DIY পোস্ট - ❣️ " ক্লে দিয়ে নীল অপরাজিতা ফুলের ডাল তৈরি "

in আমার বাংলা ব্লগ10 months ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে দিয়ে অপরাজিতা ফুলের ডাল তৈরিঃ


46.jpg

49.jpg

47.jpg

52.jpg

বন্ধুরা,আমি আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করছি একটি ডাই পোস্ট।আমি সব সময় চেষ্টা করি ক্লে দিয়ে কিছু তৈরি করতে।সময় সুযোগ তেমন হয়না।তবে যখন সময় পাই তখন নিজের পছন্দের কাজ গুলো করার চেষ্টা করি।আমি আজ ক্লে দিয়ে নীল অপরাজিতা ফুলের ডাল তৈরি করে শেয়ার করতে হাজির হয়ে গেলাম।নীল রঙের এই ফুলটি দেখতে কিন্তু দারুন সুন্দর। আমরা সবাই কম-বেশী এই ফুলটিকে পছন্দ করি।তাই আমি ভাবলাম আজ ক্লে দিয়ে নীল অপরাজিতা ফুলের ডাল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি।যে ভাবনা সেই কাজ।ছেলেকে সকালে স্কুলে দিয়ে এসেই ফুলের ডাল তৈরি করতে বসে গেলাম।কেমন হলো বন্ধুরা আমার আজকের এই ডাই পোস্টটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়।আসুন বন্ধুরা আগে দেখি এই ডাই পোস্টটি করতে আমার কি কি উপকরণ লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরনঃ

১.ক্লে
২.গ্লু
৩.কাঠি

28.jpg

ধাপ-১


29.jpg

30.jpg

আমি প্রথমে কাঠির মধ্যে সবুজ রঙের ক্লে দিয়ে ডাল তৈরি করে নিলাম।

ধাপ-২


32.jpg

33.jpg

এরপর দুই রঙের ক্লে একসাথে মিশিয়ে নিলাম।

ধাপ-৩


34.jpg

এরপর পাতার শেপ করে নিলাম।

ধাপ-৪


35.jpg

36.jpg

এরপর মাঝ বরাবর প্রথমে সাদা ও পরে হলুদ রঙের ক্লে দিয়ে দিলাম।

ধাপ-৫


39.jpg

40.jpg

এরপর সাদা ও নীল রঙের ক্লে একসাথে মিশিয়ে নিয়ে সেই ক্লে ছোট লম্বা আকৃতি করে ফুলের মাঝ বরাবর বসিয়ে দিলাম।ফুলের পাপড়ি মধ্যে ডিজাইন করেও দিলাম।

ধাপ-৬


41.jpg

42.jpg

এরপর সবুজ রঙের ক্লে দিয়ে ফুলের নীচে লাগিয়ে নিলাম।

ধাপ-৭


43.jpg

এরপর আমি ডালের মধ্যে ফুল গুলোকে লাগিয়ে নিলাম।

ধাপ-৮


44.jpg

45.jpg

46.jpg

এরপর আমি সবুজ রঙের ক্লে দিয়ে বেশকিছু পাতা তৈরি করে নিলাম।এরপর আমি পাতাগুলোও লাগিয়ে নিলাম। এইতো তৈরি হয়ে গেলো নীল অপরাজিতা ফুলের সুন্দর একটি ডাল।

উপস্থাপনা


52.jpg

49.jpg

48.jpg

46.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Sort:  
 10 months ago 

আপনার আইডিয়া দারুণ। ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে ভালই লাগে। অপরাজিতা ফুল আমার খুব পছন্দের। খুব সুন্দর ফুলের ডাল তৈরি করেছেন। দেখে বাস্তব ফুলের মতই লাগছে। ভালো লাগলো দেখে ধন্যবাদ এত সুন্দর ডাই শেয়ার করার জন্য।

 10 months ago 

মন ভরে যাওয়ার মত একটা নীল অপরাজিতা ফুলের ডাল তৈরি করলেন তো আপনি। অনেক সুন্দর দেখতে লাগছে এই নীল অপরাজিতা ফুলের ডাল। আমি তো দেখে মুগ্ধ হলাম। কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর হয়েছে পুরোটা।

 10 months ago 

ক্লে দিয়ে চমৎকার সুন্দর অপরাজিতা ফুল তৈরি করেছেন আপনি। ভীষণ সুন্দর এবং নিখুঁত কারুকার্য হয়েছে। এমন সুন্দর প্রতিভা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ।।

 10 months ago 

এই ফুলকে আবার অনেকেই নীলকন্ঠ ফুল নামেও চিনে থাকে। যাইহোক আপনার চমৎকার ক্রিয়েটিভ কাজের পরিচয় দিয়েছেন এই শিল্পের মাধ্যমে। ক্লে দিয়ে দারুন একটি অপরাজিতা ফুলের দৃশ্য তৈরি করেছেন।

 10 months ago 

ওয়াও অসাধারন আপনি তো ক্লে দিয়ে চমৎকার নীল অপরাজিতা ফুলের ঢাল তৈরি করেছেন। আমার কাছে মনে হচ্ছে অপরাজিতা ফুল গাছের মনে হয় ডাল হবে। আসলে ক্লে নরম এ কারণে যে কোন কিছু তৈরি করতে একটু সুবিধা হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ক্লে দিয়ে অপরাজিতা ফুলের ঢাল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

অপরাজিতা ফুল অনেক সুন্দর হয়ে থাকে৷ আজকে যেভাবে আপনি ক্লে দিয়ে এই ফুলের ডাল তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এই ফুলটির সৌন্দর্যকে আপনি খুব ভালোভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে এখানে এই ফুলটি যখন আপনার কাছ থেকে দেখলাম তখন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59556.64
ETH 1569.98
USDT 1.00
SBD 0.42