" জীবন বড়ই বিচিত্র "

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

জীবন বড়ই বিচিত্রঃ


7909.jpg

সোর্স

আমরা মানুষ আমাদের জীবন বড় ই বিচিত্রময়।এক জীবনে মানুষ একই রকম ভাবে চলতে পারে এমনটা নয়।জীবনে নানা বয়সে নানা রকম অবস্থার পরিবর্তন হতে দেখা যায়। আমরা যদি ভেবে নেই আমি ভালো আছি জীবনটা আমার এভাবেই কেটে যাবে তবে সেটা ভুল।ছোট এই জীবনে মানুষ নানা ধরনের টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়।তবে চেষ্টা করতে হয় সব রকম পরিস্থিতিতে নিজেকে সঠিক পথে পরিচালিত করার।যেকোনো পরিস্থিতিতে নিজেকে সঠিক পথে রেখে চললে সফলকাম হওয়া যায়।

একজন ছাত্র খুব মেধাবী হয়েও পরিস্থিতির কারনে তার জীবনে অন্ধকারের ছায়া নেমে আসতে পারে।পড়া থেকে যেকোনো কারনে তার ছন্দপতন হতে পারে।তাকে বুঝতে হবে জীবন একই ধারায় চলবে এমন নয়।তাই সেই সময় যদি সে সবকিছু সামলে নিয়ে পড়াশোনায় মনোযোগী হতে পারে।তবেই তিনি এক সময় জয়ী হয়ে উঠতে পারবে।জীবন বিচিত্রময় এ কথাটি তাকে মানতে হবে।এটা মেনে চললে তার জীবনে আর পেছনে ফিরে তাকাতে হবে না।

মানুষ মাত্র ই বিচিত্র।একজন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘটনার মধ্যে দিয়ে যেতে পারে।জীবন যেমন কোন কারনে থেমে থাকে না।ঠিক তেমনি এক জীবন একই রকমভাবে কেটে যাবে তাও কিন্তু নয়।জীবনের যেকোনো পরিস্থিতিতে আমাদেরকে সামলে নিয়ে চলতে হবে।আমরা যে যে পেশায় ই থাকি না কেন সবকিছু একরকম স্বাভাবিকভাবে কাটবে সেটা ভেবে বসে থাকলে কিন্তু চলবে না।জীবন বিচিত্রময় একথাটি মাথায় রেখে আমাদের কে কাজ করে যেতে হবে।কোন কিছুতে ভেঙে পরলে চলবেনা।আবার ভালো কোন কিছুতে আবেগে গা ভাসিয়ে দিলেও চলবে না।সবকিছুতে সামঞ্জস্য রেখে আমাদেরকে চলতে হবে।

জীবন যেমন বিচিত্রময় তেমনি এই এক জীবনে আমাদেরকে নিজ লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।ভালো কোন কিছু হলে যেমন আনন্দে আত্মহারা হয়ে লক্ষ্যচ্যুত হওয়া যাবে না।ঠিক তেমনি কষ্ট কিংবা দুঃখ পেয়ে নিজের লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না।জীবন তো একটাই।এক জীবনে নিজ নিজ লক্ষ্যে আমাদের কে পৌঁছে যেতে হবে।

একজন কৃষক মাঠে ফসল ফলাতে অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করেন।ফসল উঠলে ঘরে সেই কৃষক ন্যায্য পারিশ্রমিক পায় এমনটা কিন্তু নয়।কিন্তু তারপরেও কৃষক নিরাশ হন না।কারন তিনি জানেন তার পারিশ্রমিক তিনি কখনও পাবেন,কখন ও বা পাবেন না।তারপরেও তিনি প্রতিদিনের মতো নতুন দিনের আশায় বুক বেঁধে কাজ করে যান।কারন তিনি জানেন কৃষিকাজ করে তার পরিবারের মুখে তাকে খাবার তুলে দিতে হবে।তাই কখনও কোনকিছুতে নিরাশ হওয়া যাবে না।জীবনের বিচিত্রতাকে মেনে নিয়েই আমাদের কে চলতে হবে।

প্রতিটি মানুষ জীবনের বিচিত্রতাকে মেনে নিয়ে যে যার কাজ করে গেলে সেই মানুষ সফলকাম হবেই।তাই ভেঙে পরা কিংবা নিরাশ হওয়া যাবে না।বিচিত্র এই জীবনে প্রতিটি মানুষকে যেকোনো মূল্যে নিজ নিজ লক্ষ্যে পৌঁছে যেতে হবে এটাই হোক দৃঢ় চাওয়া।

আজ এখানেই শেষ করছি।আশাকরি আজকের বিষয়টি খুব সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে খুব গর্ববোধ হয়।

53.png

54.jpg

55.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59571.00
ETH 1563.34
USDT 1.00
SBD 0.42