আমার স্বরচিত ভালোবাসার কবিতা -- "স্বপ্ন ছোঁয়া" ❤️

in আমার বাংলা ব্লগ9 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত ভালোবাসার কবিতা "স্বপ্ন ছোঁয়া":


1120.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়েছি নতুন একটি কবিতা নিয়ে।কবিতা লেখা সহজ বিষয় নয়।আর আমি কবিও নই।তবে প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন নতুন কবিতা আপনাদেরকে উপহার দিতে।সেটা হোক ভালোবাসার কিংবা বিরহের কবিতা।দু ধরনের কবিতা লিখতেই আমি পছন্দ করি।আজকের কবিতাটি ভালোবাসার অনুভূতি মেশানো কবিতা।ভালোবাসা এক স্বর্গসুধা।যুগ যুগ ধরে ভালোবাসা মানবজাতিকে আরও বেশী স্বর্গীয় সুধা পেতে শেখায়।ভালোবেসে যেমন সুখ আছে তেমনি ভালোবাসা পাওয়াতেও সুখ খুঁজে পাওয়া যায়। আর আমরা মানুষ কিন্তু ভালোবাসারই কাঙাল।

ভালোবাসা পবিত্র।ভালোবাসার পবিত্রতা অর্জন করা আমাদের কর্তব্য।ভালোবাসার পবিত্রতা কোন ভাবেই নষ্ট করা উচিত নয়।সত্যিকারের ভালোবাসা পেয়ে একজন মানুষ যেমন নতুন জীবন পায়।ঠিক তেমনি ভালোবাসার অবমূল্যায়নে একজন মানুষের জীবন নরকে পরিনত হয়ে যায়।ভালোবাসা পেলে একজন মানুষ তার স্বপ্ন ছোঁয়া আনন্দ অনুভব করে থাকে নিজের মধ্যে।দিনে দিনে সেই মানুষটি তার মনের মধ্যে ধারণ করা স্বপ্ন ছুঁয়ে যায়।

আজকের কবিতাটির নাম স্বপ্ন ছোঁয়া।কবিতাটির নামটি শুনে বোঝাই যাচ্ছে সত্যিকারের ভালোবাসা দিয়ে স্বপ্ন ছোঁয়া যায়।স্বপ্ন ছোঁয়াতে যেতে হলে মনের মতো একজন সঙী পাশে ভীষণ দরকার।আজকের কবিতাটিতে ভালোবাসার কিছু সুন্দর অনুভূতি দিয়ে সাজানো হয়েছে।আশাকরি আজকের কবিতাটিও আপনাদের কাছে ভালো লাগবে।

আসুন কবিতাটি আবৃত্তি করে আসি----

আমার স্বরচিত কবিতা-"স্বপ্ন ছোঁয়া "

লেখা-শিমুল আক্তার


স্বপ্ন ছোঁয়া ভালোবাসায়
এনে দিলে নতুন জীবন
তোমায় পেয়ে হয়েছে পূরণ
মনের যত চাওয়া-পাওয়া।

প্রথম দেখায় ভাবনাগুলো
হয়েছিল এলোমেলো
কাছে এসে ভালোবেসে
মনের চাওয়া করলে পূরণ।

বুনেছিলাম কতো স্বপ্ন
ভাবিনি কখন ও সত্য হবে
পাশে থেকে আগলে রেখে
স্বপ্ন ছোঁয়া হলো পূরণ।

ভালোবাসার মানুষ তুমি
নতুন জীবন পেলাম আমি
ধীরে ধীরে যাচ্ছি এগিয়ে
স্বপ্ন ছোঁয়ার উচ্চ শিখরে।

সব স্বপ্ন ছুঁয়ে যাবো
যদি তুমি থাকো পাশে
পাশাপাশি হাত ধরে
স্বপ্ন ছোঁয়ায় জয়ী হবো।

জীবন আর মরণের মাঝে
একটি সত্যি তুমি আমার
ভালোবাসার মায়ায় রেখেছো
স্বপ্ন একদিন ছুঁয়ে যাব।

150.png

আজ আর নয়।আশাকরি আমার লেখা আজকের এই বিরহের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার কোন নতুন কবিতা নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীকবিতা
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Sort:  
 9 months ago 

আপনার লেখা কবিতাটি চমৎকার সুন্দর হয়েছে। কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে আর এই ধরনের কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো। ভীষণ সুন্দরভাবে প্রত্যেকটি লাইন রচনা করেছেন আপনি। ধন্যবাদ।।

 9 months ago 

খুবই ভালোলাগে আমার কাছে এই ধরনের কবিতা গুলো। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে তা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপনার এই কবিতাটি। বিশেষ করে যে কবিতাটা লেখার টপিকটা একটু বেশি সুন্দর ছিল। এরকম করে কবিতা লিখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে কবিতাগুলো পড়তে।আপনার কবিতাটা পড়ে অনেক ভালো লাগছে আমার কাছে।

 9 months ago 

আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের কবিতাটা লিখেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পুরো কবিতা সবার মাঝে ভাগ করে নিয়েছেন এজন্য ধন্যবাদ।

 9 months ago 

খুবই সুন্দর হয়েছে আপনার এই কবিতা৷ যেভাবে আপনি এখানে এই সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা একেবারে অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে এই কবিতার মধ্যে আপনি লাইনের সামঞ্জস্যতা খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59331.41
ETH 1557.21
USDT 1.00
SBD 0.42