" দ্বিতীয়বারের মতো কাচ্চি বিরিয়ানি রান্না করে সবার প্রশংসা পেলাম "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
দ্বিতীয়বারের মতো কাচ্চি বিরিয়ানি রান্না করে সবার প্রশংসা পেলামঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করতে চলে এলাম।প্রতিদিন নানা রকমের কর্মকান্ডে দিন অতিবাহিত হয়।তার মধ্য থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে নিতে ভীষণ ভালো লাগে।আজ তেমনই একটি ভালো লাগা বিষয় আপনাদের মাঝে শেয়ার করে নেবো।
আপনারা আমার পোস্ট যারা পড়েন তারা জানেন আমি পবিত্র ঈদুল আজহা উৎসব উদযাপন করতে শ্বশুরবাড়িতে এখন আছি।এবার আমার ছোট জা ও এসেছে এক সাথে ঈদ করবে বলে।ঈদুল ফিতরের আগে আমি বাড়িতে বসে প্রথম কাচ্চি রান্না করেছিলাম বাসমতি চাল দিয়ে।সেই অনুভূতি আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।সেই সময়ের অনুভূতি গুলো যেমন ভালো লাগা ছিল।এবারও সবাই আমার রান্না করা কাচ্চি বিরিয়ানি খেয়ে ভীষণ প্রশংসা করলো।আমার জা তো বলল রেস্টুরেন্ট ফেল আমার রান্না কাচ্চির কাছে।এ ধরনের প্রশংসা শুনলে কার না ভ লাগে বলেন তো।
আমি দুই কেজি বাসমতি চাল ও দুই কেজি মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম।সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল।আমার সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীযন ভালো লাগে।
আমি রান্না হয়ে যাওয়ার পর ডিম ভেজে মাঝখানে টুকরো করে উপরে দিয়ে দিয়েছিলাম।আর কাচ্চি বিরিয়ানিতে আলু না দিলে কি হয় বলেন তো?তাই আলু কেটে সামান্য লবন ও সামান্য হলুদ দিয়ে তেলের উপর ভেজে কাচ্চির উপর দিয়ে দিয়েছিলাম।এরপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না শেষ করেছিলাম।বাচ্চারা সব দুপুরে খেয়েছিল।আর আমরা বড়রা সবাই রোজা ছিলাম বলে রাতে খেয়েছিলাম।কাচ্চি খেয়ে সবাই খুবই প্রশংসা করেছিল।আমি কাচ্চির ফটোগ্রাফি করে আমার বোন ও ভাবীদের পাঠিয়েছিলাম।এখন তাদের ও আবদার ঢাকা গেলে কাচ্চি রান্না করে তাদের খাওয়াতে হবে।শুধু ছবি দেখে কাজ হবে না।আমিও বলেছি ইনশা আল্লাহ ঢাকা এসে তোমাদের সবাইকে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য দাওয়াত রইলো।সুন্দর কিছু অনুভূতি আজ শেয়ার করে নিলাম। আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | লাইফ স্টাইল |
|---|---|
| প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ঝালকাঠি,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আপু আপনি অনেক ভালো রান্না করেন আমরা সকলেই জানি। তাই তো সবাই আপনার রান্নার অনেক প্রশংসা করেছে। সত্যিই আপু খাবার গুলো বেশ লোভনীয় লাগছে। অনেক সুন্দর করে রান্না করেছেন দেখেই বোঝা যাচ্ছে।
আপু আপনার কাচ্চি বিরিয়ানি এমনিতে দারুণ হয়েছে। আর ঈদে শশুর বাড়িতে গিয়ে মজার বিরিয়ানি রেসিপি করেছেন। তবে এটি শুনে ভালো লাগলো আপনার কাচ্চি বিরিয়ানি রেস্টুরেন্টকে ফেল করবে। আর এ ধরনের রেসিপি গুলো যখন করা হয় সবাই প্রশংসা করলে তখন অন্যরকম ভালো লাগে। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
https://x.com/shimulakter403/status/1932049513725997510?t=LEiZlXOh1F2rDnKVac3wrA&s=19
https://x.com/shimulakter403/status/1932049314102317271?t=O7kBZXBvokLuvRPgw4nKyg&s=19
https://x.com/shimulakter403/status/1932050389031165988?t=UdrY1wVUlIbl8a0IDRmxqQ&s=19
https://x.com/shimulakter403/status/1932050389031165988?t=EDZ6r-inpLk0O-W2qSU5yA&s=19