ফটোগ্রাফি পোস্ট - "প্রকৃতির সতেজতায় ছড়িয়ে থাকে মুগ্ধতা "

in আমার বাংলা ব্লগ9 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

প্রকৃতির সতেজতায় ছড়িয়ে থাকে মুগ্ধতাঃ


379.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ শেয়ার করে নেবো ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।যদিও প্রকৃতির মাঝে খুব একটা যাওয়া হয়ে উঠে না নানান ব্যস্ততার কারনে।তবে যখন যাওয়ার সুযোগ হয় কোথাও তখন অনেক বেশী ফটোগ্রাফি আমি করে থাকি।

380.jpg

আজকে শেয়ার করা ফটোগ্রাফি গুলো কিছু ফুলের।বেশ কিছুদিন ধরে যখন তখন বৃষ্টি হওয়াতে প্রতিটি গাছ যেনো চির সবুজ হয়ে দাঁড়িয়ে আছে।সবুজের দিকে তাকালে মনটা স্নিগ্ধ সতেজ হয়ে উঠে।আমিতো সবুজ প্রকৃতির মাঝে গেলে মুগ্ধ নয়নে চেয়ে থাকি।

333.jpg

335.jpg

ভালো লাগা আর ভালোবাসা হলো সবুজ প্রকৃতির সম্ভার।আমাদের মধ্যে অনেকেই আছন যারা বিশ্ব ঘুরে দেখার জন্য মরিয়া হয়ে উঠে।কিন্তু আমার কাছে সবুজ প্রকৃতির চেয়ে আর কোনকিছুই মনকে আকৃষ্ট করতে পারে না।আমরা অনেক সময় অনেক কিছুতেই আকৃষ্ট হয়ে থাকি।তবে সবকিছুর মধ্যে যদি সবুজ প্রকৃতি থাকে আমি কিন্তু সবুজ প্রকৃতিকেই এক নাম্বারের তালিকায় রাখবো।

337.jpg

367.jpg

ভালোবাসি সবুজ প্রকৃতি।ফসলের মাঠ।আর ফসলের মিষ্টি গন্ধ।আর ভালোবাসি বৃষ্টি ভেজা মাটির গন্ধ।আমার লেখা গুলো পড়ে মনে হচ্ছে যেনো আমি কবি হয়ে গেছি এই প্রকৃতির মাঝে তাই না! আসলে প্রকৃতি আমাকে অনেক বেশী মুগ্ধ করে তোলে।আমি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে আবার নিজেকে খুঁজে পাই।

366.jpg

আজকের সবুজ প্রকৃতির ফটোগ্রাফি গুলো কেমন লাগলো?অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Sort:  
 9 months ago 

প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে। আর যদি একদম সবুজ শ্যামল কিংবা সতেজ প্রকৃতি হয় তাহলে আরো বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আপু।

 9 months ago 

বৃষ্টি ভেজা অপরাজিতা ফুল দেখে খুবই ভালো লাগলো। পাতাগুলো অনেক বেশি সুন্দর এবং সতেজ। দারুন ভাবে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে খুবই ভালো লেগেছে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59331.41
ETH 1557.21
USDT 1.00
SBD 0.42