমন বসে গেলাম বিকেলে ক্লে দিয়ে সুন্দর এই কাজটি করতে।এই কাজটি করতে আমার প্রায় ঘণ্টা খানেক সময় লেগে গিয়েছে।আসুন,এই ডাই পোস্টটি তৈরি করতে আমার কী কী উপকরণ লেগেছিল আগে দেখে নেই—-

প্রয়োজনীয় উপকরনঃ

১.ক্লে
২.আক্রেলিক রঙ
৩. কার্ড বোর্ড
৪.তুলি
৫.কার্ডবোর্ড

IMG_1186.jpeg

ধাপ-১


IMG_1187.jpeg

IMG_1188.jpeg

প্রথমে আমি এক টুকরো কার্ডবোর্ডের উপর সবুজ রং করে নিলাম।

ধাপ-২


IMG_1190.jpeg

IMG_1191.jpeg

IMG_1192.jpeg

এরপর আমি ক্লে দিয়ে একটি ঘর তৈরি করে নিলাম।

ধাপ -৩


IMG_1193.jpeg

IMG_1194.jpeg

এরপর আমি একটি গাছ ও পুকুর তৈরি করে নিলাম।

ধাপ-৪


IMG_1195.jpeg

IMG_1196.jpeg

পুকুরে এবার পদ্ম ফুল ও পাতা তৈরি করে নিলাম।এরপর পুকুরের পাশে কিছু ঘাস করে লাগিয়ে দিলাম।

ধাপ-৫


IMG_1197.jpeg

এরপর আমি ঘরটিকে সোজা করে আটকে নিলাম।এবার চারিদিকে সবুজ ক্লে দিয়ে দিলাম।এবার ঘরের সামনের দুদিকে দুই সারি করে ফুল গাছ লাগিয়ে দিলাম।গ্রামের বাড়ির সামনের দিকটাতে এমন গাছ লাগানো হয় প্রায় বাড়িতে।কী সুন্দর লাগছে তাই না ?

ধাপ -৬


IMG_1210.jpeg

এরপর আমি ঘরের পেছনে একটি গাছ তৈরি করে লাগিয়ে নিলাম।ঘরের সামনে সিঁড়ি দিলাম।এর মধ্যে দিয়ে আমার আজকের ডাই প্রজেক্টটি তৈরি করা শেষ হয়ে গেলো।

উপস্থাপনা


IMG_1208.jpeg

IMG_1205.jpeg

IMG_1209.jpeg

IMG_1210.jpeg

ডিভাইস-আই প্যাড

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

IMG_0780.png

IMG_0781.gif

IMG_0782.jpeg

Sort:  
 10 months ago 

ক্লে ব্যবহার করে চমৎকার একটি গ্রামীণ পরিবেশ তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা গ্রামীন পরিবেশটি দেখে আমার ভীষণ ভালো লাগলো। খুব সুন্দরভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। ক্লে দিয়ে কিছু তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 10 months ago 

ক্রিয়েটিভ শিল্প আমাদের সাথে শেয়ার করেছেন আপু। গ্রামের মধ্যে এরকম চিত্রগুলি সবথেকে বেশি দেখা যায়। গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো বরাবরই আমাকে মুগ্ধ করে তোলে। ঠিক তেমনি আপনার পোষ্টে ক্লে দিয়ে তৈরি করা ডাই টিদেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি প্রসেস এবং বর্ণনা খুবই সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ক্লে দিয়ে চমৎকার সুন্দর একটি গ্রামীন পরিবেশ আপনি তৈরি করেছেন। চমৎকার আপনার দক্ষতা। ভীষণ সুন্দর হয়েছে আপনার তৈরি করা গ্রামের পরিবেশ টি। ধন্যবাদ এত সুন্দর একটি ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

ক্লে ব্যবহার করে এত সুন্দর ভাবে যে গ্রামীন পরিবেশের দৃশ্য ফুটিয়ে তোলা যায় তা আপনার পোস্ট না দেখলে বুঝতে পারতাম না। এত সুন্দর ভাবে গ্রামীন পরিবেশ ফুটিয়ে তুলেছেন। যা দেখতে বেশ সুন্দর লাগছে। সত্যিই আপনার প্রতিভা দেখে মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

বাহ আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আজকে আপনি ক্লে দিয়ে চমৎকার গ্রামীন পরিবেশ তৈরি করেছেন। আসলে ক্লে নরম এ কারণে যে কোন কিছু বানাতে একটু সুবিধা হয়। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে গ্রামীণ পরিবেশ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 months ago 

আপনি ক্লে ব্যবহার করে কি চমৎকার গ্রামীন পরিবেশ তৈরি করেছেন। আপনার বানানো গ্রামীণ পরিবেশ কিন্তু চমৎকার হয়েছে। কি চমৎকার গাছ এবং পুকুর ও বানিয়েছেন। আর ক্লে দিয়ে কিছু বানাতে আমার কাছেও খুব ভালো লাগে। এবং এই ধরনের কাজগুলো বারবার দেখতে মন চায়।

 10 months ago 

গ্রামীন পরিবেশের এই সৌন্দর্যকে আপনি ক্লে দিয়ে খুবই সুন্দরভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে একের পর এক ধাপগুলো আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61075.41
ETH 1631.91
USDT 1.00
SBD 0.42