আর্ট পোস্ট - 💦 " একটি সহজ সুন্দর ম্যান্ডেলা আর্ট "

in আমার বাংলা ব্লগ8 months ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি আর্ট পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

একটি সহজ সুন্দর ম্যান্ডেলা আর্টঃ


8023.jpg

8024.jpg

8025.jpg

বন্ধুরা,আজ আবার চলে এলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো।আর্ট করতে আমি ভীষণ পছন্দ করি। যেকোনো আর্ট করতেই আমার ভালো লাগে।তাই সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করতে।আজ শেয়ার করে নেবো একটি সহজ সুন্দর ম্যান্ডেলা আর্ট।ম্যান্ডেলা আর্ট গুলো আমরা যেকোনো অনুষ্ঠানে করে থাকি।নানা ধরনের ম্যান্ডেলা আর্ট করা যায়।আর এর সৌন্দর্য অতুলনীয়।যারা এই আর্ট গুলো করেন তারা খুব ধৈর্যশীল হয়ে থাকেন।কারন ম্যান্ডেলা আর্ট গুলো খুব ধৈর্য নিয়েই আঁকতে হয়।আজকের আর্টটি আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আসুন বন্ধুরা,আগে দেখি আজকের এই আর্টটি করতে আমার কি কি উপকরণ লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরণঃ

১.কাগজ
২.জেল পেন
৩.এ্যাক্রেলিক কালার
৪.কম্পাস

8001.jpg

ধাপ-১


8002.jpg

8003.jpg

আমি প্রথমে কম্পাসে তুলি দিয়ে কিছু ডিজাইন করে নিলাম।

ধাপ-২


8004.jpg

এরপর আমি খাতার মাঝে বৃত্ত এঁকে নিলাম।

ধাপ-৩


8005.jpg

এরপর মাঝে একটি ফুল এঁকে নিলাম।ফুলের পাপড়ির মাঝে কলমের শেড দিয়ে দিলাম।

ধাপ-৪


8006.jpg

এবার আরো একটি বৃত্তের মাঝে ম্যান্ডেলা ডিজাইন এঁকে নিলাম।

ধাপ-৫


8008.jpg

8015.jpg

এক এক করে আমি সম্পুর্ন ডিজাইনটি এঁকে নিলাম।

ধাপ-৬


8025.jpg

এরপর আমি ফাঁকা জায়গাগুলোর মধ্যে কলমের শেড দিয়ে আজকের মতো আমার ম্যান্ডেলা আর্টটি শেষ করলাম।

কেমন হলো বন্ধুরা, আজকের এই ম্যান্ডেলা আর্টটি??আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে।ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

উপস্থাপনা


8024.jpg

8025.jpg

8023.jpg

পোস্ট বিবরন


শ্রেণীআর্ট পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আ‌জ এখানেই শেষ করছি।আবার হয়ত হাজির হয়ে যাব অন্য কোন পোস্টে ভিন্ন কিছু অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Sort:  
 8 months ago 

আরে বাহ্ আপু, আপনি তো দেখছি খুবই চমৎকার দেখতে একটা আর্ট করেছেন। আপনার আর্ট দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ হলাম। কারণ আপনি এই আর্ট অনেক সুন্দর করে আর দক্ষতাকে কাজে লাগিয়ে অঙ্কন করেছেন। আপনার এই আর্ট দেখলে যে কারোরই অনেক পছন্দ হবে। এটা করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়েছিল তা দেখে বুঝতে পারছি।

 8 months ago 

এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

 8 months ago 

আজকে আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে আপনার ছোট ছোট ডিজাইনগুলোর কারণে ম্যান্ডেলা আর্ট চমৎকার লাগলো। আর এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো যখন সম্পূর্ণ করা হয় তখন দেখতে ভালো লাগে।

 8 months ago 

ম্যান্ডেলাটি সহজ হলেও দেখতে কিন্তু অসাধারণ।আমার কাছে তো আপনার আর্ট করা ম্যান্ডেলা টি ভীষণ ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে ম্যান্ডেলা আর্ট টি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

This mandala art is absolutely captivating! I love how the simple patterns flow together to create such calm and balance. The color choice gives it a peaceful vibe, and the neat details show real patience and focus. Truly a beautiful work that radiates positive energy—amazing job!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42