লাইফ স্টাইল - 🥰"ছেলের হাতের বানানো চিকেন সসেস খাওয়ার অনুভূতি "

in আমার বাংলা ব্লগ7 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

ছেলের হাতের বানানো চিকেন সসেস খাওয়ার অনুভূতিঃ


9154.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।মনের অনুভূতি গুলো আপনাদের কাছে শেয়ার করে নিতে সব সময় ই ভালো লাগে আমার।আজ তাই এসেছি নতুন বিষয় শেয়ার করতে।আমার ছেলে রান্নার যেকোনো কিছু তৈরি করতে ভীষণ আগ্রহী।১১ বছর বয়সে তার নানান রেসিপি তৈরি করা দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না।যেকোনো রেসিপি একবার ইউ টিউবে দেখে নিয়েই সে বানিয়ে ফেলে।বেশ কিছুদিন ধরেই বলছিলো চিকেন সসেস রেসিপিটি করবে,তাই মুরগি আনার পর মুরগির বুকের মাংস আলাদা করে আমি ওর জন্য রেখে দিয়েছিলাম।

চিকেন সসেস সব সময় কিনে এনেই খাওয়া হয়।চিকেন সসেসের রেসিপিটি আমি কখনও তৈরি করিনি।কারন এই রেসিপিটি তৈরি করা অনেক ঝানেলার মনে হয়েছে আমার।কিন্তু আমার ছেলে নাছোরবান্দা।সে এই চিকেন সসেস তৈরি করবেই।কি আর করার বাধ্য হয়েই ওর জন্য চিকেন কিছু রেখে দিয়েছিলাম।সেদিন সন্ধ্যায় পুরোপুরি ভাবে এই রেসিপির সবটাই নিজে নিজে করেছিল।অনেক প্রসেসিং এর পর এই চিকেন সসেসের প্রস্তুত সম্পন্ন হয়েছিল।চিকেনের সাথে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিয়ে সেই চিকেন সসেসের আকারে পলিথিনে পেচিয়ে নিয়েছিল।এরপর পানিতে সিদ্ধ করে নিয়েছিল।আমাকে কিছুই করতে দেয়নি।

9150.jpg

সিদ্ধ হয়ে যাওয়ার পর সেগুলো খুলে প্যাকেট করে নিয়েছিল।আমাদের কে খাওয়ানোর জন্য সসেস গুলো প্যাকেট থেকে বের করে ভেজে নিয়েছিল কিছু।চিকেন সসেস গুলো একদম পারফেক্ট হয়েছিল খেতে।আমিতো ১০ এ ৯ দিয়েছিলাম।আর আমার আম্মু ১০ শে ১০ দিয়েছিল।সত্যি এতো ছোট একটি বাচ্চা ছেলে এতো কঠিন রেসিপি এতো সুন্দর ভাবে পারফেক্ট ভাবে করতে পারবে তা কিন্তু ভাবিনি আমি।আমি নিজেই ওর রেসিপি করা দেখে অবাক হয়ে যাই।আপনারা ও কি অবাক হয়েছেন??

9152.jpg

ছেলের হাতের বানানো খাবার একটু বেশীই স্বাদের হয়।আমি খুব এনজয় করি।তবে ভয় হয় কোন এক্সিডেন্ট হয় কিনা।এর জন্য যেকোনো রেসিপি তৈরি করার সময় ওর পাশে দাঁড়িয়ে থাকি।আল্লাহর অশেষ রহমতে কখনও এমন কোন দুর্ঘটনা হয়নি।দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য। বাচ্চাদের যেকোনো কাজে উৎসাহ দিলে তারা অনেক বেশী উৎসাহিত হয়।আমি চাই আমার ছেলে ওর ভালো লাগা সব কাজে এভাবেই এগিয়ে যাক।ওর খুব ফুটবল খেলার শখ।আমি ক্লাস সেভেনে উঠলে ওকে ফুটবল টিমে ও ভর্তি করিয়ে দেবো ইনশা আল্লাহ ।আমার ছেলে ডাই পোস্ট করতে ও ভীষণ পছন্দ করে।রঙিন কাগজ দিয়ে তলোয়ার,বন্দুক,ব্যাঙ নানা কিছু তৈরি করে ফেলতে পারে।এই কাজ গুলো সৃজনশীল কাজ।পড়ালেখার পাশাপাশি এই কাজগুলো করলে ওর ভালো ও লাগবে।তাই আমি সব সময় এই কাজগুলো করতে ওকে উৎসাহিত করে থাকি।

আজকের চিকেন সসেস গুলো দেখতে যতটা না সুন্দর হয়েছিল খেতে কিন্তু আরো বেশী সুস্বাদু হয়েছিল।আপনাদেরকে খাওয়াতে পারলে বুঝতে পারতেন কতটা পারফেক্ট হয়েছিল।যাই হোক আজকের কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে।ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

পোস্ট বিবরন


শ্রেণীলাইফ স্টাইল
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আ‌জ এখানেই শেষ করছি।আবার হয়ত হাজির হয়ে যাব অন্য কোন পোস্টে ভিন্ন কিছু অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59292.90
ETH 1557.14
USDT 1.00
SBD 0.42