আর্ট পোস্ট - "খাতার প্রথম পেইজের ডিজাইন আর্ট "

in আমার বাংলা ব্লগ11 months ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি আর্ট পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

খাতার প্রথম পেইজের ডিজাইন আর্টঃ


20250722_091438.jpg

20250722_091336.jpg

20250722_091210.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি আর্ট পোস্ট শেয়ার করতে চলে এলাম।আর্ট করতে আমি ভীষণ পছন্দ করি।তাই সময় সুযোগ পেলেই আমি নানা রকমের আর্ট করে থাকি।আর্ট করতে হলে সময়,সুযোগের দরকার হয়।আমি ভিন্ন ভিন্ন আর্ট করতে অনেক বেশি পছন্দ করি বলে সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করতে।আজকে আমি খাতার প্রথম পেইজের ডিজাইন আর্ট শেয়ার করে নিব।আসুন বন্ধুরা,আগে দেখে নেই এই আর্টটি করতে আমার কি কি উপকরন লেগেছিল --

প্রয়োজনীয় উপকরণঃ

১.কাগজ
২.জেল পেন
৩.ওয়াটার কালার পেন
৪.স্কেল

20250722_081705.jpg

ধাপ-১


20250722_083248.jpg

20250722_083341.jpg

20250722_083426.jpg

আমি প্রথমে ধাপে ধাপে একটি ফুল এঁকে নিলাম।

ধাপ-২


20250722_083615.jpg

20250722_083921.jpg

এবার আমি ফুলের পাপড়ির ভেতরে গোল শেপ দিয়ে দিলাম।এরপর কলমের শেড দিয়ে দিলাম।

ধাপ-৩


20250722_084240.jpg

20250722_084342.jpg

এরপর আমি ফুলের উপর পাতা এঁকে নিলাম। আর তার উপর লম্বা লম্বা দাগ টেনে ডিজাইন করে নিলাম।

ধাপ-৪


20250722_084535.jpg

20250722_084918.jpg

এবার আমি আবার লম্বা লম্বা দাগ টেনে নিয়ে আরো একটি ফুল এঁকে নিলাম।

ধাপ-৫


20250722_090408.jpg

এবার আমি আবার লম্বা লম্বা দাগ টেনে নিয়ে আরো একটি ছোট ফুল এঁকে নিলাম। এরপর আমার ছোট লম্বা লম্বা দাগ টেনে নিলাম। এর মধ্যে দিয়ে আমার খাতার প্রথম পেইজের ডিজাইন আর্টটি শেখ হলো।

ধাপ-৬


20250722_091336.jpg

এরপর আমি পেইজের উপরে নাম,শ্রেনি ও রোল লিখে নিলাম।

উপস্থাপনা


20250722_091438.jpg

20250722_091336.jpg

20250722_091210.jpg

আজ আর নয়।আশাকরি আমার আজকের এই আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


বিষয়আর্ট পোস্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpdnAT5Y3ME3g9xrvFbCY5GoAHxNjZvjLnGYSsx7iHk7Pi8t34WkFdogt6Utq...RbvMUEWeroDKkF34pXrcLgbPfW8g7dZWdauBiUrUpUmyUwu2SvVLdZr8DuNJYEbWtkYaLKuen5R43noLqn9Hs96fuxymUYhMcBwcn1C1TnB94G1ASASC4csTt.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...wY69kxKpSTaaRvAhgoVHcEzSRjLEZbmDtEaYj8HD9yChYS3VBRSshnMyye5aADBsG7A3trLmC6HxuHAMcaRUZSYBbixATWJ57kq7vx1obAwfM1TFTYDCdbDCoo.gif

20250614_202147.jpg

Sort:  
 11 months ago 

সত্যি বলতে আপনার এই আর্ট দেখে ভীষণ ভালো লাগলো। অনেকেই আছে এই ধরনের আর্ট করে খাতার প্রথম পৃষ্ঠায়। আপনিও চারপাশে সুন্দর করে ফুল আর্ট করলেন। ছোটবেলায় এরকম আর্ট অনেক দেখেছি। আজকে আপনার পোষ্টের মধ্যে আবার দেখতে পেরে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ কলম দিয়ে সুন্দর আর্ট করার জন্য।

 11 months ago 

ওয়াও অসম্ভব সুন্দর একটি আর্ট আপনি করেছেন। খাতার ওপর পেজে এমন আর্ট করলে দেখতে ভীষণ ভালো লাগে এবং পড়াশোনার প্রতি অনেক বেশি আগ্রহ বাড়ে। আপনার আর্টটি ভীষণ সুন্দর হয়েছে দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আমি যখন পড়াশোনা করতাম তখন আমিও আমার প্রত্যেকটি খাতার প্রথম পেজে সুন্দর ডিজাইন করে রাখতাম। এছাড়াও ভেতরের হেডিং গুলোর নিচে সুন্দর করে ডিজাইন করতাম। এই কাজটি করতে আমার ভীষণ ভালো লাগতো আর খাতাটি দেখতেও ভীষণ সুন্দর লাগতো।, যার ফলে আমার পড়তে ভীষণ ভালো লাগতো। আপনার আজকের এই পোস্টটি দেখে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ভীষণ সুন্দর হয়েছে আপনার খাতার প্রথম পেজে করা ডিজাইন। ধন্যবাদ।

 10 months ago 

একেবারে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি আজকে খাতার প্রথম পেজের মধ্যে এত চমৎকার একটি আর্ট ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যে কেউই যখন এরকম একটি আর্ট সংযুক্ত করা খাতা দেখতে পাবে তখন সবাই এর প্রশংসা করবে৷ আর যেভাবে আপনি আজকের সুন্দর ও চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্যে আপনি ডিজাইন একেবারে নিখুঁতভাবে দিয়েছেন৷

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63953.57
ETH 1690.68
USDT 1.00
SBD 0.42